পাবনায় যুবদলের মিছিলে না যাওয়ায় নার্সিং শিক্ষার্থীকে বেধড়ক প্রহার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ অক্টোবর, ২০২৫

পাবনায় যুবদলের মিছিলে না যাওয়ায় নার্সিং শিক্ষার্থীকে বেধড়ক প্রহার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ অক্টোবর, ২০২৫ |
পাবনায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে যেতে রাজি না হওয়ায় মেস থেকে তুলে নিয়ে এক শিক্ষার্থীকে বেধড়ক পেটালো স্থানীয় নেতাকর্মীরা। আজ ২৭শে অক্টোবর, সোমবার দুপুর ১টার দিকে পাবনা সদরের টিভি হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী রহমত রিংকু পাবনা সিটি নার্সিং কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। স্থানীয়রা জানায়, রিংকু শহরের আল্লাহর দান ছাত্র মেসে থাকতেন। এলাকার কয়েকজন যুবক রিংকুকে মেস থেকে ডেকে নিয়ে যুবদলের মিছিলে যেতে বলে। মিছিলে যেতে অস্বীকৃতি জানালে টিবি হাসপাতালের সামনে তাকে বেধড়ক মারধর করে ফেলে রেখে যায় হামলাকালী যুবদল ও বিএনপির নেতাকর্মীরা। গুরুতর আহত অবস্থায় রহমত রিংকুকে স্থানীয়রা উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের

হয়নি। তবে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সহপাঠী ও স্থানীয় শিক্ষার্থীরা। পাবনা সদর থানার ওসি আব্দুস সালামের বক্তব্য পাওয়া যায়নি এ ঘটনায়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩, আহত ১০ দুই দিন ১০ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না তেল না পেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানালো ইরান দেশে জ্বালানি মজুত রয়েছে ১ লাখ ৬৯ হাজার ৫২৪ মেট্রিক টন ঢাকায় পরীক্ষামূলক ফুয়েল পাস চালু, যেভাবে নিবন্ধন করবেন হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ইরান নেবে ১ ডলার, পেমেন্ট ইউয়ান বা ক্রিপ্টোতে মারা গেছেন বিখ্যাত অভিনেতা মাইকেল প্যাট্রিক রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট শেষ পর্যন্ত ইরানের দ্বারস্থ হলো সৌদি আরব মুখোশ পরে বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণ নিষিদ্ধ আগামী ৫ দিন ঝড়-বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের আরও ৮ বিল পাস সংসদে আবু সাঈদ হত্যায় দুজনের মৃত্যুদণ্ড শুরু হচ্ছে অনলাইন ক্লাস, কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি সোনার দামে বড় পতন হরমুজ প্রণালি বন্ধ করল ইরান ৪০ দিন পর খুলল আল-আকসা, মুসল্লিদের ঢল ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন দিলো সরকার ৫০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস