কপিলের লড়াইয়ের পেছনের রহস্য ফাঁস করলেন অর্চনা সিং – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ জুলাই, ২০২৫

কপিলের লড়াইয়ের পেছনের রহস্য ফাঁস করলেন অর্চনা সিং

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ জুলাই, ২০২৫ |
ভারতের জনপ্রিয় টেলিভিশন ব্যক্তিত্ব, সঞ্চালক ও অভিনেত্রী অর্চনা পুরান সিং তার পরিবারের সঙ্গে মজাদার ব্লগ তৈরি করে নিয়মিত ভক্তদের আনন্দ দিয়ে থাকেন। সম্প্রতি তার একটি ব্লগে দেখা গেছে, অভিনেত্রী তার স্বামী পারমিত শেঠি এবং দুই ছেলে আর্যমান ও আয়ুষ্মানকে নিয়ে ইউটিউবার-সংগীতশিল্পী যশরাজ মুখাটের বাড়িতে গেছেন। সেখানেই অভিনেত্রী আরেক জনপ্রিয় কমেডিয়ান ও সঞ্চালক কপিল শর্মার জীবনসংগ্রাম এবং সাফল্যের পেছনের রহস্য নিয়ে কথা বলেন। যশরাজ মুখাট কপিল শর্মার একজন বড় ভক্ত। এ সংগীতশিল্পী বলেন, কপিল এখনো তার কাছে আন্ডাররেটেড বা যোগ্য সম্মান পাননি। এর উত্তরে অর্চনা বলেন, ‘এটি আমি কপিলকে জানাব। সে অসম্ভব মেধাবী এবং ১৫ বছর ধরে তাকে দেখছি। এখনো সে

তার পাঞ্চলাইন দিয়ে আমাকে অবাক করে দেয়। তিনি বলেন, ওর মধ্যে এক দারুণ গভীরতা আছে। আর গভীরতা না থাকলে আপনি এত মজার হতে পারবেন না। অর্চনা বলেন, ‘যিনি অন্যকে হাসাতে পারেন, তার ভেতরে অনেক কান্না থাকা দরকার। কপিল এত সংগ্রাম দেখেছে যে কী বলব। দারুণ দারিদ্র্যের মধ্যে ওর শৈশব কেটেছে, বাবা ক্যানসারে মারা যাওয়ার পর তাকে অনেক কঠিন পরিস্থিতি পার করতে হয়েছে। কিন্তু এত কষ্টের পরও তার এমন প্রতিভা ছিল যে, সে সারা বিশ্বকে হাসাতে পারে। বর্তমানে অর্চনা পুরান সিংকে দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো-তে দেখা যায়, যেখানে কপিল শর্মা, কিকু শারদা, সুনীল গ্রোভার ও কৃষ্ণা অভিষেকও রয়েছেন। এ সিজনে স্থায়ী অতিথি

হিসেবে নভজোত সিং সিধুও ফিরে এসেছেন। একই ভ্লগে অর্চনা তার পুরোনো কমেডি শো যেমন কমেডি সার্কাস-এ অতিরিক্ত হাসার বিষয়েও মজার কিছু কথা বলেন। সেই সময় নির্মাতারা অনেক সময় পাঞ্চলাইন মজার না হলেও তার হাসি সম্পাদনা করে শোতে ব্যবহার করতেন, যা তাকে হাস্যকর দেখাত বলে জানান অর্চনা পুরান সিং।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে? মহাকাশে নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান, ১৪৬ বিদেশি আটক প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও