নির্বাচনে বিএনপি ডাকলে দেশে ফিরবেন মেজর ডালিম, রাশেদরা? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ জানুয়ারি, ২০২৫

নির্বাচনে বিএনপি ডাকলে দেশে ফিরবেন মেজর ডালিম, রাশেদরা?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ জানুয়ারি, ২০২৫ |
দেশের ১৭ বছরের স্বৈরশাসনের পর ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের পথে হাঁটছে। রাজনৈতিক দলগুলো সরকারের পক্ষ থেকে দ্রুত নির্বাচনের ব্যবস্থা চাইছে। খালেদা জিয়ার অসুস্থতার কারণে, ধারণা করা হচ্ছে, বিএনপির নেতৃত্ব তুলে নিতে পারেন দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমান। যিনি হতে পারেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী। সাংবাদিক ইলিয়াস হোসেন এই সম্ভাবনার সুরে কথা বলেছেন। ক্ষমতায় আসতে যাওয়া এই দলটি পনের আগস্ট খুন করা সাবেক সেনা কর্মকর্তাদের দলে পার্টিসিপেট করতে বললে তারা দেশে ফিরবেন কিনা প্রশ্ন রাখেন। দুটি শর্ত রেখে এর উত্তর দেন বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত এম রাশেদ চৌধুরী বীরপ্রতীক। সাংবাদিক ইলিয়াস বলেন, আমরা যতটুকু জানি যে, সামনে তারেক রহমান

ইজ নেক্সট প্রধানমন্ত্রী, আমাদের সেই দল ক্ষমতায় আসছে। মানে এই দল যদি চায় আপনি বা মেজর ডালিম যারা আছেন, যদি এরকম বলে যে পার্টিসিপেট করার জন্য করবেন কিনা? শুক্রবার রাতে ইলিয়াস হোসেনের লাইভে যুক্ত হয়ে সাবেক সামরিক কর্মকর্তা রাশেদ চৌধুরী বলেন, বিএনপি আমাদের স্বাগত জানালে আমরা অবশ্যই যাব। যে কোন দল, বিএনপি বা সরকার বা ছাত্রজনতা আমাদেরকে স্বাগত জানালে আমরা দেশে ফিরে আসব। তিনি মনে করেন, এখনও তাদের দেশকে অনেক কিছু দেওয়ার আছে। রাশেদ জানান, বিএনপির মাধ্যমে যদি আমরা যাই ও যদি আমাদেরকে স্বাগত জানায় অবশ্যই যাব। দেশে ফেরার জন্য দুটি শর্ত রেখে রাশেদ চৌধুরী বলেন, আমাদের বিরুদ্ধে যে দুটি কনভিকশন রয়েছে, একটি

মুজিব হত্যার বিচার, অন্যটি জেল হত্যা। এই দুটি মামলা তুলে নিতে হবে। যদি এগুলো না উঠানো হয় তবে দেশে ফিরলে আমাদের ধরে ফেলবে। বিডিআর হত্যার সব অভিযোগ নাকচ করে দেওয়া হচ্ছে। তবে পনেরোই আগস্টের কাহিনী কেন নয় প্রশ্ন রেখে রাশেদ চৌধুরী বলেন, পনের আগস্টের বিচার ছিল পুরোপুরি একটি প্রহসন। সেখানে কোনো সঠিক ডিফেন্স ছিল না। চাপ প্রয়োগ করে জোরপূর্বক সাক্ষী তৈরি করা হয়েছিল। প্রকৃতপক্ষে সেখানে কোনো সঠিক বিচার হয়নি। দলীয় স্বার্থে বিচারকার্য চালানো হয়েছে, যেখানে দলীয় জজ এবং উকিলদের মাধ্যমে কাহিনী তৈরি করে একপেশে রায় ঘোষণা করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না