নেতানিয়াহুর বাড়িতে গোপন ক্যামেরা লাগানো হয়েছে, দাবি ইরানি এমপির – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ July, ২০২৫

নেতানিয়াহুর বাড়িতে গোপন ক্যামেরা লাগানো হয়েছে, দাবি ইরানি এমপির

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ July, ২০২৫ |
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়িতে গোপন গোপন ক্যামেরা স্থাপন করেছে ইরান—এমনটাই দাবি করেছেন ইরানের সংসদ সদস্য মোজতবা জারেই। তিনি বেশ জোর দিয়েই বলছেন, তার এ দাবি শুধু অনুমান নয়, বরং নির্ভরযোগ্য ও নিশ্চিত তথ্য। মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের প্রতিবেদন অনুযায়ী, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে এসব লিখেছেন মোজতবা জারেই। তিনি লিখেছেন, আমরা কখনোই নেতানিয়াহুর এত কাছাকাছি পৌঁছাতে পারিনি। এবার তার বাড়ির ওপর নজরদারি করা যায়, এমন স্থানে আমরা একটি ক্যামেরা বসাতে সক্ষম হয়েছি। ইরানি গোয়েন্দা সংস্থার জন্য একে এক অভূতপূর্ব মাইলফলক বলছেন তিনি। বলেন, জায়নবাদীদের ঘাঁটিতে আর কোনো গোপন স্থান নেই। ইরান এই সংসদ সদস্যের দাবি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য

বা প্রতিক্রিয়া জানায়নি ইসরাইল। এই দাবিকে ইরান ও ইসরাইলের মধ্যে চলমান মানসিক ও প্রচারমূলক লড়াইয়ের অংশ হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। উল্লেখ্য, ২০২৪ সালের অক্টোবরে লেবানন থেকে নেতানিয়াহুর বাসভবনে একটি ড্রোন ছোড়া হয়েছিল। ধারণা করা হয়, ইরান সমর্থিত হিজবুল্লাহ ওই হামলাটি চালিয়েছিল। তবে, এখনো এ হামলার দায় কেউ স্বীকার করেনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা গোপালগঞ্জে ১৯ নভেম্বরের নাশকতার পরিকল্পনা নিয়ে সংসদে উদ্বেগ খোলা বোতলে তেল না দেওয়ায় ফিলিং স্টেশনে ভাঙচুর ও দুই কর্মীকে তুলে নেওয়ার অভিযোগ রাজধানীতে চার বাসে আগুন ও ছয় স্থানে ককটেল বিস্ফোরণ ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ বিক্ষোভ শান্তিপূর্ণ করার আহ্বান জানালো জাতিসংঘ সাঈদ খোকনের ১০ দিনের রিমান্ড চেয়ে ডিবি পুলিশের আবেদন কামাল আহমেদসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগে আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার সংসদে প্রকল্প ব্যয় বৃদ্ধির কারণ জানালেন প্রতিমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার বারিধারায় গ্রেপ্তার সাবেক মেয়র সাঈদ খোকন ডিবি হেফাজতে পদত্যাগপত্রে যা লিখলেন ওসমান ফারুক চিকিৎসা না পেলে জীবিত ফেরার আশা নেই ইমরান খানের জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভে ১০ ঘণ্টা অবরুদ্ধ উপাচার্য সিএমএম আদালতে ককটেল বিস্ফোরণ: নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাসহ দুজন রিমান্ডে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার মাতারবাড়ী প্রকল্পের অর্থ আত্মসাৎ: সাবেক এডিসিসহ পাঁচজন কারাগারে ঋণের অর্থ উৎপাদনশীল খাতে খরচের তাগিদ উপদেষ্টার