প্রত্মতাত্বিক প্রদর্শনী ও ঐতিহাসিক নিদর্শন রক্ষার শপথ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৫

প্রত্মতাত্বিক প্রদর্শনী ও ঐতিহাসিক নিদর্শন রক্ষার শপথ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৫ |
সংস্কৃতিমনা জাতি গঠন ও শিক্ষার্থীদের প্রত্নতাত্ত্বিক নিদর্শণ সংরক্ষণে উদ্বুদ্ধ করার লক্ষ্যে স্কুল পর্যায়ে বাগেরহাটে প্রথমবারের মত প্রত্নতাত্বিক প্রদর্শনী, আলোচনা সভা, শপথ বাক্য পাঠ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) দিনব্যাপি বাগেরহাট সদর উপজেলার উদ্দিপন বদর সামছু বিদ্যা নিকেতনে প্রত্মতাত্বিক অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচি করা হয়। শিক্ষার্থীরা বিদ্যা নিকেতনের সাংস্কৃতিক ল্যাবে প্রাচীণ আমলের বিভিন্ন মাটির তৈজসপত্র, ইট, বালুর ঘড়ি, কলের গান, লাঙ্গল, ঢিকিসহ বিভিন্ন প্রত্মতাত্মিক ও ঐতিহ্যাসিক নিদর্শন ঘুরে দেখেন।প্রত্মতত্ব অধিদপ্তরের কর্মকর্তারা নির্দশনের সাংস্কৃতিক ও ঐতিহাসিক মূল্য সম্পর্কে শিক্ষার্থীদের ব্যাখ্যা করেন। প্রদর্শনী শেষে প্রত্নতত্ত্ব অধিদপ্তর, খুলনার আঞ্চলিক পরিচালক লাভলী ইয়াসমিন শিক্ষার্থীদের প্রত্মতাত্ত্বিক নিদর্শন রক্ষার শপথ বাক্য পাঠ করান। এ অনুষ্ঠানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের

সহকারি পরিচালক মোঃ গোলাম ফেরদাউস, বাগেরহাট যাদুঘরের কাস্টোডিয়ান মোঃ যায়েদ, ফিল্ড অফিসার আইরিন পারভীন, সামছউদ্দিন নাহার ট্রাষ্টের চীফ ফ্যাসিলেটেটর সুব্রত কুমার মুখার্জী উপস্থিত ছিলেন। পরে আলোচনা সভা, প্রত্মতাত্বিক নির্দশন সংরক্ষন বিষয়ক আইন সম্পর্কে ভিডিও চিত্র প্রদর্শন ও প্রত্নতাত্ত্বিক স্থাপনা সম্পর্কে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই আয়োজনে উদ্দিপন বদর সামছু বিদ্যা নিকেতনের দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করেন। শিক্ষার্থী সিয়াম আহমেদ বলেন, আমরা প্রত্নতাত্ত্বিক নিদর্শন রক্ষার শপথ গ্রহন করেছি।বাগেরহাট শহরের গোড়াপত্তন, খানাজাহান আলী (রহ) এর নির্মিত বিভিন্ন স্থাপনাসহ নানা প্রাচীন বিষয়ে জানতে পেরেছি। আমরা খুব খুশি। ফারজানা আফরিন নামের আরেক শিক্ষার্থী বলেন, আমরা বিভিন্ন প্রাচীন নিদর্শণ দেখেছি। প্রত্নতত্ব অধিদপ্তরের কর্মকর্তারা আমাদের প্রাচীন স্থাপনা সম্পর্কে

ধারণা দিয়েছে।মসজিদের শহর বাগেরহাট, ষাটগম্বুজ মসজিদ ও প্রাচীন স্থাপনা সম্পর্কে অনেক ধারণা পেয়েছি। এর মাধ্যমে আমাদের জ্ঞানের পরিধি বৃদ্ধি পেয়েছে। উদ্দিপন বদর সামছু বিদ্যা নিকেতনের সামাজিক বিজ্ঞান বিভাগের শিক্ষক নুশরাত ইয়াসমিন বলেন, আমাদের প্রতিষ্ঠানেই প্রথম সামাজিক বিজ্ঞান ল্যাব করা হয়েছে। সামাজিক বিজ্ঞান সংগ্রহশালা একটি জাতির অতীত ইতিহাস জানতে সহযোগিতা করে।প্রত্মতাত্ত্বিক এই প্রদর্শনি শিক্ষার্থীদের আরও সমৃদ্ধ করবে বলে জানান এই শিক্ষক। প্রত্মতত্ব অধিদপ্তর, খুলনার আঞ্চলিক পরিচালক লাভলী ইয়াসমিন বলেন, প্রথমবারের শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত প্রদর্শনী ও আলোচনা সভা শিক্ষার্থীদের প্রত্নতাত্ত্বিক নিদর্শণ সংরক্ষণে উদ্বুদ্ধ করবে। ভবিষ্যতে এ ধরণের আয়োজন অব্যাহত থাকবে বলে জানান প্রত্মতত্ব অধিদপ্তরের এই কর্মকর্তা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেনীতে টেন্ডার-চাঁদাবাজিতে বেপরোয়া বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা না খেয়ে থাকা ৬ হাজার শ্রমিকের হাহাকার: কুমিল্লায় রাজপথ অবরোধে ফুঁসে উঠেছে জনতা। সাবেক স্পিকার গ্রেপ্তার: আদালতে আইনজীবীদের ‘জয় বাংলা’ স্লোগান দুই দফায় অস্বাভাবিক উল্লম্ফন, জেট ফুয়েলের দামে নতুন রেকর্ড শিল্পের ধাক্কায় কমল প্রবৃদ্ধি, দ্বিতীয় প্রান্তিকে জিডিপি ৩.০৩ শতাংশে খেলাপি ঋণের পাহাড়ে দমবন্ধ ব্যাংকিং খাত, ২৩ ব্যাংকের মূলধন ঘাটতি ২.৮২ লাখ কোটি টাকা ঈদুল আজহা ও আরাফাহ দিবসে আরব আমিরাতে ৬ দিন ছুটি বিসিবি বোর্ড ভেঙে এনএসসির অ্যাডহক কমিটি গঠন, সভাপতি তামিম যুক্তরাষ্ট্রের তেল-গ্যাস লবির সফল কৌশলঃ ইউনুসের মাধ্যমে বাংলাদেশের ১০ কয়লা বিদ্যুৎ প্রকল্প বাতিল উৎপাদনশীলতার সক্ষমতা, ভবিষ্যতের বাংলাদেশ এবং বাংলাদেশ সনদ এনসিপি নেত্রী ডা. মিতু ও সাবেক স্বাস্থ্যে শতকোটি টাকার টেন্ডার ও নিয়োগ বাণিজ্য ফের বাড়ল জেট ফুয়েলের দাম রাজধানীতে পাচারকালে হেরোইন-ইয়াবার বিশাল চালান জব্দ বুলবুলের বিরুদ্ধে ১৮টি অভিযোগ অন্তর্বর্তী সরকারের ১৪ অধ্যাদেশ বিল আকারে সংসদে পাশ হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর ইসরাইলজুড়ে সাইরেন সময়সীমা শেষ হওয়ার আগে প্রচুর আলোচনা ও দরকষাকষির সুযোগ আছে আজ রাতে পুরো একটি সভ্যতা চিরতরে বিলুপ্ত হয়ে যাবে: ট্রাম্প স্বর্ণের দাম আরও বাড়ল মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস