প্রথমবার রূপালি পর্দায় এ আর রহমান, দেখা যাবে ভিন্ন চরিত্রে – ইউ এস বাংলা নিউজ




প্রথমবার রূপালি পর্দায় এ আর রহমান, দেখা যাবে ভিন্ন চরিত্রে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জানুয়ারি, ২০২৬ |
সংগীতের দুনিয়ায় যুগ যুগ ধরে রাজত্ব করে যাচ্ছে এ আর রহমান। সংগীত পরিচালক হিসেবে ঝুলিতে পুরেছেন অস্কার, ফিল্মফেয়ার থেকে শুরু করে অসংখ্য মর্যাদাপূর্ণ পুরস্কার ও ভারতসহ বিভিন্ন দেশের সম্মাননা। এই সুরকার এবার চমকে দিয়েছেন নতুন খবরে। জানিয়েছেন, এবার অভিনেতা পরিচয়ে দর্শক শ্রোতার সামনে হাজির হতে যাচ্ছেন তিনি। আজকাল, এইসময়সহ ভারতের একাধিক সংবাদমাধ্যম থেকে জানা গেছে, প্রথমবারের মতো ক্যামেরার সামনে অভিনয় করতে চলেছেন অস্কারজয়ী সুরকার ও গায়ক এ আর রহমান। তার অভিনয় যাত্রা শুরু হতে চলেছে ‘মুনওয়াক’ নামে এক হাসির সিনেমার মাধ্যমে, যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন নন্দিত নৃত্যশিল্পী, অভিনেতা ও নির্মাতা প্রভুদেবা। মনোজ এন এস পরিচালিত এবং বিহাইন্ড উডস প্রোডাকশনের সংস্থা প্রযোজিত এই

সিনেমাটি ইতোমধ্যেই ২০২৬ সালের সবচেয়ে আলোচিত প্রজেক্টগুলোর একটি হিসেবে ধরা হচ্ছে। শুধু তাই নয়, এ সিনেমায় রহমানকে দেখা যাবে এক ‘রাগী পরিচালক’-এর চরিত্রে। অভিনয় ছাড়াও সিনেমার সব গান গেয়েছেন তিনি নিজে, ফলে ‘মুনওয়াক’-এর সাউন্ডট্র্যাকেও মজবে সুরপ্রেমীরা। পরিচালক মনোজ এন এস-এর কথায়, এ আর রহমান এবং প্রভুদেবাকে নিয়ে একসঙ্গে কাজ করা এক দুর্দান্ত অভিজ্ঞতা। সিনেমার গান দর্শকদের জন্য হবে কানের পাশাপাশি চোখজুড়ানো এক উপহার। প্রভুদেবা গানগুলোয় তুলে ধরেছেন ক্যারিয়ার সেরা পারফরম্যান্স, যেখানে বড় ভূমিকা রেখেছেন কোরিওগ্রাফার শেখর মাস্টার। গানে রহমান যোগ করেছেন এক আলাদা উষ্ণতা ও আকর্ষণ। সব মিলিয়ে এটি এমন এক চমক, যা দর্শকরা কখনও কল্পনা করেননি। এতে রহমান-প্রভুদেবা জুটি ছাড়াও অভিনয়

করছেন যোগী বাবু, আজু ভার্গিজ, অর্জুন আশোকান, স্যাটজ, সুস্মিতা, নিশ্মা, স্বামীনাথন, রেডিন কিংসলে, দীপা আকা, সান্তোষ জ্যাকব, রামকুমারসহ আরও অনেকে। ‘মুনওয়াক’ মুক্তি পেতে চলেছে আগামী মে মাসে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঈদ ব্যবস্থাপনায় ব্যর্থ সরকার: গত ঈদের তুলনায় এবার সড়কে প্রাণহানি বেড়েছে ৮.২৬% আবারও পাকিস্তানের ধর্মীয় নেতা বাংলাদেশে, বয়ান দেবেন চট্টগ্রামের গুরুত্বপূর্ণ মাদ্রাসাগুলোতে ধর্মকার্ড খেলে মামলা খেলেন ইসলামী বক্তা থেকে সংসদ সদস্য বনে যাওয়া আমির হামজা জামালপুরে আওয়ামী লীগের ১৯ নেতা-কর্মীর গণআত্মসমর্পণ, আদালতের কারাগারে পাঠানোর আদেশ ইউনূস সরকারের বিরুদ্ধে শিশুদের গণহারে পরিকল্পিত হত্যার অভিযোগ ঋণের লাগামহীন বিস্তার: দেড় বছরে অভ্যন্তরীণ দেনা বেড়েছে পৌনে ৩ লাখ কোটি টাকা ইরান সংকটে ‘দ্রুত সমাধান’ খুঁজছেন ট্রাম্প, তবে পরিস্থিতি জটিল—বিশ্লেষকদের সতর্কতা সরকারি নিষেধাজ্ঞা নয়, বকেয়া মেটাতে না পারায় আইপিএল দেখাতে পারছে না টি-স্পোর্টস বরিশালেও বেড়েছে হামের প্রাদুর্ভাব: ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ২০৬ ইউনূস অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে টিকা কিনতে গিয়ে পুরোপুরি ব্যর্থ: এখন দেশে হাম মহামারি সংসদ ভবনে ঘোলা পানি খেয়ে আমার নিজেরও পেট খারাপ হয়েছে : চিফ হুইপ আমির হামজাকে ‘পাগলা গারদে’ ভর্তির দাবি নানি-নাতির আলোচিত প্রেম, এলাকাজুড়ে তোলপাড়! ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে ভারতীয় রুপির দর ভানুয়াতুর উপকূলে ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত গুরুতর আহত চট্টগ্রামের এসপিকে হেলিকপ্টারে নেওয়া হলো ঢাকায় ‘জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই’ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার গুঞ্জন, মুখ খুলল ইরান ইরানকে নতুন হুমকি দিলেন ট্রাম্প মিয়ানমারে প্রেসিডেন্ট হতে যাচ্ছেন মিন অং হ্লাইং