টাকার বস্তা নিয়ে নেমেছে লিভারপুল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ July, ২০২৫

টাকার বস্তা নিয়ে নেমেছে লিভারপুল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ July, ২০২৫ |
কৃপণ বদনামটা আর লিভারপুলকে দেওয়া যাবে না। দলবদলের বাজারে এখন থেকে তাদের ‘হেভিওয়েট’ বলতে হবে। চলতি মৌসুমে এরই মধ্যে ৩০০ মিলিয়ন পাউন্ডের কাছাকাছি ব্যয় করে ক্লাবের ইতিহাসে খরচের রেকর্ড করে ফেলেছে তারা। ১২০ মিলিয়ন পাউন্ডে নিউক্যাসল থেকে আলেকজান্ডার ইসাককে কেনার গুঞ্জন শোনা যাচ্ছে, আর ক্রিস্টাল প্যালেস থেকে ডিফেন্ডার মার্ক গুয়েহিকেও দলে ভেড়াতে পারে তারা। এ দুটি দলবদল হলে ইংলিশ রেকর্ড ভেঙে দেওয়ার সম্ভাবনা রয়েছে তাদের। চলতি দলবদলে লিভারপুল সর্বশেষ দলে ভিড়িয়েছে জার্মান ক্লাব ফ্রাঙ্কফুর্টের ফরাসি স্ট্রাইকার হুগো একিতিকে। ২৩ বছর বয়সী এ স্ট্রাইকারকে পেতে ৭৯ মিলিয়ন পাউন্ড খরচ করতে হয়েছে তাদের। এর আগে তারা ফ্লোরিন উইর্টজ (১১৬ মিলিয়ন পাউন্ড), মিলোজ কেরকেজ

(৪০ মিলিয়ন পাউন্ড), জেরেমি ফ্রিমপং (২৯.৫ মিলিয়ন পাউন্ড) ও আরমিন পেচসিকে (১ মিলিয়ন পাউন্ড) দলে ভিড়িয়েছে। চলতি দলবদলে এখন পর্যন্ত লিভারপুলের খরচ ২৯৫ মিলিয়ন পাউন্ড। আর ট্রেন্ট আলেকজান্ডার-আরনল্ডসহ ছয় খেলোয়াড় বিক্রি করে তারা পেয়েছে মাত্র ৬৪ মিলিয়ন পাউন্ড। অথচ গত মৌসুমে তারা খরচ করেছিল মাত্র ৪০ মিলিয়ন পাউন্ড। লিভারপুলের খরচের বহর দেখে অনেকের মনেই প্রশ্ন জাগছে, কৃপণ ক্লাবটির হঠাৎ এমন দেদার খরচের রহস্য কী? জানা গেছে, এর পেছনে রয়েছেন কোচ আর্নে স্লট। ডাচ এ কোচ গত মৌসুমে যোগ দিয়ে লিভারপুলকে লিগ শিরোপা জিতিয়েছেন। প্রিমিয়ার লিগ জামানায় এটি তাদের দ্বিতীয় শিরোপা হলেও ইংল্যান্ডের শীর্ষ লিগে রেকর্ড ২০তম শিরোপা। ২০ শিরোপা নিয়ে এত

দিন রেকর্ডটি এককভাবে ম্যানচেস্টার ইউনাইটেডের ছিল। প্রথম মৌসুমেই লিভারপুলকে অদম্য একটি দলে পরিণত করেছেন আর্নে স্লট; যে কারণে তাঁর ওপর পুরোপুরি আস্থা রেখেছে ক্লাবটির মালিক ফেনওয়ে স্পোর্টস গ্রুপ। তারা স্লটের কথা মতো দীর্ঘমেয়াদি চিন্তা করে বড় বিনিয়োগ করছে। ক্লাবের এই বিনিয়োগ নিয়ে সম্প্রতি ব্রিটিশ গণমাধ্যম দ্য অ্যাথলেটিককে দেওয়া সাক্ষাৎকারে আরও বিস্তারিত বলেছেন লিভারপুলের প্রধান নির্বাহী বিলি হোগান। অনেক বছর ধরে গড়ে তোলা আর্থিক স্থিতাবস্থার কারণেই তারা চলতি দলবদলে খরচ করার ভিত পেয়েছে বলে জানান তিনি, ‘এটা স্রেফ এমনিই হয়ে যায়নি। অনেক বছর ধরেই এটা গড়ে উঠেছে। একটি ব্যাপারে আমরা ধারাবাহিকভাবে জোর দিয়েছি, তা হলো– গুণী চক্র। চেষ্টা করেছি ক্লাবকে সঠিক

পথে পরিচালনা করতে, যতটা সম্ভব রাজস্ব যেন আয় করতে পারি। এটাই সহায়তা করেছে আরও বেশি বিনিয়োগ করতে।’ রেকর্ড ২০ লিগ শিরোপার পাশাপাশি ব্রিটিশ ক্লাবগুলোর সর্বোচ্চ ছয়টি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে লিভারপুল। এর পরও দলবদলের বাজারে কৃপণতার জন্য নানা অপবাদ শুনতে হয়। এবার লিভারপুল দলবদলের বাজারে বড় ক্লাব হয়ে ওঠার চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধান নির্বাহী, ‘আমরা এটাও বুঝতে পেরেছি যে ইংলিশ লিগের ২০তম শিরোপা জয়ের পর আমরা বিশ্বের বড় ক্লাবগুলোর একটি। আমরা এটা নিশ্চিত করতে চাই যে আমাদের পদক্ষেপও বড় ক্লাবগুলোর মতো হবে। বড় বৈশ্বিক তারকারা এনফিল্ডে খেলবেন, হংকং ও জাপানের মতো জায়গায় গ্যালারি পরিপূর্ণ থাকবে লিভারপুলের ম্যাচে, আমাদের প্রত্যাশা এমন কিছুই।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মুম্বাই থেকে দুবাই যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে তৃণমূল বিধায়ক পরেশরাম দাস গ্রেপ্তার গুলশান সেন্ট্রাল পার্কের দায়িত্ব ইয়ুথ ক্লাবকে দেওয়ায় বাপার ক্ষোভ সৌরবিদ্যুৎ স্থাপনে ই-জিপি বাধ্যতামূলক নয়, সংসদে বিল হজযাত্রীদের সৌদি আরবের খরচ পাঠানোর প্রক্রিয়া জানাল বাংলাদেশ ব্যাংক ২২ গাড়িতে আগুন ও ২৮ স্থানে ককটেল হামলা, পুলিশ সুপারদের আইজিপির বার্তা জাতীয় নীতিমালা প্রণয়নে তৃণমূলের তথ্য ও ক্ষুদ্র উদ্যোগকে গুরুত্ব দেওয়ার আহ্বান রেহমান সোবহানের হেগসেথকে অভিশংসনের প্রস্তাব নিয়ে রিপাবলিকান শিবিরে দ্বিধা শপথ অনুষ্ঠানে আরব দলগুলোর প্রতি বেন গভিরের কট্টর কটূক্তি, উত্তেজনা শেয়ারবাজারে সচল হচ্ছে ছায়েদুর ও হিরুর ৯৩ বিও হিসাব অবশেষে মতিঝিলে নিজস্ব ভবন বুঝে পেল বেসিক ব্যাংক জিডব্লিউএম গাড়ির পরিবেশক এখন এসিআই মোটরস ঢাবিতে ককটেল বিস্ফোরণ: ছাত্রদলের হাতে আটক তিতুমীর কলেজ ছাত্রশিবিরের নেতা; ছিলেন চব্বিশে জুলাই যোদ্ধা সিলেটে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা বাংলাদেশ ছাত্রলীগের “গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার” এর দাবিতে ডাকা ধর্মঘটের সমর্থনে ঝিনাইদহে মহাসড়ক অবরোধ জেলা ছাত্রলীগের রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু: পেছনের গেট দিয়ে পালালেন জ্বালানিমন্ত্রী! কূটনৈতিক পাড়ায় কী চলছে বুঝতে পারছেন না তথ্য উপদেষ্টা জাহেদ সকল মিডিয়ায় শেখ হাসিনার বক্তব্য, অস্বস্তিতে সরকার; গণমাধ্যমে আওয়ামী লীগের প্রচারণা নিষিদ্ধের বার্তা নারীসমেত শ্রীমঙ্গলে ছাত্রলীগের মুখোমুখি হাসিব; প্রাণ বাঁচাতে একাই দৌড়ে পালালেন জুলাই সমন্বয়ক (ভিডিও) স্ত্রী পরিচয়ে বান্ধবী নিয়ে রিসোর্টের ১১৮নং কক্ষে ওঠেন জুলাইর নাশকতাকারী হাসিব আওয়ামী লীগ করলেই সভা-সমাবেশে নিষেধাজ্ঞা নয় – তথ্য উপদেষ্টা; সফল ধর্মঘটের প্রভাব, নাকি নয়া কৌশল সরকারের?