পাকিস্তানে ট্রাক খালে পড়ে পরিবারের ১৪ জন নিহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ জানুয়ারি, ২০২৬

পাকিস্তানে ট্রাক খালে পড়ে পরিবারের ১৪ জন নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ জানুয়ারি, ২০২৬ |
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সারগোধা শহরে একটি ট্রাক খালে পড়ে যাওয়ায় এক পরিবারের ১৪ জন নিহত এবং আরও ৯ জন আহত হয়েছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) রাত ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে। খবর ডনের। পুলিশ জানিয়েছে, ট্রাকটিতে মোট ২৩ জন যাত্রী ছিলেন, যার মধ্যে চারজন শিশু ও পাঁচজন নারী। খারাপ আবহাওয়া এবং চালকের নিয়ন্ত্রণ হারানোর কারণে ট্রাকটি খুশাব শহরের কাছে দরবার পাঞ্জপির মানাওয়ান এলাকায় খালে পড়ে যায়। ঘটনাস্থলেই ৮ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে এবং হাসপাতালে আরও ৭ জনের মৃত্যু হয়। আহতদের মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ও আহতরা সবাই শ্রমজীবী এবং বান্নু থেকে খুশাব শহরের কাজের

উদ্দেশ্যে আসছিলেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি, এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ নিহত ও আহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন এবং আহতদের সঠিক চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না