নোয়াখালীতে কবরস্থান থেকে ৫টি রাইফেল ও ১টি এলজি উদ্ধার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ ডিসেম্বর, ২০২৫

নোয়াখালীতে কবরস্থান থেকে ৫টি রাইফেল ও ১টি এলজি উদ্ধার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ ডিসেম্বর, ২০২৫ |
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একটি কবরস্থান থেকে ৬টি নতুন আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা পুলিশ। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে ৫টি রাইফেল ও একটি এলজি রয়েছে। রোববার (৭ ডিসেম্বর) সকালে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী-লক্ষ্মীপুর সীমান্তবর্তী চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকায় অভিযান চালায় চন্দ্রগঞ্জ থানা পুলিশ। এ সময় স্থানীয় একটি কবরস্থানে তল্লাশি করে কাগজে মোড়ানো ৬টি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলো খোলার পর সেখান থেকে ৫টি রাইফেল ও একটি এলজি পাওয়া যায়। পুলিশ জানায়, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রগুলো একেবারেই নতুন। চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান বিষয়টি নিশ্চিত করে বলেন,

ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এই অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। তিনি আরও জানান, অস্ত্রগুলো জব্দ দেখানো হয়েছে। তবে এসব অস্ত্রের মালিক কে বা কারা, তা এখনো জানা যায়নি। জড়িতদের শনাক্ত করতে পুলিশের তদন্ত চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ নিষিদ্ধের পর এবার বিএনপি সরকারের ৩ দিনের ‘ডিজিটাল ব্ল্যাকআউট’! দেশের উন্নয়ন-আগ্রগতিতে মূখ্য ভূমিকা রাখা এনার্জি সেক্টরে ধস: ইউনূস সরকারের প্রতিহিংসা নাকি অদক্ষতা? আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে ছাত্রলীগের হুঁশিয়ারি :বিএনপি সংসদে গণতন্ত্রের মৃত্যু ঘোষণা করেছে যেভাবে ডিপ স্টেট-এর খপ্পরে বাংলাদেশ খালেদা জিয়াকে পূর্ণ মুক্তিযোদ্ধা, তারেক-কোকোকে শিশু মুক্তিযোদ্ধা স্বীকৃতির দাবি মহান সংসদে বিএনপির বড় সংকট ‘গুপ্ত জামায়াত’, আওয়ামী লীগ নিষিদ্ধ করা আত্মঘাতী: আনিস আলমগীর প্রতিপক্ষ ছোট ঘটনাকেও ন্যাশনাল ইস্যু বানায়, আমরা কেন পারছি না’—প্রশ্ন গোলাম রব্বানীর যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে আইন মন্ত্রণালয়ের ভেটিং না থাকা ‘গোড়ায় গলদ’: সাবেক সচিব আবু আলম শহীদ খান সুষ্ঠু ভোট হলে ৫৩ শতাংশ মানুষ আওয়ামী লীগকে ভোট দিত: শেখ হাসিনা সংকট থেকে ফিনিক্স পাখির মতো উত্থান: আওয়ামী লীগের পঁচাত্তর পরবর্তী দীর্ঘ লড়াইয়ের ইতিহাস সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেলের পাইপলাইনে হামলা ইরানের ক্রিকেটারদের সুখবর দিলেন তামিম যুদ্ধবিরতিতে সাময়িক স্বস্তি, তবে ট্রাম্পের ওপর আস্থা রাখতে পারছেন না বিশ্বনেতারা লেবাননে ইসরাইলের নির্বিচার হামলায় ৮৯ জন নিহত ইরান নিয়ে আগেই সতর্ক করেছিল এফবিআই, পাত্তা দেয়নি ওয়াশিংটন চাঁদপুরে জ্বরে আক্রান্ত শিশুকে কুকুরের ভ্যাকসিন পুশ! লেবাননে ১০ মিনিটের ব্যবধানে ১০০ বিমান হামলা ইসরাইলের ‘যুদ্ধবিরতি লঙ্ঘন’ করে তেল শোধনাগারে হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের ব্র্যাকে কর্মকর্তা পদে চাকরি সুন্দরবনের দস্যু তৎপরতা দমনে যৌথ অভিযান শুরু