সেমিফাইনালে খেলবে না ভারত, ফাইনালে পাকিস্তান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ জুলাই, ২০২৫

সেমিফাইনালে খেলবে না ভারত, ফাইনালে পাকিস্তান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ জুলাই, ২০২৫ |
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের (ডব্লুসিএল) সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে না ভারত। ম্যাচ খেলতে অস্বীকৃতি জানিয়ে টুর্নামেন্ট থেকেই নিজেদের সরিয়ে নিয়েছে ভারতের সাবেক ক্রিকেটারদের দল, যার নেতৃত্বে আছেন যুবরাজ সিং ও শিখর ধাওয়ান। ফলে মাঠে না গিয়েই ফাইনালে জায়গা করে নিয়েছে মোহাম্মদ হাফিজ ও শহীদ আফ্রিদিদের পাকিস্তান। বৃহস্পতিবার (৩১ জুলাই) বার্মিংহামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ভারত-পাকিস্তান সেমিফাইনাল। কিন্তু এর আগেই ভারত আনুষ্ঠানিকভাবে ম্যাচে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানায়। এর ফলে, গ্রুপ পর্বে পয়েন্টে এগিয়ে থাকার কারণে নিয়ম অনুযায়ী ফাইনালে পৌঁছে গেছে পাকিস্তান চ্যাম্পিয়নস। এর আগে লিগ পর্বেও পাকিস্তানের বিপক্ষে খেলেনি ভারত। ২০ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয় নেটিজেনদের পক্ষ থেকে পাকিস্তানবিরোধী প্রতিক্রিয়া

দেখা দিলে শিখর ধাওয়ান, হরভজন সিং ও ইউসুফ পাঠানসহ পাঁচ ভারতীয় খেলোয়াড় ম্যাচ না খেলার সিদ্ধান্ত নেন। শেষ পর্যন্ত সেই ম্যাচও মাঠে গড়ায়নি এবং দুই দলকে একটি করে পয়েন্ট দেওয়া হয়। লিগ পর্ব শেষে পাকিস্তান ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে এবং ভারত ৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থেকে সেমিফাইনালে ওঠে। ফলে আবার মুখোমুখি হওয়ার সূচি পড়ে ভারত ও পাকিস্তানের। তবে এবার ম্যাচটি নকআউট পর্যায়ে হওয়ায় ভারত না খেললে নিয়ম অনুযায়ী পাকিস্তানকেই বিজয়ী ঘোষণা করা হয়। ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সেমিফাইনালে না খেলার সিদ্ধান্ত জানানো হয়েছে। এর ফলে, দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়নস ও দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়নসের মধ্যকার জয়ীর মুখোমুখি হবে পাকিস্তান ফাইনালে। ডব্লুসিএল ১৮ জুলাই

শুরু হয় ছয়টি দেশের সাবেক ক্রিকেটারদের নিয়ে। ক্রিকেটের এই লিজেন্ডস টুর্নামেন্টে অংশ নেওয়া অনেক খেলোয়াড় আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত মুখ। যদিও জাতীয় পর্যায়ে ভারত-পাকিস্তান একসঙ্গে খেলার ইতিহাস রয়েছে, সাবেকদের এই অপেশাদার টুর্নামেন্টে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন চিত্র। সম্প্রতি ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হয়। এর জেরে দুই দেশের মধ্যে রাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনা তীব্র হয়। এমনকি ওই সময় দুই প্রতিবেশী দেশের মধ্যে পাল্টাপাল্টি সীমান্ত হামলার ঘটনাও ঘটে। এরই প্রেক্ষাপটে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে পাকিস্তানের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করার দাবি জোরালো হয়ে ওঠে। এই ঘটনার ছায়া পড়ে আন্তর্জাতিক ক্রিকেটেও। ভারত-পাকিস্তান একই গ্রুপে পড়লে খেলবে না বলেও গুঞ্জন শোনা গিয়েছিল। তবে গত

সপ্তাহে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) সেপ্টেম্বরের এশিয়া কাপের জন্য যে সূচি প্রকাশ করেছে, তাতে ভারত-পাকিস্তান একই গ্রুপে রাখা হয়েছে। অর্থাৎ জাতীয় দলে তারা মুখোমুখি হচ্ছে, কিন্তু সাবেকদের টুর্নামেন্টে তার সম্পূর্ণ বিপরীত চিত্র ধরা পড়েছে। সূত্র: ইএসপিএনক্রিকইনফো

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আমি প্রতারণা করিনি: প্রভা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম শিক্ষার্থীদের ঘোষিত লংমার্চ ঘিরে সায়েন্সল্যাব এলাকায় নিরাপত্তা জোরদার নবম পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত সুবিধা ঝিনাইদহে ভারতীয় মাদকসহ একই পরিবারের চারজন আটক ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না: নাসীরুদ্দীন পাটওয়ারী সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন