ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা?
খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ
হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু
মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার
ইসরায়েলের দিকে ধেয়ে যাচ্ছে ইরানি মিসাইলের ঢেউ
হুথিদের হামলার চোটে সব কর্মীকে বিমানবন্দর থেকে সরিয়ে নিলো ইসরায়েল
যেসব জাহাজ হরমুজ প্রণালি ব্যবহার করতে পারবে, জানাল ইরান
পাকিস্তানে ট্রাক খালে পড়ে পরিবারের ১৪ জন নিহত
ইসরায়েলের একটি ইয়ানশুফ (ব্ল্যাক হক) সামরিক হেলিকপ্টার অধিকৃত পশ্চিম তীরে বিধ্বস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর নেই বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।
শুক্রবার (১৬ জানুয়ারি) সেনাবাহিনী জানায়, খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি আগেই দক্ষিণ পশ্চিম তীরের এৎজিওন ব্রিগেড এলাকায় খোলা স্থানে অবতরণ করেছিল। পরে সেটি সরিয়ে নেওয়ার সময় হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়।
ঘটনার কারণ খতিয়ে দেখতে ইসরায়েলি বিমানবাহিনীর প্রধান টোমার বার একটি সামরিক তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।
এদিকে গাজা যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।
স্থানীয় সূত্র অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ১ হাজার ৮০ জনের বেশি ফিলিস্তিনি নিহত, প্রায় ১১ হাজার আহত
এবং ২০ হাজারের বেশি মানুষ গ্রেপ্তার হয়েছেন। তথ্যসূত্র : শাফাক নিউজ
এবং ২০ হাজারের বেশি মানুষ গ্রেপ্তার হয়েছেন। তথ্যসূত্র : শাফাক নিউজ



