ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
পদোন্নতি পেলেন চাকরি হারানো সেই পুলিশ কর্মকর্তা
কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী
আ’লীগ ও শেখ হাসিনার হাতেই জব্দ ছিলো জামায়াত
শেখ হাসিনার সরকার পতনে গোপন ভূমিকায় সেনাবাহিনী ও ডিজিএফআই-এর যেসকল কর্মকর্তা
কাশিমপুর কারাগার থেকে মুক্ত সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী
কৃষক কার্ড পাবেন ২০,৬৭১ জন: বছরে ২৫০০ টাকা, মাসে ২০৮ টাকা গড়ে
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন
‘নো বোট, নো ভোট’: নির্বাচন বর্জনের ডাক দিলেন সাবেক ছাত্রলীগ সভাপতি আল-নাহিয়ান খান জয়
আসন্ন নির্বাচনকে ‘দেশবিরোধী’ ও ‘গণতন্ত্রবিরোধী’ আখ্যা দিয়ে তা বর্জনের ডাক দিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি আল-নাহিয়ান খান জয়। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান।
ভিডিও বার্তায় সাবেক এই ছাত্রনেতা বর্তমান প্রশাসনকে ‘অবৈধ দখলদার ফ্যাসিস্ট গং’ হিসেবে অভিহিত করেন। তিনি দাবি করেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও নৌকা প্রতীক ছাড়া এদেশে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে না।
আল-নাহিয়ান খান জয় বলেন, “বাংলাদেশ আওয়ামী লীগ এদেশের মানুষের ভালোবাসার একটি মাত্র দল। কারণ, এই বাংলাদেশ সৃষ্টির পেছনে দলটির অবদান রয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের অস্তিত্বের জায়গা।”
আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখার তীব্র সমালোচনা করে তিনি বলেন, “বাংলাদেশ আওয়ামী লীগকে বাদ
দিয়ে, নৌকা মার্কাকে বাদ দিয়ে এই অবৈধ দখলদার ফ্যাসিস্ট গং যে দেশবিরোধী, গণতন্ত্রবিরোধী ভোটের আয়োজন করেছে, সেই ভোটকে আমরা বর্জন করছি।” এ সময় তিনি সাধারণ জনগণকে উদ্দেশ্য করে বলেন, “এদেশের প্রতিটি সচেতন মানুষের কাছে অনুরোধ থাকবে, আপনারা এই পাতানো নির্বাচন, এই দেশ ধ্বংসের নির্বাচন বয়কট করবেন।” ভিডিওর শেষে তিনি ‘নো বোট নো ভোট’ এবং ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। ভিডিওটির শেষ অংশে একটি স্লাইড প্রদর্শিত হয়, যেখানে বড় অক্ষরে লেখা ছিল ‘NO BOAT, NO VOTE’।