ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল
রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা
ইয়ামাল নাকি এমবাপ্পে: ৩০০ কোটি ডলারের ম্যাচে শেষ হাসি হাসবে কে?
সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি
বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে রাজকীয় জুয়ার আসরে নেইমার!
আজ রাতেই শুরু সেমির মহারণ, লড়বে স্পেন-ফ্রান্স
সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা
নারী এশিয়ান কাপে কঠিন গ্রুপে বাংলাদেশ
প্রথমবারের মতন মেয়েদের এশিয়ান কাপ নিশ্চিত করে ইতিহাস গড়ে বাংলাদেশ। এবার এই আসরে ড্রতে কঠিন এক গ্রুপে পড়েছে মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমাদের দল।
মঙ্গলবার অস্ট্রেলিয়ার সিডনিতে আয়োজিত হয় এশিয়ান কাপের ড্র। আগামী ২০২৬ সালের মার্চে আসরে ১২ দলের মধ্যে কে কোন গ্রুপে খেলবে ঠিক হয় এই ড্রতে।
বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে আছে মেয়েদের ফিফা র্যাঙ্কিংয়ে এশিয়ার দ্বিতীয় সেরা উত্তর কোরিয়া, এশিয়ান কাপের বর্তমান চ্যাম্পিয়ন চীন ও উজবেকিস্তান। গ্রুপের তিনটি দলই শক্তি-সামর্থ্যে ও ফুটবল ঐতিহ্যে বাংলাদেশ থেকে এগিয়ে।
স্বাগতিক অস্ট্রেলিয়ার সঙ্গে ‘এ’ গ্রুপে আছে দক্ষিণ কোরিয়া, ইরান ও ফিলিপাইনস। ‘সি’ গ্রুপে জাপান, ভিয়েতনাম, চাইনিজ থাইপের সঙ্গে আছে ভারত।
এই ড্র অনুষ্ঠানে অংশ নেওয়া সবগুলো
দেশের প্রতিনিধিরা উপস্থিত থাকলেও বাংলাদেশের কেউ ছিলেন না। আমন্ত্রণ জানানো হলেও কোন নারী ফুটবলারকে অস্ট্রেলিয়ায় পাঠায়নি বাফুফে।
দেশের প্রতিনিধিরা উপস্থিত থাকলেও বাংলাদেশের কেউ ছিলেন না। আমন্ত্রণ জানানো হলেও কোন নারী ফুটবলারকে অস্ট্রেলিয়ায় পাঠায়নি বাফুফে।



