নিজেকে মোহনীয় করতে যেভাবে রূপচর্চা করেন ক্যাটরিনা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ এপ্রিল, ২০২৫

নিজেকে মোহনীয় করতে যেভাবে রূপচর্চা করেন ক্যাটরিনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ এপ্রিল, ২০২৫ |
বলিউড সেনসেশন ক্যাটরিনা কাইফের সৌন্দর্য নিয়ে বরাবরই কৌতূহল ভক্ত-অনুরাগীরা। অভিনেত্রী কখন খাওয়াদাওয়া করেন, কীভাবে চলাফেরা করেন, কীভাবে রূপচর্চা করেন এবং ত্বকের যত্ন নেন তা নিয়ে জানার আগ্রহ দর্শক-ভক্তদের। ক্যাটরিনার রূপরহস্য কী, তা জানার কৌতূহলের যেন অন্ত নেই। তবে এবার জেনে নিন আপনার প্রিয় অভিনেত্রীর মোহনীয় রূপের রহস্য। বয়স ৪০ পেরিয়ে যাওয়া ক্যাটরিনা কাইফের লাবণ্য এতটুকুও কমেনি। নির্মেদ চেহারা, ধারালো চোখ, আর উজ্জ্বল মুখ দেখে সবাই মুগ্ধ। ক্যাটরিনাকে দেখলে এখনো বহু পুরুষের রাতের ঘুম হারাম হয়ে যায়। হৃদয়ে ঝড় ওঠে। অভিনেত্রীর সৌন্দর্য নিয়ে চর্চা বরাবরই হয়। ভক্ত-অনুরাগীরা জানতে চান— কীভাবে এমন রূপের অধিকারী হলেন ক্যাটরিনা কাইফ? তার রূপরহস্য জানতে নারীরাও আগ্রহী। আমরা

অনেকেই জানি, বিনোদন জগতের তারকা অভিনেত্রীরা দিনভর ডায়েট মেনে চলেন। এটা অন্তত আমরা সবাই জানি। কিন্তু এর সঙ্গে নিয়ম মেনে শরীরচর্চাও করে থাকেন তারা। তবে তারা প্রসাধনী কি ব্যবহার করেন, তা নিয়ে কৌতূহলের শেষ নেই ভক্ত-অনুরাগীদের। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিওতে অভিনেত্রী ক্যাটরিনা কাইফ জানিয়েছেন তার রূপরহস্য। ঘুম থেকে উঠেই তিনি ত্বকের যত্ন নেন। সকালে উঠে কয়েক ফোঁটা ফেশিয়াল অয়েল মুখে ব্যবহার করেন। এবং হালকা হাতে মালিশ করে নেন। আর তাতেই ঝলমলে উজ্জ্বল থাকে তার ত্বক। আর এটা শুধু যে রূপচর্চায় কাজ হয় না, তা হয়তো আমরা সবাই জানি। কিন্তু ত্বক ভালো রাখতে পানি খাওয়া খুবই জরুরি। আর তাই ক্যাটরিনার সকাল

শুরু হয় দুই গ্লাস পানি পান করে। আর এই খালি পেটে পানি সম্পর্কে পুষ্টিবিদরা বলেন, পানি ডিটক্স পানীয়, যা শরীর থেকে দূষিত পদার্থ বা টক্সিন বার করতে সাহায্য করে। ঘুম থেকে উঠে পানি খাওয়া খুবই জরুরি। প্রতিদিন সকালে পানি খাওয়ার পর অভিনেত্রী খান সেলেরির রস। এটি ধনেপাতার মতো দেখতে এক ধরনের শাক। এতে রয়েছে ভিটামিন সি, বিটা ক্যারোটিন ও ফ্ল্যাভোনয়েডস। এতে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে, যা ত্বক উজ্জ্বল রাখতে ভীষণ কার্যকর। রূপসৌন্দর্যে অভিনেত্রী বলেন, সৌন্দর্য ধরে রাখতে নিয়মিত ত্বকের যত্ন নেওয়া প্রয়োজন। পাশাপাশি যতটা সম্ভব প্রসাধনীর ব্যবহারও এড়িয়ে চলা উচিত। কারণ আমি শুটিং ছাড়া অন্যান্য সময় বিশেষ মেকআপ করা পছন্দ করি

না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য তারল্যচাপে অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ, ৪২ দিনে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার এলপিজি সিন্ডিকেটের নৈরাজ্য: প্রতিটি ১২ কেজির সিলিন্ডারে অতিরিক্ত ৫০০ টাকা আদায় এবার লন্ডনে যাচ্ছে ‘প্রেশার কুকার’ ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হলো ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা ইসলামাবাদে বৈঠক নিয়ে যা জানাল ইরান ও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দ্রুতই খুলে যাবে: ট্রাম্প ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু পহেলা বৈশাখের আগেই সুখবর পাচ্ছেন শিক্ষকরা কুষ্টিয়ার সেই কথিত পীর গণপিটুনিতে নিহত ‘শিরীন শারমিনের জামিন’ খবরটি নিয়ে যা জানা গেল