দেশে থেমে গেছে বিনিয়োগ: সংকোচন, স্থবিরতা ও অনিশ্চয়তার দুষ্টচক্রে অর্থনীতি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৫

দেশে থেমে গেছে বিনিয়োগ: সংকোচন, স্থবিরতা ও অনিশ্চয়তার দুষ্টচক্রে অর্থনীতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৫ |
নতুন কোনো শিল্প স্থাপন, ব্যবসা সম্প্রসারণ কিংবা অর্থনৈতিক কর্মকাণ্ডে উল্লেখযোগ্য বিনিয়োগ-এসব কার্যত বন্ধ হয়ে গেছে দেশে। পরিস্থিতি এতটাই সংকটাপন্ন যে, বেসরকারি খাতে ব্যাংক ঋণ প্রবৃদ্ধি ইতিহাসের সর্বনিম্নে নেমে এসেছে, যা দেশের অর্থনীতিতে এক গভীর স্থবিরতার সংকেত বহন করছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই মাসে বেসরকারি খাতের ব্যাংক ঋণ স্থিতি কমেছে প্রায় ৫ হাজার ৫৩ কোটি টাকা। অর্থাৎ, ঋণ প্রবৃদ্ধি ঋণাত্মক হয়েছে। পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি) একে ঐতিহাসিকভাবে সর্বনিম্ন বলে আখ্যায়িত করেছে। ব্যবসায়ীদের অনাগ্রহ, উচ্চ সুদহার, রাজনৈতিক-অর্থনৈতিক অনিশ্চয়তা এবং ব্যাংকগুলোর রক্ষণশীল নীতিই এই পতনের পেছনে মূল কারণ হিসেবে চিহ্নিত হয়েছে। ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরী বলেন, ‘ব্যবসা

সম্প্রসারণ নয়, আমরা বিদ্যমান ব্যবসা কীভাবে বাঁচিয়ে রাখব, সেটাই এখন মূল ভাবনার বিষয়।’ বেসরকারি খাতে উদ্যোক্তাদের এই মনোভাবের পেছনে রয়েছে ব্যাংক ঋণের অপ্রাপ্যতা, সুদের উচ্চ হার এবং সরকারের সঙ্গে কার্যকর যোগাযোগের অভাব। উচ্চ সুদে সরকারি ট্রেজারি বিল-বন্ডে বিনিয়োগকেই এখন অধিকাংশ ব্যাংক নিরাপদ ও লাভজনক মনে করছে। ফলে বেসরকারি খাতে নতুন ঋণ বিতরণ কার্যত বন্ধ। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘বেশিরভাগ ব্যাংক এখন সরকারি বন্ডেই বিনিয়োগ করছে। উদ্যোক্তারাও ঋণ নিতে চাইছেন না।’ সরকারি উন্নয়ন ব্যয়েও দেখা যাচ্ছে উদ্বেগজনক স্থবিরতা। ২০২৫-২৬ অর্থবছরের প্রথম দুই মাসে এডিপি বাস্তবায়ন হয়েছে মাত্র ২.৩৯%, যা আগের বছরের তুলনাতেও কম। কাঠামোগত সমস্যা ও কার্যকর তদারকি না

থাকায় সরকারি প্রকল্পগুলোর বাস্তবায়ন ব্যাহত হচ্ছে। দেড় বছরের বেশি সময় ধরে কোনো নতুন কোম্পানি আইপিওর মাধ্যমে তালিকাভুক্ত হয়নি। পুঁজিবাজারে বিনিয়োগের আগ্রহ কম, তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা স্থির, আর উৎপাদন খাতের সম্প্রসারণ বিনিয়োগও নগণ্য—গত এক বছরে মাত্র ১২টি কোম্পানি মোট ২,১১৩ কোটি টাকার সম্প্রসারণ বিনিয়োগ ঘোষণা করেছে। বাংলাদেশ ব্যাংক গত তিন অর্থবছর ধরে সংকোচনমুখী মুদ্রানীতি অনুসরণ করছে। নীতি সুদহার ৫% থেকে বাড়িয়ে ১০% পর্যন্ত উন্নীত করা হলেও, মূল্যস্ফীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন আসেনি। বরং এ নীতির প্রভাবে সুদহার বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৬%, যা বিনিয়োগের বড় প্রতিবন্ধকতা। বিশেষজ্ঞরা বলছেন, এ পরিস্থিতি থেকে উত্তরণে বিনিয়োগবান্ধব পরিবেশ, সুদহার স্থিতিশীলতা, ব্যাংক ও পুঁজিবাজার সংস্কার, এবং সরকারের পক্ষ থেকে ব্যবসায়ীদের সঙ্গে গঠনমূলক

সংলাপের প্রয়োজন। তা না হলে, শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধি সবকিছুই মারাত্মক হুমকির মুখে পড়বে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মসজিদ ভাড়া নিয়ে জামায়াতের নারী কর্মীদের গুপ্ত কর্মশালা, ধাওয়া দিয়ে তাড়ালেন স্থানীয়রা ইউনূস-নূরজাহানের বিরুদ্ধে সেই অসহায় পিতার মামলার আবেদন খারিজ, নিভৃতে কাঁদছে বিচারের বাণী প্রতিপক্ষকে ফাঁসাতে মাকে দিয়ে ভুয়া গুম-খুনের মামলা, আত্মগোপনে ২ বছরে বিয়ে-সংসার! ১২ জুলাই, বহদ্দারহাট: ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে ব্রাশফায়ারে হত্যা করে জঙ্গি সংগঠন শিবিরের কিলাররা চিফ প্রসিকিউটর: শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের সুযোগ নেই ঢামেক ও অমর একুশে হলের ফুটপাত থেকে তিনজনের মরদেহ উদ্ধার আবারও বন্যা, আবারও ঢাবিতে ত্রাণের অর্থ উত্তোলনের হিড়িক: তীব্র ক্ষোভ সাধারণ মানুষের ‘লাল কার্ডের কোনো যৌক্তিকতা ছিল না’, ম্যাচ হেরে বললেন সুইজারল্যান্ডের কোচ ১০ জনের সুইজারল্যান্ডকে অতিরিক্ত সময়ের গোলে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা বেলিংহ্যামের জোড়া গোলে সেমিফাইনালে ইংল্যান্ড টানা ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব জেলায় ৭২ ঘণ্টার মধ্যে ১০ জেলায় নতুন করে বন্যার শঙ্কা ভিয়েতনামে নৌকা উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু স্বস্তির জয় বাংলাদেশের বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ প্রেম করছেন শেহনাজ গিল বৃষ্টির প্রভাব বাজারে: সপ্তাহ ব্যবধানে প্রায় সব সবজির দাম বেড়েছে জেট ফুয়েলের দাম কমেছে প্রতি লিটারে ১৯ টাকা ২২ পয়সা চলতি বছরে সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত