মোদিকে দায়িত্বজ্ঞানহীন বললেন প্রিয়াংকা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ জুলাই, ২০২৫

মোদিকে দায়িত্বজ্ঞানহীন বললেন প্রিয়াংকা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ জুলাই, ২০২৫ |
পহেলগামে হামলার ঘটনা নিয়ে কয়েকটি প্রশ্ন ‍তুলেছেন ভারতের কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। অপারেশন সিঁদুর নিয়ে লোকসভায় বিশেষ বিতর্কে কংগ্রেস নেত্রী দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দায়িত্বজ্ঞানহীন বলে সমালোচনা করেছেন। তোপ দেগেছেন দেশটির গোয়েন্দা সংস্থা ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিকে। মঙ্গলবার বৈসারনের নিহতদের স্মরণে লম্বা সময় বক্তৃতা দেন কংগ্রেস এই নেত্রী। মোদিকে আক্রমণ করে তিনি বলেন, ‘দেশের সেনার প্রতি গর্ব রয়েছে। তবে অপারেশন সিঁদুরের ক্রেডিট তো প্রধানমন্ত্রী নিতে চান। শ্রেয় না নিয়ে দায়িত্বও নিতে হয়। দেশের ইতিহাসে এই প্রথমবার হল যে যুদ্ধ চলতে চলতে আচমকা বন্ধ হয়ে গেল। আমাদের দেশের প্রধানমন্ত্রী যে দায়িত্বজ্ঞানহীন। যুদ্ধ বন্ধের ঘোষণা করল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট!’ সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে

প্রিয়াঙ্কা গান্ধী বলেন, ‘প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের ভাষণ শুনতে শুনতে আমার একটা খটকা লাগছিল। আজও মনে হচ্ছিল—তারা অপারেশন সিঁদুরের কথা বললেন, সন্ত্রাসবাদের কথা বললেন, দেশের নিরাপত্তার কথা বললেন, ইতিহাসের পাঠও দিলেন, কিন্তু একটি কথা কেউ বলনেন না! ওই দিন ২২ এপ্রিল, ২৬ জনকে তাদের পরিবারের সামনে প্রকাশ্যে হত্যা করা হল। এই হামলা কেন হল? কীভাবে হল?’ গোয়েন্দাদের ব্যর্থতার বিষয়টি সামনে টেনে কংগ্রেস নেত্রী বলেন, ‘ওই জঙ্গিরা আগেও হামলা চালিয়েছে। সেনা ও পুলিশ অফিসারকে মেরেছে। তাহলে সরকার তাদের উপর নজরদারি কেন রাখছিল না? আমাদের দেশের যে গোয়েন্দা সংস্থাগুলো আছে সেগুলো কী করছিল?’ এসময় অমিত শাহকে লক্ষ্য করে তিনি বলেন, ‘এই গোয়েন্দা সংস্থাগুলোর প্রধান

অমিত শাহ। তার তো ঘটনায় দায় নিয়ে পদত্যাগ দেওয়ার কথা। দিলেন না তো? এমনকি দায়ভারও নিলেন না।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ছাত্রলীগ নেতা দেশে ফিরেছেন ভেবে চট্টগ্রামে জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে পেটালো পুলিশ দিনাজপুরে মাথায় কাফনের কাপড় বেঁধে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল দুধ দিয়ে গোসল করে দল ত্যাগ করলেন জামায়াতের গুপ্ত কর্মী তারেক নানা অজুহাতে সাধারণ কৃষকদের ধান ফেরত, প্রভাবশালীদের নিম্নমানের ধান কিনছে সরকার দীর্ঘ সাক্ষাৎকারে শেখ হাসিনা: ক্ষমতা গুরুত্বপূর্ণ নয়, তবে জনগণের প্রতি নিজের দায়বদ্ধতা উপেক্ষা করতে পারি না বগুড়ায় একরাতে তিন মন্দিরে প্রতিমা ভাংচুর, জড়িতদের পরিচয় অজানা রাজপথে সন্তানের সাথে মিছিলে মা, ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় ‘যুদ্ধবিরতি’র পরেও থামছে না হত্যা — গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ৯৮৩ ২৭ কোটি থেকে বাড়িয়ে ১,০৮১ কোটির বরাদ্দ: ইমাম-মুয়াজ্জিনের জীবন বদলাবে, নাকি ভোটের মাঠ গরম হবে? ফায়ার স্টেশনের ভেতরে বহিরাগত নারী এনে আপত্তিকর নাচ-গানের আসর স্টেশন অফিসারের রাউজানে প্রকাশ্যে যুবদল নেতাকে গুলি করে হত্যা, দলীয় কোন্দলকে দুষছেন কর্মীরা আকারে নয়, বাস্তবায়নে বাজেটের সাফল্য: সিপিডি শক্তিশালী মহলের প্রভাবে ধামাচাপা পড়ে গেল স্বামী-শাশুড়ির নির্যাতনে নিহত ডা. নাফিসা দিপ্রার নাম শ্যুটার আসিফের পর ক্রিকেটার নাঈম: বিএনপি আমলে দুই ক্রীড়াবিদকে পুলিশি নির্যাতন ইরানে ১৩৯ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফ করলেন মোজতবা খামেনি শিরোপাহীন দুই যুগ, কোন পথে ব্রাজিল? বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন ডিজে সঞ্জয় যেভাবে বিশ্ব ফ্যাশনের গতিপথ বদলে দিচ্ছে ফুটবল ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় সেই শিবির নেতা জিসান গ্রেফতার এডিসিকে ২৪ দিনে ৩ বার বদলি, নেপথ্যে কে?