পাঁচ ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত, পুঁজিবাজারে অস্থিরতা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২৫

পাঁচ ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত, পুঁজিবাজারে অস্থিরতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২৫ |
একীভূতকরণের প্রক্রিয়ায় থাকা দেশের পাঁচটি ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেন সাময়িকভাবে স্থগিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। ফলে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ব্যাংকগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএসই ও সিএসই। শেয়ার লেনদেন স্থগিত হওয়া ব্যাংকগুলো হলো— ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল), এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, এবং ইউনিয়ন ব্যাংক। ব্যাংক রেজোলিউশন অধ্যাদেশ অনুযায়ী সিদ্ধান্ত ডিএসই জানায়, ‘ব্যাংক রেজোলিউশন অধ্যাদেশ, ২০২৫’–এর ধারা ১৫ অনুযায়ী ৫ নভেম্বর থেকে এই ব্যাংকগুলোকে অকার্যকর হিসেবে ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে,

এখন থেকে এসব ব্যাংক উক্ত অধ্যাদেশ অনুসারে পরিচালিত হবে। বাংলাদেশ ব্যাংক আরও একটি চিঠির মাধ্যমে এই পাঁচ ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে এবং নিয়ন্ত্রিত কাঠামোয় পরিচালনার নির্দেশ দিয়েছে বলে ডিএসই জানিয়েছে। বাংলাদেশ ব্যাংকের অবস্থান গত বুধবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, “এই পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের ইকুইটির মূল্য এখন শূন্যের নিচে নেমে গেছে। ফলে শেয়ারগুলোর মূল্য জিরো হিসেবে গণ্য হবে এবং বিনিয়োগকারীদের কাউকেই ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয়।” বিনিয়োগকারীদের মালিকানা বিশ্লেষণ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পরিশোধিত মূলধন: ১,২০৮ কোটি টাকা মোট শেয়ার: ১২০.৮১ কোটি সাধারণ বিনিয়োগকারীর মালিকানা: ৬৫%+ প্রাতিষ্ঠানিক ও বিদেশি বিনিয়োগকারী: ২৯% উদ্যোক্তা ও পরিচালকদের মালিকানা: ৬% গ্লোবাল ইসলামী ব্যাংক পরিশোধিত মূলধন: ৯৮৭ কোটি টাকা মোট শেয়ার: ৯৮.৭৪

কোটি সাধারণ বিনিয়োগকারী: ৩২% প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী: ৫৩% উদ্যোক্তা ও পরিচালকদের অংশ: ১৫% ইউনিয়ন ব্যাংক পরিশোধিত মূলধন: ১,০৩৬ কোটি টাকা মোট শেয়ার: ১০৩.৬৩ কোটি সাধারণ বিনিয়োগকারী: ৩২% প্রাতিষ্ঠানিক ও বিদেশি বিনিয়োগকারী: ১৪% উদ্যোক্তা ও পরিচালকদের মালিকানা: ৫৪% এক্সিম ব্যাংক পরিশোধিত মূলধন: ১,৪৪৮ কোটি টাকা মোট শেয়ার: ১৪৪.৭৬ কোটি সাধারণ বিনিয়োগকারী: ৩৯% প্রাতিষ্ঠানিক ও বিদেশি বিনিয়োগকারী: ২৯% উদ্যোক্তা ও পরিচালকদের অংশ: ৩২% সোস্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল) পরিশোধিত মূলধন: ১,১৪০ কোটি টাকা মোট শেয়ার: ১১৪.০২ কোটি সাধারণ বিনিয়োগকারী: ১৯% প্রাতিষ্ঠানিক ও বিদেশি বিনিয়োগকারী: ৬৯% উদ্যোক্তা ও পরিচালকদের অংশ: ১২% বাজার বিশ্লেষকরা যা বলছেন পুঁজিবাজার বিশ্লেষকদের মতে, ইসলামী ব্যাংকগুলোর একীভূতকরণ প্রক্রিয়া এবং বাংলাদেশ ব্যাংকের কঠোর পদক্ষেপ বিনিয়োগকারীদের আস্থায় সাময়িক প্রভাব ফেলবে। তবে দীর্ঘমেয়াদে ব্যাংক খাতের স্থিতিশীলতা নিশ্চিত করতে এটি একটি কাঠামোগত সংস্কারের অংশ হতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফা কমল স্বর্ণের দাম যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন সারা দেশে কখন কোথায় ঈদের জামাত তিন আরব দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি লড়াইয়ে ইরান কলকাতায় বিজেপির প্রার্থী হতে চান আরজি কর হাসপাতালে নির্যাতিত চিকিৎসকের মা সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন কিউবায় আলো ফেরাতে সাহসী পদক্ষেপ রাশিয়ার ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি একটুও কমাতে পারেনি যুক্তরাষ্ট্র: মার্কিন গোয়েন্দা সংস্থা ঝড় তোলার অপেক্ষায় শাকিবের ‘প্রিন্স’ সিনেমার গান ‘পরী’ যুক্তরাষ্ট্রে হামলার ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: মার্কিন গোয়েন্দা সংস্থা দেশজুড়ে চলছে ‘জামায়াতি মুক্তকরণ’: তারেক সরকারের পদক্ষেপে ইউনূসতন্ত্রের জামায়াতিকরণের অবসান? ট্রাম্পের আহ্বান সত্ত্বেও হরমুজে তেলবাহী জাহাজ চলাচল কম: শুধু ইরানের পতাকাবাহী জাহাজ চলছে এনএসসিকে ‘হুমকি’ দিয়ে আরও বিপাকে বুলবুল প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল মালয়েশিয়ার: একই ধরনের চুক্তি করা বাংলাদেশ কী করবে? ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, দুই দশকের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: আদায় হবে অতিরিক্ত ১৫০ কোটি টাকা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার যানজটে চরম ভোগান্তি ঈদে বাড়ি ফেরা মানুষের ফেনীতে চাঁদা না দেওয়ায় বিএনপি কর্মীর রেস্টুরেন্ট ভাঙচুর ও অর্থ লুটপাট যুবদলকর্মীদের ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগ, শাস্তি চেয়ে বিক্ষোভ রোহিঙ্গাদের জন্য তুর্কি সংস্থার দেয়া যাকাতের অর্থে জামায়াত-শিবিরের জাঁকজমকপূর্ণ ইফতার পার্টি, তুমুল সমালোচনা