পারমাণবিক অস্ত্র ইস্যুতে কড়া বক্তব্য কিমের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ মার্চ, ২০২৬

পারমাণবিক অস্ত্র ইস্যুতে কড়া বক্তব্য কিমের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ মার্চ, ২০২৬ |
পারমাণবিক অস্ত্রই সুরক্ষাকবচ। উত্তর কোরিয়ার সেটি ধারণ করার সিদ্ধান্ত সঠিক প্রমাণিত হয়েছে। বর্তমান যুক্তরাষ্ট্র-ইসরায়েল কর্তৃক ইরানে হামলার ইঙ্গিত দিয়ে দেশটির নেতা কিম জং উনের বক্তব্য ছিল অনেকটা এমন। মঙ্গলবার উত্তর কোরিয়ার সুপ্রিম পিপলস অ্যাসেম্বলিতে দেওয়া এক ভাষণে পারমাণবিক অস্ত্র ইস্যুতে কিম কড়া বক্তব্য দিলেও ইরানের নাম উল্লেখ করেননি । তবে বর্তমান পরিস্থিতি বলতে ইরান যুদ্ধই ইঙ্গিত করেছেন বলে খবর ছড়িয়েছে। সিএনএন ও এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, কিম জং উন ওয়াশিংটনের বিরুদ্ধে ‘রাষ্ট্রীয় মদদপুষ্ট সন্ত্রাসবাদ ও আগ্রাসনের’ অভিযোগ করেন। সে সঙ্গে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রমাণ করে পারমাণবিক অস্ত্র নিজের কাছে রাখার উত্তর কোরিয়ার সিদ্ধান্ত একেবারে সঠিক বলে মন্তব্য করেছেন দেশটির নেতা

কিম জং উন। কিম জং উন বলেন, ‘বর্তমান পরিস্থিতি পরিষ্কারভাবে প্রমাণ করে পারমাণবিক অস্ত্র ত্যাগ করার জন্য যুক্তরাষ্ট্রের চাপ ও ‘মিষ্টি কথা’ প্রত্যাখ্যান করে উত্তর কোরিয়া সঠিক সিদ্ধান্ত নিয়েছিল।’ উত্তর কোরিয়ার পারমাণবিক সক্ষমতা এখন ‘অপরিবর্তনীয়’ বলেও হুঁশিয়ার করেন তিনি। প্রসঙ্গত, উত্তর কোরিয়া তার অস্ত্র সক্ষমতা বাড়িয়ে চলেছে। কিছু দিন আগেও পূর্ব সাগরের দিকে ১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তারা। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) এ তথ্য জানিয়েছে। জেসিএসের মতে, মার্চের মাঝামাঝিতে উত্তর কোরিয়ার সুনান এলাকা থেকে পূর্ব সাগরের দিকে নিক্ষিপ্ত ১০টিরও বেশি অজ্ঞাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। জাপানের সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, উত্তর কোরিয়ার নিক্ষিপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো ইতোমধ্যে সমুদ্রে

পতিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর পরপরই নজরদারি ও সতর্কতা জোরদার করেছে দক্ষিণ কোরিয়া। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে ঘনিষ্ঠভাবে সংশ্লিষ্ট তথ্য ভাগাভাগি করে প্রস্তুতিমূলক অবস্থান বজায় রাখছে দেশটি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দল থেকে বহিষ্কার নিয়ে মুখ খুললেন রুমিন ফারহানা রুহুল কুদ্দুস কাজলকে অ্যাটর্নি জেনারেল করে প্রজ্ঞাপন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিয়েছে পাকিস্তান কত ছিল ক্রীড়া প্রতিমন্ত্রীর জীবনের প্রথম ইনকাম, কীভাবে? টানা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম পারমাণবিক অস্ত্র ইস্যুতে কড়া বক্তব্য কিমের ভক্সওয়াগেন গাড়ি কারখানায় ক্ষেপণাস্ত্র উৎপাদনের পরিকল্পনা ঢাকা-চট্টগ্রামসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে ২ গেটম্যানের অবহেলায় কুমিল্লায় বাস-ট্রেনের সংঘর্ষ : র‌্যাব নিজেদের পরাজয়কে চুক্তি বলবেন না, যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা হরমুজ সংকটে তেল উত্তোলন কমাচ্ছে কুয়েত স্কুলে এসে শিশুরা যেন পাঠ্যপুস্তকে বৈষম্য না দেখে—এই অবদান শেখ হাসিনার একান্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের স্থায়ী বহিষ্কারের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে প্রগতিশীল শিক্ষক সমাজ সরকার বনাম ব্যবসায়ী বক্তব্য যুদ্ধে ভোগান্তিতে সাধারণ মানুষ সিলেটের বিশ্বনাথে শতবর্ষী ঐতিহ্যবাহী বাউলগানের আসরে হামলা ও ভাঙচুর ভারতের কাছে আবারও জ্বালানি সহযোগিতা চেয়েছে বাংলাদেশ রূপবদল ও সুবিধাবাদের মোড়কে অভিনেত্রী আজমেরী হক বাঁধন জার্মানিতে মুক্তিযুদ্ধের বাংলাদেশ রক্ষার দৃঢ় অঙ্গীকারে বিনম্র শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যে জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন ২৬ মার্চ-বাংলাদেশের জন্মদিন খাদ্য মূল্যস্ফীতির ‘লাল’ তালিকায় বাংলাদেশ, তীব্র ঝুঁকির দিকে যাচ্ছে দেশ