ট্রাম্পের মন্তব্য নিয়ে মোদির সমালোচনায় মুখর রাহুল গান্ধী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ জুলাই, ২০২৫

ট্রাম্পের মন্তব্য নিয়ে মোদির সমালোচনায় মুখর রাহুল গান্ধী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ জুলাই, ২০২৫ |
ভারতের অর্থনীতিকে ‘মৃত’ বলে আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক ও অতিরিক্ত শাস্তিমূলক কর বসানোর ঘোষণা দিয়েছে তার প্রশাসন। এ নিয়ে বৃহস্পতিবার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। তিনি প্রশ্ন তুলেছেন, এত বড় মন্তব্য ও বাণিজ্যিক পদক্ষেপের পরও কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোনো প্রতিক্রিয়া জানাচ্ছেন না। ভারতের সংসদ চত্বরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাহুল গান্ধী বলেন, ‘ট্রাম্প ঠিকই বলেছেন। প্রধানমন্ত্রী আর অর্থমন্ত্রী ছাড়া সবাই জানে যে ভারতের অর্থনীতি এখন এক মরা অর্থনীতি। আমি খুশি যে, প্রেসিডেন্ট ট্রাম্প একটি সত্য কথা বলেছেন।’ রাহুল গান্ধী আরও বলেন, ‘মূল প্রশ্ন হলো, ট্রাম্প ৩০ থেকে ৩২ বার

বলেছেন যে, তিনি যুদ্ধবিরতি করেছেন। তিনি বলছেন, ভারতের পাঁচটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এখন তিনি বলছেন, ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক বসাবেন। তাহলে প্রধানমন্ত্রী মোদি চুপ কেন? উনি কেন কোনো উত্তর দিচ্ছেন না? এর পেছনে আসল কারণ কী?’ পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সংসদে দেওয়া বক্তব্য নিয়েও কটাক্ষ করেন রাহুল। তিনি বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী বলছেন আমাদের নাকি জিনিয়াস বা প্রতিভাবান বিদেশনীতি আছে। অথচ বাস্তব চিত্রটা কী? একদিকে আমেরিকা গালি দিচ্ছে, আরেকদিকে চীন হুমকি দিচ্ছে। তৃতীয়ত, যত দেশেই প্রতিনিধি দল পাঠান না কেন, কোনো দেশই পাকিস্তানকে প্রকাশ্যে দোষারোপ করছে না। তাহলে ওরা দেশ চালাচ্ছে কীভাবে? এদের হাতে দেশ সুরক্ষিত না। ওরা জানেই না দেশ চালাতে

হয় কীভাবে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ছাত্রলীগ নেতা দেশে ফিরেছেন ভেবে চট্টগ্রামে জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে পেটালো পুলিশ দিনাজপুরে মাথায় কাফনের কাপড় বেঁধে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল দুধ দিয়ে গোসল করে দল ত্যাগ করলেন জামায়াতের গুপ্ত কর্মী তারেক নানা অজুহাতে সাধারণ কৃষকদের ধান ফেরত, প্রভাবশালীদের নিম্নমানের ধান কিনছে সরকার দীর্ঘ সাক্ষাৎকারে শেখ হাসিনা: ক্ষমতা গুরুত্বপূর্ণ নয়, তবে জনগণের প্রতি নিজের দায়বদ্ধতা উপেক্ষা করতে পারি না বগুড়ায় একরাতে তিন মন্দিরে প্রতিমা ভাংচুর, জড়িতদের পরিচয় অজানা রাজপথে সন্তানের সাথে মিছিলে মা, ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় ‘যুদ্ধবিরতি’র পরেও থামছে না হত্যা — গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ৯৮৩ ২৭ কোটি থেকে বাড়িয়ে ১,০৮১ কোটির বরাদ্দ: ইমাম-মুয়াজ্জিনের জীবন বদলাবে, নাকি ভোটের মাঠ গরম হবে? ফায়ার স্টেশনের ভেতরে বহিরাগত নারী এনে আপত্তিকর নাচ-গানের আসর স্টেশন অফিসারের রাউজানে প্রকাশ্যে যুবদল নেতাকে গুলি করে হত্যা, দলীয় কোন্দলকে দুষছেন কর্মীরা আকারে নয়, বাস্তবায়নে বাজেটের সাফল্য: সিপিডি শক্তিশালী মহলের প্রভাবে ধামাচাপা পড়ে গেল স্বামী-শাশুড়ির নির্যাতনে নিহত ডা. নাফিসা দিপ্রার নাম শ্যুটার আসিফের পর ক্রিকেটার নাঈম: বিএনপি আমলে দুই ক্রীড়াবিদকে পুলিশি নির্যাতন ইরানে ১৩৯ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফ করলেন মোজতবা খামেনি শিরোপাহীন দুই যুগ, কোন পথে ব্রাজিল? বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন ডিজে সঞ্জয় যেভাবে বিশ্ব ফ্যাশনের গতিপথ বদলে দিচ্ছে ফুটবল ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় সেই শিবির নেতা জিসান গ্রেফতার এডিসিকে ২৪ দিনে ৩ বার বদলি, নেপথ্যে কে?