নেপালে জেন-জি আন্দোলনে ক্ষতি ২০০ বিলিয়ন রুপি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ সেপ্টেম্বর, ২০২৫

নেপালে জেন-জি আন্দোলনে ক্ষতি ২০০ বিলিয়ন রুপি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ সেপ্টেম্বর, ২০২৫ |
সোমবার ও মঙ্গলবার টানা দুই দিনের জেন-জি আন্দোলনের পর নেপালজুড়ে ভয়াবহ ধ্বংসযজ্ঞের চিত্র ফুটে উঠেছে। সরকারি হিসাব অনুযায়ী, কেবল সরকারি অবকাঠামোতেই ২০০ বিলিয়ন রুপির বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এতে শুধু ভবন নয়, অমূল্য ঐতিহাসিক দলিল-দস্তাবেজ ও সরকারি রেকর্ডও ভস্মীভূত হয়েছে। নেপালের নগর উন্নয়ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, রাজধানীর সিংহ দরবার, পার্লামেন্ট ভবন ও সুপ্রিম কোর্টসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিটি ভবন নির্মাণে বিলিয়ন রুপি ব্যয় হয়েছিল। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, এগুলোকে সাধারণ মেরামতের মাধ্যমে আর চালু করা সম্ভব নয়। পুনর্নির্মাণে ২০০ বিলিয়ন রুপির বেশি লাগবে। ক্ষয়ক্ষতির সবচেয়ে বড় অংশ ঘটেছে কাঠমান্ডুতে। তবে পোখারা, ইটাহারি, জনকপুর, ধনগড়ি ও বিরাটনগরসহ বিভিন্ন প্রদেশের মুখ্যমন্ত্রী কার্যালয়,

প্রাদেশিক পরিষদ ভবন, কারাগার, থানাসহ অসংখ্য পৌরসভা ও ওয়ার্ড কার্যালয় জ্বালিয়ে দেওয়া হয়েছে। সরকারি স্থাপনার পাশাপাশি অরাজক গোষ্ঠীগুলো রাজনৈতিক নেতাদের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, পর্যটনকেন্দ্র, গাড়ির শোরুম, গণমাধ্যম অফিস এমনকি স্থানীয় জনসুবিধার অবকাঠামোতেও হামলা চালায়। আন্দোলন সোমবার সহিংস রূপ নেয়, যখন পুলিশের গুলিতে ১৯ জন নিহত হন। পরদিন মঙ্গলবার সকাল থেকেই অরাজক গোষ্ঠী বিক্ষোভে ভিড়কে ব্যবহার করে সরকারি ও বেসরকারি ভবনে অগ্নিসংযোগ করে। এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ জনে, আহতের সংখ্যা কয়েক হাজার। এই ধ্বংসযজ্ঞে নেপালের রাষ্ট্রযন্ত্র প্রায় অচল হয়ে পড়েছে। সুপ্রিম কোর্ট তাঁবু থেকে কার্যক্রম চালাচ্ছে, আর সিংহ দরবারের অধিকাংশ কার্যালয় পুড়ে গেছে। পার্লামেন্ট ভবনও সম্পূর্ণ ভস্মীভূত হওয়ায় আইনপ্রণেতারা ভবিষ্যতে

কোথায় বসবেন তা নিয়েও প্রশ্ন উঠছে। একই সময়ে অন্তর্বর্তী সরকার গঠনের আলোচনা চলছে, কিন্তু মন্ত্রিসভার বৈঠক করার মতো কোনো অক্ষত ভবনই রাজধানীতে অবশিষ্ট নেই। নগর উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, ২০০ বিলিয়ন রুপির ক্ষতির হিসাব কেবল প্রাথমিক। অবকাঠামো পুনর্নির্মাণ ও প্রশাসনিক কার্যক্রম পুনরায় চালু করতে এর চেয়ে আরও অনেক বেশি খরচ হতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিএনপি নেতাদের দৃষ্টিতে ‘অপ্রয়োজনীয়’ রূপপুর বিদ্যুৎ কেন্দ্রই এখন সংকটে সরকারের শেষ ভরসা বিএনপি সরকারের এক মাসেই আন্তর্জাতিক সংস্থার চাপ: মানবাধিকার ইস্যুতে তারেক রহমানকে কড়া বার্তা ৯ আন্তর্জাতিক সংস্থার মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু: ইতিহাসের আয়নায় আমাদের পরিচয়, আত্মমর্যাদা ও অস্তিত্বের প্রতীক জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আওয়ামী লীগ সভাপতি-বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বাণী ডিজেলের পর এবার এলো ১৬ হাজার মেট্রিক টন ভারতীয় চাল, নামল মোংলায় রমজানে ফলের বাজার থেকে লুট ৭০০–৮০০ কোটি টাকা রাশিয়ার তেল পাইপলাইন ইস্যুতে ইউরোপীয় মিত্রদের ব্ল্যাকমেইলের অভিযোগ জেলেনস্কির ‘যেকোনো কিছু ঘটা সম্ভব’, রিয়ালের বিপক্ষে ফিরতি লেগের আগে গার্দিওলা শিক্ষক রাজনীতি নাকি শিক্ষার্থীদের থেকে বিচ্ছিন্ন হওয়ার রাজনীতি একটি বন্দিত্ব: বাংলাদেশ রাষ্ট্রের জন্মের অনিবার্যতা তেল সরবরাহে হরমুজ ঝুঁকি: ৩ লাখ টন ক্রুডের চালান নিয়ে তেহরানের দ্বারস্থ ঢাকা স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন চাল চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর ছাত্রদল নেতার হামলা! আওয়ামী লীগ ফিরবেই, তবে পুরনো নাকি নতুন নেতৃত্বে— এটিই এখন মিলিয়ন ডলার প্রশ্ন”: মাসুদ কামাল সাতক্ষীরায় মন্দিরে চুরি: স্বর্ণালংকার ও দানবাক্সের টাকা লুট, আতঙ্কে সংখ্যালঘু সম্প্রদায় সংস্কারের মুখোশে দমন : অবৈধ ইউনূস সরকারের তেলেসমাতি এবার জেলা পরিষদে নেতা-কর্মী বসিয়ে লুটপাটের প্ল্যান তারেকের রাষ্ট্রকে ঢাকা বিশ্ববিদ্যালয় আর জাতীয় সংসদকে রাজু ভাস্কর্য মনে করছে নির্বোধ হাসনাত আবারো সংকটে জাতি, আবারো তিনিই প্রেরণা মব, মিথ্যা মামলা আর কারাগারে মৃত্যু; এটাই কি বিএনপির “নতুন রাজনীতি”?