ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
অর্থোডক্স ইস্টার উপলক্ষে রাশিয়া–ইউক্রেনের সাময়িক যুদ্ধবিরতি
ইরান ইস্যুতে চীনকে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
উপযুক্ত সময়ে ইরানকে ‘খতম’ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প
চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প
ইরান যুদ্ধে আর্থিক ব্যয়ের হিসাব প্রকাশ করল ইসরাইল
যুদ্ধে এখন পর্যন্ত কতজন নাগরিক প্রাণ হারিয়েছেন, জানাল ইরান
ইরানের আন্দোলনে ঢুকে সাধারণ মানুষকে হত্যা করেছিল মোসাদ এজেন্টরা
নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী!
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্ট করার পর তীব্র প্রতিক্রিয়ার মুখে পড়ে সেটি মুছে ফেলেছেন। তার ওই পোস্টকে কেন্দ্র করে আন্তর্জাতিকভাবে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল।
ইসরায়েলের প্রতিক্রিয়ায় শঙ্কিত হয়ে পড়েছে পাকিস্তান, এমন মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক কূটনীতিকরাও।
মুছে ফেলা ওই পোস্টে তিনি ইসরায়েলকে “মানবতার জন্য অভিশাপ” বলে উল্লেখ করেন এবং দাবি করেন, গাজা, ইরান ও লেবাননে সহিংসতা ও হত্যাকাণ্ড অব্যাহত রয়েছে।
ফিলিস্তিনি ভূখণ্ডে ইউরোপীয় ইহুদিদের সরিয়ে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়েছে- উল্লেখ করে তিনি এর কঠোর ভাষায় সমালোচনা করেন।
তার এমন বক্তব্যের পর জেরুজালেম থেকে তীব্র প্রতিক্রিয়া আসে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এসব বক্তব্যের নিন্দা জানায় এবং এগুলোকে ইসরায়েলের
বিরুদ্ধে উস্কানিমূলক বলে উল্লেখ করে। বেনিয়ামিন নেতানিয়াহু এ ঘটনায় পাকিস্তানের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন। যেহেতু ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল-এর আলোচনা ইসলামাবাদে অনুষ্ঠিত হচ্ছে। পরবর্তীতে, বিতর্ক ও সমালোচনার পর খাজা আসিফ তার পোস্টটি এক্স হ্যান্ডেল থেকে মুছে দেন।
বিরুদ্ধে উস্কানিমূলক বলে উল্লেখ করে। বেনিয়ামিন নেতানিয়াহু এ ঘটনায় পাকিস্তানের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন। যেহেতু ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল-এর আলোচনা ইসলামাবাদে অনুষ্ঠিত হচ্ছে। পরবর্তীতে, বিতর্ক ও সমালোচনার পর খাজা আসিফ তার পোস্টটি এক্স হ্যান্ডেল থেকে মুছে দেন।



