নেপালজুড়ে কারফিউ জারি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ সেপ্টেম্বর, ২০২৫

নেপালজুড়ে কারফিউ জারি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ সেপ্টেম্বর, ২০২৫ |
নেপালে জেন জি আন্দোলন ঘিরে ক্রমবর্ধমান অস্থিরতা ঠেকাতে সেনাবাহিনী দেশব্যাপী বিশেষ নিষেধাজ্ঞা (জরুরি প্রয়োজন ছাড়া জনসমাগম ও চলাফেরা সীমিত করা) ও কারফিউ জারি করেছে। বুধবার সেনাবাহিনীর জনসংযোগ ও তথ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার বিকাল ৫টা পর্যন্ত সব ধরনের বিশেষ নিষেধাজ্ঞা জারি থাকবে। এরপর বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সারাদেশে কারফিউ কার্যকর হবে। পরিস্থিতির ওপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। সেনাবাহিনী এখন পর্যন্ত শৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতা করার জন্য নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানায়, আন্দোলনে প্রাণহানি ও সম্পদ ক্ষতির ঘটনায় তারা গভীর দুঃখ প্রকাশ করছে। সেনাবাহিনীর অভিযোগ, শান্তিপূর্ণ আন্দোলনে অরাজক উপাদান ঢুকে পড়েছে। তারা

অগ্নিসংযোগ, লুটপাট, সরকারি-বেসরকারি স্থাপনা ভাঙচুর, লক্ষ্যভিত্তিক হামলা এমনকি যৌন নিপীড়নের চেষ্টার মতো অপরাধে জড়িত। সেনাবাহিনী স্পষ্ট জানায়, এসব কর্মকাণ্ড কোনোভাবেই প্রতিবাদের অংশ নয়; এগুলো দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কারফিউ চলাকালে জরুরি কাজে ব্যবহৃত যানবাহন—যেমন অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, ফায়ার সার্ভিস, স্বাস্থ্যকর্মী ও নিরাপত্তা বাহিনীর গাড়ি—চলাচলের অনুমতি পাবে। প্রয়োজনে নিকটবর্তী নিরাপত্তা সদস্যদের সঙ্গে যোগাযোগের আহ্বান জানানো হয়। এ ছাড়া অবসরপ্রাপ্ত সেনা সদস্য, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সাধারণ জনগণকে ভুয়া তথ্য বা গুজবে বিভ্রান্ত না হয়ে কেবল সরকারি ঘোষণার ওপর নির্ভর করার আহ্বান জানানো হয়েছে। সেনাবাহিনী সকল নাগরিককে ঐক্যবদ্ধ থেকে জাতীয় অখণ্ডতা রক্ষা, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং নিরাপত্তা

বাহিনীকে জনগণ সুরক্ষা ও মানবিক সহায়তা কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশে আজ সোনার ভরি কত ঢাকার তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ লেবাননে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা তেজগাঁও এলাকায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫১ হরমুজ দিয়ে দিনে ১৫টির বেশি জাহাজ নয় দুই ম্যাচের সূচি ঘোষণা করল আর্জেন্টিনা ৮০% পর্যন্ত বিশাল ছাড়ে শুরু হলো ‘দারাজ বৈশাখী মেলা’ দুই ম্যাচের সূচি ঘোষণা করল আর্জেন্টিনা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রতিবাদে ৫০১ প্রকৌশলীর বিবৃতি যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩, আহত ১০ দুই দিন ১০ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না তেল না পেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানালো ইরান দেশে জ্বালানি মজুত রয়েছে ১ লাখ ৬৯ হাজার ৫২৪ মেট্রিক টন ঢাকায় পরীক্ষামূলক ফুয়েল পাস চালু, যেভাবে নিবন্ধন করবেন হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ইরান নেবে ১ ডলার, পেমেন্ট ইউয়ান বা ক্রিপ্টোতে মারা গেছেন বিখ্যাত অভিনেতা মাইকেল প্যাট্রিক রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট শেষ পর্যন্ত ইরানের দ্বারস্থ হলো সৌদি আরব মুখোশ পরে বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণ নিষিদ্ধ