ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ
নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ
দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার
কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী
কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী
কক্সবাজারে দুর্ধর্ষ ডাকাতি, প্রবাসীর স্ত্রী-কন্যাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
পাবনায় সর্বহারা পার্টির নেতাকে গুলি করে হত্যা
নেত্রকোনার হত্যাকাণ্ডে গ্রেপ্তার রশিদ খেলাফত মজলিস কর্মী, আবারও আলোচনায় জঙ্গিবাদী মতাদর্শ
নেত্রকোনা শহরে এক নারীর নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় আটক হওয়া আব্দুর রশিদকে ঘিরে স্থানীয় পর্যায়ে নানা প্রশ্ন ও আলোচনা তৈরি হয়েছে। মনোয়ারা বেগম (৫০) নামে ওই নারীর হত্যার ঘটনায় গ্রেপ্তার এই যুবককে স্থানীয়রা খেলাফত মজলিসের সক্রিয় কর্মী হিসেবে চিহ্নিত করলেও তার ব্যক্তিগত মতাদর্শ, সামাজিক যোগাযোগমাধ্যমে কর্মকাণ্ড এবং অতীত সংশ্লিষ্টতা নিয়ে এখন তদন্তের দাবি উঠেছে।
গত ১লা জুন, সোমবার রাত নয়টার দিকে পৌরসভার উত্তর কাটলি এলাকায় একটি বহুতল ভবনের দ্বিতীয় তলায় ঢুকে মনোয়ারা বেগমকে কুপিয়ে হত্যা করা হয়। এ সময় বাধা দিতে গেলে তার স্বামী ও ছেলেও গুরুতর আহত হন।
ঘটনার পর স্থানীয়রা আব্দুর রশিদ নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
স্থানীয়
একাধিক সূত্রের দাবি, আব্দুর রশিদ দীর্ঘদিন ধরে খেলাফত মজলিসের বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় বক্তব্য, বিতর্কিত মতামত এবং উসকানিমূলক বিভিন্ন পোস্ট শেয়ার করতেন বলেও অভিযোগ রয়েছে। যদিও একটি প্রভাবশালী মহল আব্দুর রশিদকে “মাদকাসক্ত” দাবি করে ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে বলে প্রতীয়মান হয়েছে। ঘাতক আব্দুর রশিদের ফেসবুক প্রোফাইল নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা দাবি করেন, রশিদ প্রায়ই চরমপন্থী ধ্যান-ধারণার কথা বলতেন এবং বিভিন্ন বিষয়ে উগ্র অবস্থান প্রকাশ করতেন। তাদের ভাষ্য অনুযায়ী, তার আচরণ ও বক্তব্যে অসহিষ্ণুতার প্রবণতা ছিল। তবে এসব বক্তব্য তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল। নিহতের স্বজনদের আহাজারি ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমেও
ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, এটি কি শুধুই ব্যক্তিগত অপরাধ, নাকি এর পেছনে কোনো উগ্র মতাদর্শিক প্রভাব কাজ করেছে। এ বিষয়ে এখনো আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে উগ্র ও সহিংস চিন্তার বিস্তার একটি উদ্বেগজনক বিষয় হয়ে উঠেছে। কোনো ব্যক্তি যদি দীর্ঘদিন ধরে সহিংসতা বা ঘৃণামূলক বক্তব্যে প্রভাবিত হয়ে থাকে, তবে সেটি তার আচরণে প্রতিফলিত হওয়ার ঝুঁকি থাকে। তবে কোনো অপরাধের পেছনে মতাদর্শিক উদ্দেশ্য ছিল কি না, সেটি নির্ধারণের দায়িত্ব তদন্ত সংস্থার। এদিকে খেলাফত মজলিসকে ঘিরেও অতীতে বিভিন্ন সময়ে বিতর্ক ও অভিযোগ সামনে এসেছে। ২০০৫ সালের ১৭ই আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা
হামলার পর দলটির তৎকালীন কয়েকজন নেতার নাম বিভিন্ন আলোচনায় উঠে আসে এবং কিছু অভিযোগের তদন্ত হয়েছিল। যদিও দলটির পক্ষ থেকে বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হয়েছে। ২০২১ সালে হেফাজতে ইসলামের আন্দোলনকে কেন্দ্র করেও খেলাফত মজলিসের কয়েকজন নেতার বিরুদ্ধে সহিংসতায় সম্পৃক্ততার অভিযোগ ওঠে এবং কয়েকজনকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছিল। সে সময়ও দলটির পক্ষ থেকে অভিযোগগুলো প্রত্যাখ্যান করা হয়। এমনকি একটি ইসলামী রাজনৈতিক দল খেলাফত মজলিসকে নিষিদ্ধের দাবি তুললেও সরকারিভাবে এমন কোনো সিদ্ধান্ত হয়নি। নেত্রকোনার এই সাম্প্রতিক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের পর আবারও প্রশ্ন উঠেছে—আব্দুর রশিদের কর্মকাণ্ড কি কেবল ব্যক্তিগত অপরাধমূলক আচরণের বহিঃপ্রকাশ, নাকি তার পেছনে আরও গভীর কোনো মতাদর্শিক প্রভাব
রয়েছে? স্থানীয়দের দাবি, বিষয়টি শুধু হত্যা মামলা হিসেবে নয়, তার সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যকলাপ, যোগাযোগ নেটওয়ার্ক এবং সম্ভাব্য উগ্রবাদী সংশ্লিষ্টতা খতিয়ে দেখা প্রয়োজন। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, ঘটনার মোটিভ, অভিযুক্তের অতীত কর্মকাণ্ড, ডিজিটাল উপস্থিতি এবং সম্ভাব্য যোগাযোগের বিষয়গুলো বিশ্লেষণ করেই প্রকৃত চিত্র বেরিয়ে আসবে। আর সেই তদন্তের ফলই নির্ধারণ করবে, নেত্রকোনার এই নৃশংস হত্যাকাণ্ডের পেছনে ব্যক্তিগত কারণ কাজ করেছে, নাকি আরও উদ্বেগজনক কোনো প্রভাব সক্রিয় ছিল।