দুই মাসেই ৬,৫৭৭ কোটি টাকা ঘাটতি: এনবিআরের রাজস্ব আদায়ে ধস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ সেপ্টেম্বর, ২০২৫

দুই মাসেই ৬,৫৭৭ কোটি টাকা ঘাটতি: এনবিআরের রাজস্ব আদায়ে ধস

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ সেপ্টেম্বর, ২০২৫ |
চলতি অর্থবছরের প্রথম দুই মাসেই (জুলাই–আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আদায়ে দেখা দিয়েছে বড় ঘাটতি। লক্ষ্য পূরণে ব্যর্থ হয়ে সাড়ে ছয় হাজার কোটি টাকার ঘাটতি তৈরি হয়েছে। আন্দোলন থেমে গেলেও রাজস্ব সংগ্রহে গতি ফেরাতে পারেনি প্রতিষ্ঠানটি। ড. ইউনূসের অন্তর্বর্তী সরকার সর্বক্ষেত্রে সংস্কারের প্রতিশ্রতি দিয়েছিল ক্ষমতারোহনের সময়। সবচেয়ে বেশি সংস্কারের দাবি উঠেছিল আর্থিক খাতে। কিন্তু এক বছরে অর্থনীতির বেহাল দশা ছাড়া আর কিছুই দৃশ্যমান হয়নি বলে মনে করেন অর্থনীতিবিদরা। বরং আন্তর্জাতিক সংস্থাগুলো বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত। আজ ২১শে সেপ্টেম্বর, রোববার প্রকাশিত এনবিআরের হালনাগাদ প্রতিবেদনে দেখা যায়, এ সময়ের জন্য নির্ধারিত রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল ৬১ হাজার কোটি টাকা। কিন্তু বাস্তবে আদায় হয়েছে

মাত্র ৫৪ হাজার ৪২৩ কোটি টাকা। ফলে ঘাটতি দাঁড়িয়েছে ৬ হাজার ৫৭৭ কোটি টাকা। গত মে–জুনে এনবিআরের আন্দোলনের কারণে গত অর্থবছরেও বড় ঘাটতি তৈরি হয়। শেষ দুই মাসের নানা কর্মসূচি রাজস্ব আদায়ে নেতিবাচক প্রভাব ফেলে। কিন্তু নতুন অর্থবছরের শুরুতেও পরিস্থিতির উন্নতি হয়নি। এনবিআরের কয়েকজন কর্মকর্তা স্বীকার করেছেন, আন্দোলনের পর থেকে সংস্থার ভেতরে বরখাস্ত ও বদলির আতঙ্ক বিরাজ করছে। এতে কর্মকর্তাদের মনোযোগ নষ্ট হয়েছে, রাজস্ব আদায়ে উদাসীনতা দেখা দিয়েছে। খাতভিত্তিক আদায় ভ্যাট (সর্বাধিক অবদান): ২২ হাজার ৪৩৭ কোটি টাকা কাস্টমস শুল্ক: ১৭ হাজার ২৪৮ কোটি টাকা আয়কর: ১৪ হাজার ৭৩৮ কোটি টাকা তথ্য বলছে, ভ্যাট থেকেই সর্বাধিক রাজস্ব এসেছে। তবুও সামগ্রিক লক্ষ্য থেকে পিছিয়ে পড়েছে এনবিআর।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এত টাকা দিয়ে কী করবেন, মাস্ক-জাকারবার্গকে বিলি আইলিশের প্রশ্ন পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ইরানের জাতীয় সম্পদ: মোজতবা খামেনি হরমুজ প্রণালিকে ‘ট্রাম্প প্রণালি’ দেখিয়ে ট্রাম্পের মানচিত্র শেয়ার অবৈধ কর্মীদের দেশে ফেরার সময় বাড়াল মালয়েশিয়া বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণ-রুপার দাম ৬ রোগ নিয়ে হজে না যাওয়ার নির্দেশনা সৌদির সিঙ্গাপুরে বিদেশি কর্মী নিয়োগে আমূল পরিবর্তন যুক্তরাষ্ট্রে ভিসা পেতে নতুন শর্ত, দুই প্রশ্নে ‘হ্যাঁ’ বললেই বিপদ ইরানের জন্য ছয়টি স্থলপথ খুলল পাকিস্তান ২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু কামরুল ইসলামের ‘সিঙ্গাপুরে চিকিৎসা’ নিয়ে ট্রাইব্যুনালের প্রশ্ন তেলের দাম ১৪০ ডলার ছুঁতে পারে মরুর বুকে বিন সালমানের উচ্চাভিলাষী মহাপরিকল্পনা কি ভেস্তে যেতে বসেছে? রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুর্নীতি কতো, আর ঋণ পরিশোধের দায়ভার কার? ইউনূসের ‘মার্কিন চুক্তি’ বাধা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের পারমাণবিক বিদ্যুতের ভবিষ্যতের পথে আবারও বাড়ল ভোজ্যতেলের দাম জঙ্গিবাদ ইস্যুতে বিএনপি সরকারের ভেতরেই ভিন্ন সুর! গুলিতে নিহত টিটন ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত শীর্ষ সন্ত্রাসী, সাজা মাফ করে মুক্তি দেন আসিফ নজরুল ‘ভুয়া বিল দেখিয়ে ৬৪ লাখ টাকা নিয়েছেন উপদেষ্টা ফারুকী’ বিএনপি সরকারের দুই মেয়াদে করা একমাত্র বিদ্যুৎকেন্দ্র থেকে কালেভদ্রে বিদ্যুৎ পাওয়া যায়