ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ
আমির হামজার বিরুদ্ধে আরও এক মামলা, সমন জারি
আওয়ামী লীগ সরকারের জনবান্ধব কমিউনিটি ক্লিনিক: ওষুধ সংকটে সেবা বঞ্চিত তৃণমূলের দরিদ্র মানুষ
ধর্মকার্ড খেলে মামলা খেলেন ইসলামী বক্তা থেকে সংসদ সদস্য বনে যাওয়া আমির হামজা
আমির হামজাকে ‘পাগলা গারদে’ ভর্তির দাবি
রুমিন ফারহানা: আমার এলাকায় ওয়াজ যেমন হবে, কীর্তন-বাউল গানও হবে
দল থেকে বহিষ্কার নিয়ে মুখ খুললেন রুমিন ফারহানা
দুদকের মামলায় স্ত্রীসহ অব্যাহতি পেলেন শামীম ইস্কান্দার
সম্পদের তথ্য গোপন করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দার ও তার স্ত্রী কানিজ ফাতেমাকে অব্যাহতি দিয়েছেন আদালত।
মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক মো. কবির উদ্দিন প্রামাণিক এ আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম মিঠু এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ এ মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিল। আসামিপক্ষের আইনজীবীরা এ মামলার দায় হতে তাদের অব্যাহতি চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের মামলার দায় হতে অব্যাহতি দেন। এদিন শুনানি চলাকালে শামীম ইস্কান্দার ও তার স্ত্রী আদালতে হাজির ছিলেন।
মামলার বিবরণে
জানা যায়, সম্পদের তথ্য চেয়ে ২০০৭ সালে শামীম ইস্কান্দারকে নোটিশ দেয় দুদক। কিন্তু সে নোটিশের পর সম্পদের তথ্য গোপন করায় তার বিরুদ্ধে অনুসন্ধান শেষে মামলার সিদ্ধান্ত নেয় দুদক। এঘটনায় ২০০৮ সালে রমনা থানায় মামলা করে সংস্থাটি।
জানা যায়, সম্পদের তথ্য চেয়ে ২০০৭ সালে শামীম ইস্কান্দারকে নোটিশ দেয় দুদক। কিন্তু সে নোটিশের পর সম্পদের তথ্য গোপন করায় তার বিরুদ্ধে অনুসন্ধান শেষে মামলার সিদ্ধান্ত নেয় দুদক। এঘটনায় ২০০৮ সালে রমনা থানায় মামলা করে সংস্থাটি।



