তিন মাসে কোটিপতি আমানতকারী কমেছে ৭১৯ জন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ জুন, ২০২৫
     ৫:০৬ পূর্বাহ্ণ

তিন মাসে কোটিপতি আমানতকারী কমেছে ৭১৯ জন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জুন, ২০২৫ | ৫:০৬ 128 ভিউ
জুলাই গণ-অভ্যুথানের পর দেশে সৃষ্ট রাজনৈতিক অস্থিরতায় ব্যাংক থেকে আমানত তুলে নেওয়ার প্রবণতা বেড়েছিল। এর প্রভাবে আমানত যেমন কমছিল, তেমনি ব্যাংকে কোটিপতি আমানতকারীর সংখ্যাও কমে গিয়েছিল। পরে ডিসেম্বরে তা কিছুটা বেড়েছিল। এখন ডিসেম্বরের তুলনায় মার্চে কোটিপতি আমানতকারীর সংখ্যা আবার কমেছে। ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত তিন মাসে কোটিপতি আমানকারী কমেছে ৭১৯ জন। তবে সেপ্টেম্বর থেকে মার্চ পর্যন্ত ছয় মাসে কোটিপতি আমানকারীর সংখ্যা বেড়েছে ৪ হাজার ২৩৫ জন। এদিকে সার্বিকভাবে ডিসেম্বরের তুলনায় মার্চে আমানত বেড়েছে ২ দশমিক ১১ শতাংশ। ঋণপ্রবাহ বেড়েছে ১ দশমিক ৭৭ শতাংশ; যা সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধির চেয়ে কম। মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক থেকে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এসব তথ্য

পাওয়া গেছে। প্রতি তিন মাস পরপর ব্যাংক খাতের আমানত ও ঋণপ্রবাহ নিয়ে এ প্রতিবেদন প্রকাশ করে কেন্দ্রীয় ব্যাংক। প্রতিবেদনের তথ্যে দেখা যায়, ডিসেম্বর পর্যন্ত ব্যাংক খাতে কোটিপতি আমানতকারীদের হিসাব ছিল এক লাখ ২২ হাজার ৮১টি। মার্চে তা কমে দাঁড়িয়েছে ১ লাখ ২১ হাজার ৩৬২টি। আলোচ্য তিন মাসে কোটিপতি আমানতকারীর হিসাব কমেছে ৭১৯টি। বড় আমানতকারীরা ব্যাংক থেকে টাকা তুলে নেওয়ায় ও ব্যবসায়িক মন্দার কারণে কোটিপতি আমানতকারী কমেছে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক। এদিকে সেপ্টেম্বরের তুলনায় মার্চে এই ছয় মাসে কোটিপতি আমানতকারী বেড়েছে। সেপ্টেম্বরে কোটিপতি আমানতকারী ছিল এক লাখ ১৭ হাজার ১২৭ জন। এ হিসাবে ছয় মাসে বেড়েছে ৪ হাজার ২৩৫ জন। প্রতিবেদনে দেখা

যায়, এক কোটি টাকার বেশি থেকে পাঁচ কোটি টাকা পর্যন্ত আমানতকারী রয়েছেন ৯৫ হাজার ৯৩২ জন জন। পাঁচ কোটির বেশি থেকে ১০ কোটি টাকা পর্যন্ত আমানত রয়েছে ১২ হাজার ৯৯১ জনের। দশ কোটির বেশি থেকে পনেরো কোটি টাকা পর্যন্ত আমানতের হিসাবধারী রয়েছেন ৪ হাজার ৪৪১ জন। পনেরো কোটি টাকার বেশি থেকে বিশ কোটি টাকা পর্যন্ত আমানতকারী রয়েছেন দুই হাজার ৩৩ জন। বিশ কোটি টাকার বেশি থেকে পঁচিশ কোটি টাকা পর্যন্ত আমানতকারী রয়েছেন এক হাজার ৩৫৪ জন। পঁচিশ কোটি টাকার বেশি থেকে ত্রিশ কোটি টাকা পর্যন্ত আমানতকারীর হিসাব রয়েছে ৯৬০টি। ত্রিশ কোটি টাকার বেশি থেকে পঁয়ত্রিশ কোটি টাকার আমানতকারী রয়েছেন ৫৮৩

জন। পঁয়ত্রিশ কোটি টাকার বেশি থেকে চল্লিশ কোটি টাকা পর্যন্ত আমানতকারী রয়েছেন ৩৭৭ জন। চল্লিশ কোটি থেকে পঞ্চাশ কোটি টাকার আমানতকারী রয়েছেন ৭৬৯ জন এবং পঞ্চাশ কোটি টাকার বেশি আমানতকারী রয়েছেন এক হাজার ৯২২ জন। প্রতিবেদনের তথ্যে দেখা যায়, সেপ্টেম্বরের শেষ থেকে ডিসেম্বর পর্যন্ত আমানত বেড়েছিল ৩ দশমিক ২ শতাংশ। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বেড়েছে ২ দশমিক ১১ শতাংশ। আলোচ্য সময়ে আমানত কমেছে। একই সময়ে ঋণপ্রবাহ ৩ দশমিক ৮৯ শতাংশ থেকে কমে ১ দশমিক ৭৭ শতাংশে দাঁড়িয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ব্রুকলিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিল্প ভবন ধস কুইন্সে নারীর বিচ্ছিন্ন দেহ উদ্ধার, স্বামীকে গ্রেপ্তার টাইটানিকের রোমান্টিক দৃশ্যের আদলে ট্রাম্প-এপস্টিনের ভাস্কর্য ‘বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা’ থেকে আটক ঢাবি অধ্যাপক জামালকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখাল পুলিশ মানবাধিকার লঙ্ঘনের সকল দায় থেকে জুলাইযোদ্ধাদের মুক্তি দিয়ে জাতীয়ভাবে সম্মতি চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী ড. ইউনূসের পাকিস্তানপ্রেমের খেসারত, নিরাপত্তা সংকটে দক্ষিণ এশিয়া: স্পেনের বিশ্ববিদ্যালয়ের গবেষণা চার মামলায় জামিন হলেও মুক্তি মিলছে না সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের হাওরের বাঁধের অর্থে শিবির নেতার বাড়ির সড়ক সংস্কারে ২৩ লাখ টাকার প্রকল্প উপহার সুনামগঞ্জের ডিসির! ১১ মার্চ: বঙ্গবন্ধুর আহ্বানে অচল হয়েছিল পাকিস্তানি শাসনযন্ত্র সার্কাসে পরিণত হয়েছে ইউনূসের বানানো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে প্রকল্পকে বলা হয়েছিল ‘দেশ বিক্রি’, সেই পাইপলাইনই আজ জ্বালানির শক্ত ভিত্তি বিএনপি ক্ষমতা নিলেই দানবীয় হয়ে ওঠে পুলিশ তোফাজ্জল হত্যা মামলা: প্রধান দুই অভিযুক্ত বাকের ও আব্দুল কাদেরকে বাদ দিয়েই মামলার চার্জশিট ভারত থেকে আসা ৫ হাজার টন ডিজেল খালাস শেষ হচ্ছে বুধবার হঠাৎ রডের মূল্যবৃদ্ধি কার স্বার্থে? একদিনেই টনপ্রতি বাড়ল ১০ হাজার টাকা ইরানে ফিরতে চান না নারী ফুটবলাররা, নতুন ২ জনসহ সাতজনের আশ্রয় অস্ট্রেলিয়ায় বুলবুলের কমিটি ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু অতিমাত্রায় ‘তেলবাজি’, জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি পাতাল রেল হচ্ছে না আগামী ৫ বছরেও, আটকে গেছে প্রকল্প সহকর্মীদের আইডি-পাসওয়ার্ড ব্যবহার করে অগ্রণী ব্যাংকের ৪৩ কোটি টাকা হাপিশ, অভিযুক্ত পগার পার দুবাইতে