নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ এপ্রিল, ২০২৬

নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ এপ্রিল, ২০২৬ |
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্ট করার পর তীব্র প্রতিক্রিয়ার মুখে পড়ে সেটি মুছে ফেলেছেন। তার ওই পোস্টকে কেন্দ্র করে আন্তর্জাতিকভাবে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল। ইসরায়েলের প্রতিক্রিয়ায় শঙ্কিত হয়ে পড়েছে পাকিস্তান, এমন মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক কূটনীতিকরাও। মুছে ফেলা ওই পোস্টে তিনি ইসরায়েলকে “মানবতার জন্য অভিশাপ” বলে উল্লেখ করেন এবং দাবি করেন, গাজা, ইরান ও লেবাননে সহিংসতা ও হত্যাকাণ্ড অব্যাহত রয়েছে। ফিলিস্তিনি ভূখণ্ডে ইউরোপীয় ইহুদিদের সরিয়ে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়েছে- উল্লেখ করে তিনি এর কঠোর ভাষায় সমালোচনা করেন। তার এমন বক্তব্যের পর জেরুজালেম থেকে তীব্র প্রতিক্রিয়া আসে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এসব বক্তব্যের নিন্দা জানায় এবং এগুলোকে ইসরায়েলের

বিরুদ্ধে উস্কানিমূলক বলে উল্লেখ করে। বেনিয়ামিন নেতানিয়াহু এ ঘটনায় পাকিস্তানের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন। যেহেতু ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল-এর আলোচনা ইসলামাবাদে অনুষ্ঠিত হচ্ছে। পরবর্তীতে, বিতর্ক ও সমালোচনার পর খাজা আসিফ তার পোস্টটি এক্স হ্যান্ডেল থেকে মুছে দেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য তারল্যচাপে অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ, ৪২ দিনে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার এলপিজি সিন্ডিকেটের নৈরাজ্য: প্রতিটি ১২ কেজির সিলিন্ডারে অতিরিক্ত ৫০০ টাকা আদায় এবার লন্ডনে যাচ্ছে ‘প্রেশার কুকার’ ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হলো ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা ইসলামাবাদে বৈঠক নিয়ে যা জানাল ইরান ও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দ্রুতই খুলে যাবে: ট্রাম্প ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু পহেলা বৈশাখের আগেই সুখবর পাচ্ছেন শিক্ষকরা কুষ্টিয়ার সেই কথিত পীর গণপিটুনিতে নিহত ‘শিরীন শারমিনের জামিন’ খবরটি নিয়ে যা জানা গেল