‘নোবেলের টাকা ও কর নিয়ে ইউনূস মারাত্মক অ্যালার্জি আছে’, দাবি সাবেক এনবিআর চেয়ারম্যানের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ এপ্রিল, ২০২৬

‘নোবেলের টাকা ও কর নিয়ে ইউনূস মারাত্মক অ্যালার্জি আছে’, দাবি সাবেক এনবিআর চেয়ারম্যানের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ এপ্রিল, ২০২৬ |
নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের কর দেওয়া নিয়ে অনীহা বা ‘অ্যালার্জি’র বিষয়ে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান বদিউর রহমান। তিনি দাবি করেছেন, ড. ইউনূস নোবেল পাওয়ার পর সেই পুরস্কারের অর্থের ওপর কর মওকুফের জন্য তাঁর ওপর বিভিন্ন পক্ষ থেকে চাপ সৃষ্টি করা হয়েছিল। এমনকি খোদ নোবেল কমিটি থেকেও এ বিষয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়। সম্প্রতি একটি টকশোতে দেওয়া সাক্ষাৎকারে বদিউর রহমান এসব কথা বলেন। তাঁর বক্তব্যের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচিত হচ্ছে। বদিউর রহমান বলেন, ড. ইউনূস নোবেল পাওয়ার পর তাঁর প্রতিনিধিরা এনবিআরে এসে অনুরোধ করেন যেন পুরস্কারের অর্থের ওপর কর ধার্য করা না হয়।

তখন তিনি ইউনূসের প্রতিনিধিদের ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশ দেখিয়ে আশ্বস্ত করেন যে, ব্যাংকিং চ্যানেলে আসা যেকোনো বিদেশি রেমিট্যান্স বা আয় করমুক্ত। ফলে নোবেলের টাকা নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। সাবেক এই এনবিআর চেয়ারম্যান বলেন, ‘আইনে পরিষ্কার বলা আছে, বৈধ পথে আসা বিদেশি রেমিট্যান্স করমুক্ত। আমি তাদের সেকশনটি কপি করে দেখিয়েছি। কিন্তু তারা একটি লিখিত সার্টিফিকেটের জন্য পীড়াপীড়ি করতে থাকেন। আমি বলেছিলাম, আইনে যখন বিধান আছেই, তখন আলাদা সার্টিফিকেটের প্রয়োজন নেই।’ বদিউর রহমানের দাবি অনুযায়ী, বিষয়টি সেখানেই থেমে থাকেনি। ইউনূসের প্রতিনিধিদের পর নোবেল কমিটি থেকেও তাঁর কাছে টেলিফোন আসে। সেখানেও পুরস্কারের অর্থের ওপর কর না ধরার বিষয়ে অনুরোধ জানানো হয়। সাক্ষাৎকারে ড. ইউনূসের প্রতিনিধিকে

দেওয়া একটি হিউমারাস বা কৌতুকপূর্ণ প্রস্তাবের কথা উল্লেখ করে বদিউর রহমান বলেন, ‘ইউনূস সাহেবের লোক যখন আবার আসলেন, তখন আমি তাকে বললাম—ইউনূস সাহেবকে গিয়ে বইলেন, বদিউর রহমান যদি নোবেল পেতেন, তবে করমুক্ত হলেও দেশের কল্যাণের জন্য তিনি নিজ থেকেই কিছু কর সরকারকে দিয়ে দিতেন।’ বদিউর রহমান তাঁর বক্তব্যে ড. ইউনূসের কর প্রদানের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘তখনই আমি টের পেয়েছি যে কর নিয়ে ওনার কী ধরনের অ্যালার্জি আছে। এরপরেও তো তিনি করের বিরুদ্ধে মামলা করে হেরে গিয়ে শেষ পর্যন্ত কর পরিশোধ করেছেন।’ উল্লেখ্য, গত কয়েক বছর ধরে ড. ইউনূসের ব্যক্তিগত ও তাঁর নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানগুলোর কর ফাঁকি এবং কর মওকুফ সংক্রান্ত বেশ

কিছু মামলা উচ্চ আদালতে চলমান ছিল। সম্প্রতি দানকরের একটি মামলায় আদালত ড. ইউনূসকে কয়েক কোটি টাকা পরিশোধের নির্দেশ দেন, যা পরবর্তীতে তিনি পরিশোধ করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দিই’ বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে?