নিজেকেই ট্রল করলেন উর্বশী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ জুলাই, ২০২৫

নিজেকেই ট্রল করলেন উর্বশী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ জুলাই, ২০২৫ |
সৌন্দর্য প্রতিযোগিতায় নিজের ঝলক দেখিয়েছেন বলিউড অভিনেত্রী ও মডেল উর্বশী রাউতেলা। তিনি ২০১৫ সালে মিস ডিভা-মিস ইউনিভার্স ইন্ডিয়া জয়ের পর এবং ২০১৫ সালে মিস ইউনিভার্সে ভারতের প্রতিনিধিত্ব করেন। তবে বিনোদন জগতে পা দেওয়ার পর নানা বিতর্কিত কর্মকাণ্ড, নিজের বক্তব্য ও লুকের জন্য মাঝে মধ্যেই নেটিজেনদের কাছে ট্রলের শিকার হন তিনি। তবে এবার ভিন্নভাবে ট্রল হয়েছেন অভিনেত্রী। নিজেই নিজেকে ট্রল করেছেন। এবার নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন উর্বশী রাউতেলা। এ ভিডিওতে অভিনেত্রীকে একটি বিজ্ঞাপনের জন্য নিজেকে ট্রল করতে দেখা যায়। ভিডিওতে উর্বশীকে কেএফসির প্রচার করতে দেখা যায়। কেউ কেউ অভিনেত্রীর নিজের ট্রলিংয়ের স্টাইলের প্রশংসা করেছেন। একই সঙ্গে কেউ কেউ তাকে ট্রলও করছেন।

ভিডিওতে উর্বশী বলেছেন, পিথাগোরাসের পর গণিতে অবদান রাখা প্রথম ব্যক্তি। এর পরে উর্বশী নিজের প্রশংসা করেন এবং বলেন, ওয়ারেন বাফেটের দল তাকে বলেছে যে, তিনি পরবর্তী অর্থমন্ত্রী হতে পারেন। এ বিজ্ঞাপনটি কেএফসির একটি বিজ্ঞাপন। ভিডিওর শেষে দেখা যায়, কেএফসি চিকেন খাচ্ছেন উর্বশী রাউতেলা। এই ভিডিওতে অভিনেত্রী যেভাবে নিজেকে ট্রল করেছেন, তার জন্য লোকেরা প্রশংসা করছেন। এক নেটিজেন লিখেছেন— নিজেকে নিয়ে হাসাহাসি করা সহজ নয়, কিন্তু উর্বশী যেভাবে করছে তা প্রশংসার যোগ্য। আরেক নেটিজেন লিখেছেন— উর্বশী কেএফসির পুরো ফিড তুলে নিয়েছে। আরেক নেটিজেন লিখেছেন— আমার অনেক ভালো লেগেছে। উর্বশী একজন মার্কেটিং জিনিয়াস। কিছু লোক আছেন, যারা এভাবে প্রচারের জন্য উর্বশীকে ট্রল করছেন। একজন

লিখেছেন— আপনি শ্রাবণ মাসে মুরগির প্রচার করছেন। আপনার মন্দিরের ভক্তরা কী ভাববেন? একটু তো লজ্জাশরম করুন ম্যাডাম। আরেক নেটিজেন লিখেছেন— আপনাকে আনফলো করলাম। এভাবে পশু হত্যা ও খাওয়া।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে? মহাকাশে নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান, ১৪৬ বিদেশি আটক প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও