নাগরিকত্বের আগেই ভোটার সোনিয়া গান্ধী, আদালতে মামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ সেপ্টেম্বর, ২০২৫

নাগরিকত্বের আগেই ভোটার সোনিয়া গান্ধী, আদালতে মামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ সেপ্টেম্বর, ২০২৫ |
ভারতের নাগরিক হওয়ার আগেই ভোটার তালিকাভুক্ত হওয়ার অভিযোগ উঠেছে কংগ্রেস সাবেক সভানেত্রী সোনিয়া গান্ধীর বিরুদ্ধে। এ ইস্যুতে আদালতে মামলাও দায়ের হয়েছে সাবেক এই সভানেত্রীর বিরুদ্ধে। অভিযোগকারী বিকাশ ত্রিপাঠীর ভাষ্য, ১৯৮৩ সালে সোনিয়া গান্ধী ভারতের নাগরিকত্ব পান, অথচ ১৯৮০ সালেই ভোটার তালিকায় তার নাম ওঠে। ১৯৮২ সালে নাম বাদ দেওয়া হলেও নাগরিক হওয়ার পর ১৯৮৩ সালে আবার তালিকায় ফেরেন। আর এই অভিযোগকে রাজনৈতিক অস্ত্র বানিয়েছে বিজেপি। তাদের দাবি, যে নেত্রী দেশের নাগরিকত্ব নিয়েই প্রশ্নের মুখে পড়েছেন, তার হাত ধরে কংগ্রেস দেশ চালাতে চেয়েছিল। বিজেপির মতে, এই ঘটনা কংগ্রেসের চরিত্র উন্মোচন করছে। তবে কংগ্রেসের দাবি, বিজেপি তাদের ব্যর্থতা ঢাকতেই বারবার সোনিয়াকে

টার্গেট করছে। তাদের মতে, জনগণের আসল সমস্যা—মূল্যবৃদ্ধি, বেকারত্ব, কৃষক সঙ্কট—আলোচনায় না রেখে পুরনো ইস্যু ঝেড়ে তোলার চেষ্টা করছে গেরুয়া শিবির। বিশ্লেষকদের মতে, বিজেপির এই কৌশল নির্বাচনের আগে কংগ্রেসের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করার প্রয়াস। তবে জনগণ কতটা এই বিতর্কে মন দেবে, সেটাই আসল প্রশ্ন। কেননা সাধারণ ভোটার এখন পেটের ভাত আর কর্মসংস্থান নিয়েই বেশি ভাবছে। তা সত্ত্বেও সোনিয়ার বিদেশি জন্ম আর নাগরিকত্বের প্রশ্নকে বিজেপি আবারও সামনে এনে নির্বাচনী ময়দানে আগুন জ্বালাতে চাইছে। আর এ নিয়ে উপমহাদেশজুড়ে আলোচনার ঝড় বইছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত