তুরস্কে আইএস সন্দেহে গ্রেপ্তার ১৫৩ জন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ জুলাই, ২০২৫

তুরস্কে আইএস সন্দেহে গ্রেপ্তার ১৫৩ জন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ জুলাই, ২০২৫ |
সন্ত্রাসবিরোধী অভিযানে ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর ১৫৩ জন সন্দেহভাজন সদস্যকে গ্রেপ্তার করেছে তুরস্ক। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়া আজ শুক্রবার (১৮ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন। তুরস্কের ২৮টি প্রদেশে গত দুই সপ্তাহ ধরে চালানো অভিযানে এই ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়। অভিযানের আওতা ছিল ইজমির ও মুগলা (পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম অঞ্চল), হাতায় ও মারদিন (দক্ষিণ-পূর্ব অঞ্চল) এবং সামসুনসহ (উত্তরাঞ্চল, কৃষ্ণ সাগর উপকূল) বিভিন্ন এলাকা। মন্ত্রীর দাবি, অভিযুক্তরা আইএস সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর অর্থায়নে যুক্ত ছিলেন। বিবৃতিতে আলী ইয়ারলিকায়া আরও বলেন, ‘তুরস্কের গোয়েন্দা সংস্থা ও আন্তর্জাতিক সহযোগিতারভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়েছে।’ তুরস্কের সিরিয়ার সঙ্গে প্রায় ৮০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। সম্প্রতি সিরিয়ার দক্ষিণাঞ্চলে নতুন সরকারপন্থি বাহিনীর

ওপর হামলার দায় স্বীকার করে আইএস। এরপর থেকেই তুরস্কে আইএস বিরোধী তৎপরতা জোরদার করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য তারল্যচাপে অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ, ৪২ দিনে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার এলপিজি সিন্ডিকেটের নৈরাজ্য: প্রতিটি ১২ কেজির সিলিন্ডারে অতিরিক্ত ৫০০ টাকা আদায় এবার লন্ডনে যাচ্ছে ‘প্রেশার কুকার’ ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হলো ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা ইসলামাবাদে বৈঠক নিয়ে যা জানাল ইরান ও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দ্রুতই খুলে যাবে: ট্রাম্প ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু পহেলা বৈশাখের আগেই সুখবর পাচ্ছেন শিক্ষকরা কুষ্টিয়ার সেই কথিত পীর গণপিটুনিতে নিহত ‘শিরীন শারমিনের জামিন’ খবরটি নিয়ে যা জানা গেল