দেশে ফিরে বিমানবন্দরেই আটক সাদ্দাম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ জানুয়ারি, ২০২৫

দেশে ফিরে বিমানবন্দরেই আটক সাদ্দাম

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ জানুয়ারি, ২০২৫ |
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার হয়েছেন দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। সৌদি আরব থেকে দেশে ফেরার সময় সোমবার দিবাগত মধ্যরাতে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে বিমানবন্দর থানা পুলিশে হস্তান্তর করে। সাদ্দাম হোসেন দেবিদ্বার উপজেলা সদরের জামাল উদ্দিনের ছেলে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামস উদ্দিন ইলিয়াস। পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ৪ ও ৫ আগস্ট উপজেলা সদরে গুলিতে নিহত হন যথাক্রমে স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রাজ্জাক রুবেল এবং স্কুলছাত্র সাব্বির হোসেন। এ দুটি হত্যা মামলাসহ সাদ্দাম হোসেনের বিরুদ্ধে থানায় মোট চারটি মামলা রয়েছে। সরকার পতনের পর থেকে তিনি বিদেশে

আত্মগোপন করেন। তাই তাকে আটক করতে দেশের সকল বিমানবন্দর ও স্থলবন্দরে তথ্য পাঠানো হয়েছিল। দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামস উদ্দিন ইলিয়াস আরও জানান, ‘আজ ভোর ৪টার দিকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এর বিমানবন্দর থানা থেকে সাদ্দামের গ্রেফতারের বিষয়টি আমাদের জানানো হয়। তিনি সৌদি আরব থেকে দেশে ফিরছিলেন। তাকে দেবিদ্বার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩, আহত ১০ দুই দিন ১০ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না তেল না পেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানালো ইরান দেশে জ্বালানি মজুত রয়েছে ১ লাখ ৬৯ হাজার ৫২৪ মেট্রিক টন ঢাকায় পরীক্ষামূলক ফুয়েল পাস চালু, যেভাবে নিবন্ধন করবেন হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ইরান নেবে ১ ডলার, পেমেন্ট ইউয়ান বা ক্রিপ্টোতে মারা গেছেন বিখ্যাত অভিনেতা মাইকেল প্যাট্রিক রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট শেষ পর্যন্ত ইরানের দ্বারস্থ হলো সৌদি আরব মুখোশ পরে বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণ নিষিদ্ধ আগামী ৫ দিন ঝড়-বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের আরও ৮ বিল পাস সংসদে আবু সাঈদ হত্যায় দুজনের মৃত্যুদণ্ড শুরু হচ্ছে অনলাইন ক্লাস, কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি সোনার দামে বড় পতন হরমুজ প্রণালি বন্ধ করল ইরান ৪০ দিন পর খুলল আল-আকসা, মুসল্লিদের ঢল ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন দিলো সরকার ৫০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস