পুতিন ও জেলেনস্কির মধ্যে দ্রুত বৈঠকের সম্ভাবনা নেই : ক্রেমলিন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ আগস্ট, ২০২৫

পুতিন ও জেলেনস্কির মধ্যে দ্রুত বৈঠকের সম্ভাবনা নেই : ক্রেমলিন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ আগস্ট, ২০২৫ |
ইউক্রেনে যুদ্ধ বন্ধে নতুন প্রস্তাবে নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। বুধবার ক্রেমলিন স্পষ্ট জানিয়েছে, ইউক্রেন ইউরোপীয় দেশগুলোর শান্তিরক্ষী সেনা পাঠানোর ধারণা মানবে না তারা। আরও বলেছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে দ্রুত কোনো বৈঠক হওয়ার সম্ভাবনাও নেই। বুধবার এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউক্রেনে ন্যাটো বা পশ্চিমা সেনাদের উপস্থিতি রাশিয়ার কাছে অগ্রহণযোগ্য। তিনি আরও বলেছেন, ন্যাটো বাহিনীর ইউক্রেনে প্রবেশ ঠেকানোই ২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া রুশ আক্রমণের অন্যতম কারণ। বর্তমানে ইউক্রেন চাইছে পশ্চিমা সমর্থনে শক্ত নিরাপত্তা নিশ্চয়তা। যাতে ভবিষ্যতে রাশিয়া আর আক্রমণ করতে না পারে। অন্যদিকে রাশিয়ার দাবি, এ সমঝোতার অংশ

হিসাবে ইউক্রেনকে পূর্বাঞ্চলের আরও ভূখণ্ড ছেড়ে দিতে হবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছেন, ২০২৫ সালের শেষ নাগাদ অথবা তার আগেই অল্পসময়ের মধ্যে শান্তিচুক্তির কাছাকাছি আসতে পারে ইউক্রেন ও রাশিয়া। মঙ্গলবার ফক্স নিউজের এক অনুষ্ঠানে তিনি আরও জানান, তিনি এ সপ্তাহে নিউইয়র্কে ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। তিনি বলেছেন, ‘আমি এই সপ্তাহে ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে দেখা করব। আমরা রাশিয়ার সঙ্গে প্রতিদিন আলোচনা করি। মনে হচ্ছে, ভবিষ্যতে এ বিষয়ে একটি দ্বিপাক্ষিক বৈঠকও হতে পারে।’ এদিকে ইউক্রেনে যুদ্ধ বন্ধ না হলে রাশিয়ার ওপর আবারও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউজের মন্ত্রিসভার বৈঠকপরবর্তী সংবাদ সম্মেলনে তিনি

বলেন, ‘এটি বিশ্বযুদ্ধ হবে না, তবে এটি একটি অর্থনৈতিক যুদ্ধ হবে। একটি অর্থনৈতিক যুদ্ধ খারাপ হতে চলেছে এবং এটি রাশিয়ার জন্যও খারাপ হতে চলেছে। তবে আমি তা চাই না।’ বিশ্বব্যাপী ক্ষুধা মোকাবিলায় তহবিল ব্যয়ের পরিবর্তে ৮০০ বিলিয়ন ইউরোর সামরিক ব্যয় অনুমোদনের জন্য ইউরোপীয় দেশগুলোর তীব্র সমালোচনা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। মঙ্গলবার মন্ত্রিসভার এক বৈঠকে ভাষণে এ বিষয়ে কথা বলেন তিনি। লুলা বলেন, ইউরোপীয় ইউনিয়ন সম্প্রদায়ের সব দেশের পুনঃসামরিকীকরণের জন্য ৮০০ বিলিয়ন ইউরো অনুমোদন করেছে, যেখানে আমরা (উন্নয়নশীল দেশগুলো) অর্থ ব্যবহার করব ক্ষুধা নিবারণ বা বন সংরক্ষণের জন্য। তিনি তার দৃষ্টিভঙ্গি পুনর্ব্যক্ত করে বলেন, জাতিসংঘ যুদ্ধ প্রতিরোধের মূল লক্ষ্যে ব্যর্থ

হচ্ছে। জাতিসংঘের সংকটের প্রমাণ হিসাবে তিনি গাজা সংঘাতের দিকে ইঙ্গিত দেন। লুলা বলেন, আমরা দীর্ঘদিন বলে আসছি, জাতিসংঘের কাঠামোতে পরিবর্তন আনা প্রয়োজন, যাতে এমন কেউ থাকে যিনি এই গণহত্যা ও যুদ্ধ বন্ধ করতে এবং প্রতিরোধে সাহায্য করতে পারেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত