তিন মাসের জন্য নিষিদ্ধ বিশ্বের এক নম্বর তারকা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৫
     ১০:০৮ পূর্বাহ্ণ

তিন মাসের জন্য নিষিদ্ধ বিশ্বের এক নম্বর তারকা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:০৮ 120 ভিউ
জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতেছিলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা ইয়ানিক সিনার। তবে বছরের প্রথম গ্র্যান্ড স্লামের চ্যাম্পিয়ন না হতেই নিষেধাজ্ঞার মুখে পড়েছেন ২৩ বছর বয়সী এই ইতালিয়ান। ডোপ পরীক্ষায় দুইবার পজিটিভ হওয়ায় তিন মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন সিনার। ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সির (ওয়াডা) সঙ্গে সমঝোতায় আসায় বড় ধরনের নিষেধাজ্ঞা হয়নি অস্ট্রেলিয়ান ওপেন জয়ী তারকার। ৯ ফেব্রুয়ারি থেকে ৪ মে পর্যন্ত নিষিদ্ধ থাকবেন সিনার। তিন মাসের নিষেধাজ্ঞা পেলেও পরবর্তী গ্র্যান্ড স্লাম মিস হচ্ছে না সিনারের। আগামী ১৯ মে থেকে ফ্রেঞ্চ ওপেন শুরু হওয়ায় সেটি খেলতে আর বাঁধা নেই এই ইতালিয়ানের। গত বছর আগস্টে ড্রাগ টেস্টে ব্যর্থ হওয়ার পর একটি স্বতন্ত্র ট্রাইব্যুনাল সিনারকে নির্দোষ রায়

দেয়। এরপর সেই সিদ্ধান্তের বিরুদ্ধে ওয়াডা কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট (সিএএস) এর কাছে আপিল করেছিল। সিনারের রক্তে পাওয়া গিয়েছিল অ্যানাবলিক এজেন্ট ক্লোস্টেবল। তখন এই ইতালিয়ান দাবি করেন, সাপোর্ট টিমের এক সদস্যের মেসেজ ও স্পোর্টস থেরাপির কারণে সেটা পাওয়া গেছে। এপ্রিলে সিএএস-এ এই ব্যাপারে শুনানি হওয়ার কথা। তবে দুই পক্ষের সমঝোতার পর সিনার নিষেধাজ্ঞা মেনে নিয়েছেন। ওয়াডাও সিএএস-এর কাছে করা আপিল প্রত্যাহার করেছে। ওয়াডা এক বিবৃতিতে জানায়, তিনবারের গ্র্যান্ড স্লাম জয়ী এই তারকা ইচ্ছাকৃতভাবে প্রতারণা করার জন্য এই ড্রাগটি নেননি। ফ্রেঞ্চ ওপেনের আগেই ফিরতে পারবেন সিনার, ‘৯ ফেব্রুয়ারি থেকে ৪ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত নিষেধাজ্ঞা কাটাবেন সিনার। আনুষ্ঠানিকভাবে ১৩ এপ্রিল থেকে

ট্রেনিং কার্যক্রমে ফিরতে পারবেন তিনি।’ নিজের নিষেধাজ্ঞা নিয়ে সিনার এক বিবৃতিতে বলেছেন, ‘এটি প্রায় এক বছর ধরে আমাকে মানসিকভাবে ভুগিয়েছে এবং পুরো আইনি প্রক্রিয়া শেষ হতে এক বছর শেষ হয়ে যেত। আমি সবসময়ই স্বীকার করেছি যে, আমার দলের জন্য আমিই দায়ী। তাই আমি যে খেলাটা ভালোবাসি সেটির স্বচ্ছতা বজায় রাখতে ওয়াডা-এর প্রস্তাব মেনে নিয়েছি। আমি তিন মাসের স্থগিতাদেশের ভিত্তিতে সব প্রক্রিয়া সমাধানের জন্য ওয়াডার প্রস্তাব গ্রহণ করেছি।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মধ্যপ্রাচ্যে বাতিল হওয়া ফ্লাইটে ফ্রি টিকেট দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রিয়াদে বন্ধ হলো অ্যামেরিকান দূতাবাস নিউ ইয়র্কের ৪টি এলাকায় চালু হচ্ছে বিনামূল্যে ডে-কেয়ার সেবা পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নতুন করে উদ্যোগ নেওয়া হবে: চিফ প্রসিকিউটর চারদিনে যুক্তরাষ্ট্রের কত ক্ষতি হলো, কাতারে কেন বেশি ইসলামী বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষককে ছুরিকাঘাতে হত্যা তুরস্কমুখী ইরানি ক্ষেপণাস্ত্র থামাল ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা ভারত মহাসাগরে ইরানি জাহাজে হামলা করেছিল যুক্তরাষ্ট্র: পেন্টাগন শিশুকে শ্বাসনালি কেটে হত্যা: আদালতে দোষ স্বীকার করে আসামির জবানবন্দি শ্রীলঙ্কায় ডুবন্ত ইরানি জাহাজটি সাবমেরিন হামলার শিকার হয়েছিল খামেনির পরিকল্পনা মেনে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে দিচ্ছে ইরান খালেদ মুহিউদ্দীন: ক্ষমতায় গিয়ে ইউনূসও অন্য রাজনীতিবিদদের ধারা অনুসরণ করলেন দেশজুড়ে আইনজীবী সমিতিতে জয়, নওগাঁ–নেত্রকোনায় বিএনপির বাধায় প্রার্থীহীন আওয়ামীপন্থীরা শতভাগ বিদ্যুতায়নের দেশে জ্বালানি সংকট তীব্রতর: শপিংমলে আলোকসজ্জা বন্ধের পরিকল্পনা চট্টগ্রামের সীতাকুণ্ডে শিশু ইরা হত্যাকারী গ্রেফতার: পূর্বে শিশুধর্ষনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত, ৫ ই আগস্টের পর কারাগার থেকে মুক্ত শেখ হাসিনার পতনের পর বিনিয়োগে টানা পতন, ১১ বছরে সর্বনিম্ন অবস্থান ইরানে নতুন সুপ্রিম লিডার নির্বাচিত: খামেনিপুত্র মোজতবা খামেনি দায়িত্ব গ্রহণ করলেন ইরানকে সতর্ক করলেন পাকি পররাষ্ট্রমন্ত্রী: এতেই নাকি সৌদি-ওমানে কম হামলা করেছে ইরান! উপবৃত্তির লোভ দেখিয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণে ও ভিডিও ধারণ, ধর্ষক জামায়াত নেতা গ্রেপ্তার