পহেলা বৈশাখের আগে দাম বাড়ল ইলিশের, পিছিয়ে নেই মুরগীও – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ এপ্রিল, ২০২৬

পহেলা বৈশাখের আগে দাম বাড়ল ইলিশের, পিছিয়ে নেই মুরগীও

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ এপ্রিল, ২০২৬ |
বাংলা নববর্ষ পহেলা বৈশাখকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারে ইলিশের দাম বেড়েছে। সঙ্গে বেড়েছে সোনালী মুরগির দামও। ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ কমে যাওয়া এবং উৎসবকে ঘিরে চাহিদা বাড়ার কারণেই এসব পণ্যের দাম বাড়ছে।  শুক্রবার (৩ এপ্রিল) শান্তিনগর, মতিঝিল, মালিবাগ, রামপুরা, বাড্ডা ও কুড়িলের বাজারগুলো ঘুরে দেখা গেছে, ব্রয়লার মুরগির দাম কমে প্রতি কেজি ২০০ টাকায় নেমে এলেও সোনালী মুরগি বিক্রি হচ্ছে ৩৮০ থেকে ৪০০ টাকায়। যা এক সপ্তাহ আগে ছিল প্রায় ৩৫০ টাকা। এদিকে দেশি মুরগির দাম বেড়ে প্রতি কেজি ৭৮০ থেকে ৮০০ টাকায় উঠেছে। গরুর মাংসের দাম তুলনামূলক স্থিতিশীল থেকে প্রতি কেজি প্রায় ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে কিছু এলাকায় দাম ৮২০

থেকে ৮৫০ টাকার মধ্যে রয়েছে। পহেলা বৈশাখকে সামনে রেখে ইলিশের দামও বেড়েছে। ৫০০ গ্রামের কম ওজনের ইলিশ এখন ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। ৭০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশ ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ টাকা এবং এক কেজি বা তার বেশি ওজনের ইলিশ ২ হাজার ৬০০ থেকে ২ হাজার ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া গত এক সপ্তাহে ডিমের দাম প্রতি ডজনে ১০ টাকা বেড়ে ১২০ থেকে ১৩০ টাকায় পৌঁছেছে। খোলা সয়াবিন তেলের দামও লিটার প্রতি ১০ টাকা বেড়ে ২০০ টাকায় দাঁড়িয়েছে। তবে সবজির বাজারে বড় কোনো পরিবর্তন দেখা যায়নি। আলু ও পেঁয়াজের দাম মোটামুটি স্থিতিশীল

রয়েছে। যদিও ব্যবসায়ীরা সতর্ক করে বলেছেন, সরবরাহে বিঘ্ন ঘটলে আগামী সপ্তাহগুলোতে আরও কিছু পণ্যের দাম বাড়তে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওজন কমানোর ওষুধ নেওয়ার আগে যা জানা জরুরি যুক্তরাষ্ট্রে হাতুড়ি দিয়ে পিটিয়ে বাংলাদেশি নারীকে হত্যা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম শুনে চমকে যাবেন এবার কবরস্থান থেকে উদ্ধার হলো ৪১৪ গ্যাস সিলিন্ডার নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা শুরু হচ্ছে কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৯তম আসর পহেলা বৈশাখের আগে দাম বাড়ল ইলিশের, পিছিয়ে নেই মুরগীও জান্তাপ্রধান মিন অং হ্লাইং মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত তীব্র সংকটে পাকিস্তানে এক রাতেই দ্বিগুণ বাড়ল জ্বালানি তেলের দাম সব চিকিৎসক-স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল স্কুলগামী শিক্ষার্থীদের বড় সুখবর দিলো সরকার বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম