নতুন মাইলফলকে কেয়া পায়েল – ইউ এস বাংলা নিউজ




নতুন মাইলফলকে কেয়া পায়েল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জানুয়ারি, ২০২৬ |
বড় পর্দায় যাত্রা শুরু হলেও ছোট পর্দায় নিজেকে অপ্রতিদ্বন্দ্বী করে তুলেছেন জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। সম্প্রতি অভিনয়ের সাত বছর পূর্ণ করলেন এই তারকা। তার অভিনীত সবশেষ নাটক ‘কোটিপতি’ মাত্র কয়েক দিনেই কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের সাম্প্রতিক সাফল্য নিয়ে নিজের অনূভূতি প্রকাশ করেছেন কেয়া পায়েল। ‘কোটিপতি’ নাটকের দর্শকপ্রিয়তা নিয়ে তিনি বলেন, গল্পটি পড়ার সময় এতটা আন্দাজ করতে পারিনি, তবে মনে হয়েছিল নাটকটি দর্শকদের কাছে একটি সুন্দর বার্তা পৌঁছে দেবে। ২০১৮ সালে ‘ইন্দুবালা’ সিনেমার মাধ্যমে ক্যারিয়ার শুরু করা এই অভিনেত্রী গত সাত বছরে নাটকেই থিতু হয়েছেন। দীর্ঘ এই পথচলা নিয়ে পায়েল বলেন, কীভাবে যে এতগুলো বছর কেটে গেল

বুঝতেই পারিনি। প্রতিনিয়ত চ্যালেঞ্জ নিয়ে কাজ করেছি এবং প্রতিটি চরিত্রে নিজেকে নতুন করে গড়ার চেষ্টা ছিল। দর্শকদের ভালোবাসাকেই জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হিসেবে দেখছেন এই অভিনেত্রী। বলেন, একজন প্রকৃত শিল্পী হতে হলে নিজেকে প্রতিনিয়ত ভাঙতে হয়। আমি মৃত্যুর আগ পর্যন্ত কাজের মধ্য দিয়ে শিখতে চাই। বর্তমানে খানিকটা কাজের চাপে আছেন কেয়া পায়েল- এমনটিই জানালেন সংবাদ মাধ্যমে। ‘এটা আমাদের গল্প’ শিরোনামের একটি ধারাবাহিক নাটকের শুটিং নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন তিনি। এছাড়া বেশ কয়েকটি বিজ্ঞাপন ও একক নাটকের কাজও হাতে রয়েছে। সামনের ভালোবাসা দিবস ও দুই ঈদকে কেন্দ্র করে কাজের ব্যস্ততা আরও বাড়বে বলে আশা তার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঈদ ব্যবস্থাপনায় ব্যর্থ সরকার: গত ঈদের তুলনায় এবার সড়কে প্রাণহানি বেড়েছে ৮.২৬% আবারও পাকিস্তানের ধর্মীয় নেতা বাংলাদেশে, বয়ান দেবেন চট্টগ্রামের গুরুত্বপূর্ণ মাদ্রাসাগুলোতে ধর্মকার্ড খেলে মামলা খেলেন ইসলামী বক্তা থেকে সংসদ সদস্য বনে যাওয়া আমির হামজা জামালপুরে আওয়ামী লীগের ১৯ নেতা-কর্মীর গণআত্মসমর্পণ, আদালতের কারাগারে পাঠানোর আদেশ ইউনূস সরকারের বিরুদ্ধে শিশুদের গণহারে পরিকল্পিত হত্যার অভিযোগ ঋণের লাগামহীন বিস্তার: দেড় বছরে অভ্যন্তরীণ দেনা বেড়েছে পৌনে ৩ লাখ কোটি টাকা ইরান সংকটে ‘দ্রুত সমাধান’ খুঁজছেন ট্রাম্প, তবে পরিস্থিতি জটিল—বিশ্লেষকদের সতর্কতা সরকারি নিষেধাজ্ঞা নয়, বকেয়া মেটাতে না পারায় আইপিএল দেখাতে পারছে না টি-স্পোর্টস বরিশালেও বেড়েছে হামের প্রাদুর্ভাব: ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ২০৬ ইউনূস অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে টিকা কিনতে গিয়ে পুরোপুরি ব্যর্থ: এখন দেশে হাম মহামারি সংসদ ভবনে ঘোলা পানি খেয়ে আমার নিজেরও পেট খারাপ হয়েছে : চিফ হুইপ আমির হামজাকে ‘পাগলা গারদে’ ভর্তির দাবি নানি-নাতির আলোচিত প্রেম, এলাকাজুড়ে তোলপাড়! ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে ভারতীয় রুপির দর ভানুয়াতুর উপকূলে ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত গুরুতর আহত চট্টগ্রামের এসপিকে হেলিকপ্টারে নেওয়া হলো ঢাকায় ‘জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই’ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার গুঞ্জন, মুখ খুলল ইরান ইরানকে নতুন হুমকি দিলেন ট্রাম্প মিয়ানমারে প্রেসিডেন্ট হতে যাচ্ছেন মিন অং হ্লাইং