দায়িত্ব নিয়েই সুর নরম করলেন ভেনেজুয়েলা অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ জানুয়ারি, ২০২৬

দায়িত্ব নিয়েই সুর নরম করলেন ভেনেজুয়েলা অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ জানুয়ারি, ২০২৬ |
সুপ্রিম কোর্টের আদেশের পর ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন ডেলসি রদ্রিগেজ। মাদুরোর সরকারের সময় ভাইস প্রেসিডেন্ট পদে কাজ করা ভেনেজুয়েলার এই নেতা নতুন দায়িত্বে এসেই তার সুর নরম করেছেন। রোববার রাতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর মন্ত্রিসভার সঙ্গে প্রথম বৈঠক করেন রদ্রিগেজ। বৈঠক শেষে এক বিবৃতিতে তিনি জানান, তার সরকার যুক্তরাষ্ট্রে সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করতে আগ্রহী। ‘আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যে পারস্পরিক উন্নয়নের লক্ষ্যে আমাদের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করার জন্য মার্কিন সরকারকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি’ বলেন ডেলসি রদ্রিগেজ। আন্তর্জাতিক আইন মেনে দু’দেশের মধ্যে সম্পর্ক উন্নয়ন ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার লক্ষ্যে কাজ করবেন বলে জানিয়েছেন তিনি। এর আগে মার্কিন বাহিনীর হাতে মাদুরো আটক হওয়ার পর

তাকে 'ভেনেজুয়েলার একমাত্র প্রেসিডেন্ট' হিসেবে বর্ণনা করে মুক্তি দাবি করেছিলেন ডেলসি রদ্রিগেজ। ভেনেজুয়েলাকে 'উপনিবেশে' পরিণত হতে দিবেন না বলেও ঘোষণা দিয়েছিলেন তিনি। মাদুরো সরকারের অনুগত হিসেবে পরিচিত তিনি। এদিকে, ভেনেজুয়েলার অন্তর্বতীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়া ডেলসি রদ্রিগেজকে সতর্ক করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘সঠিকভাবে’ কাজ না করলে তাকে মাদুরোর চেয়েও বড় মূল্য দিতে হবে। সম্প্রতি মার্কিন সেনারা যেভাবে মধ্যরাতে হামলা চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে বন্দি করে যুক্তরাষ্ট্রে নিয়ে এসেছেন, সেটি ঘিরে নিজ দেশেই সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প। চীন, রাশিয়াসহ অনেক দেশ এ ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না