তাসকিনের চোট সারতে কতদিন লাগবে, জানালেন বিসিবি চিকিৎসক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ মে, ২০২৫

তাসকিনের চোট সারতে কতদিন লাগবে, জানালেন বিসিবি চিকিৎসক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ মে, ২০২৫ |
গোড়ালির চোটের কারণে এখন মাঠের বাইরে পেসার তাসকিন আহমেদ। চলতি মাসে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ মিস করতে হচ্ছে তাকে। চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ার অংশ হিসেবে সম্প্রতি ইংল্যান্ডে বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়েছেন এই পেসার। মঙ্গলবার (৬ মে) বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী জানিয়েছেন, লন্ডনে গিয়ে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়েছেন তাসকিন—স্পোর্টস সার্জন, স্পোর্টস সাইকোথেরাপিস্ট ও গোড়ালি বিশেষজ্ঞ চিকিৎসক সম্মিলিতভাবে একটি রিপোর্ট দিয়েছেন। তাসকিনের সঙ্গে লন্ডনে যাওয়া বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী ওই রিপোর্ট নিয়ে বাকিদের সঙ্গে আলোচনা করে এক মাসের পুনর্বাসন পরিকল্পনা সাজিয়েছেন। জানা যায়, গেল বছরের অক্টোবরে গোড়ালিতে ব্যথা অনুভব করেন তাসকিন। তবে তৎক্ষণাৎ চিকিৎসা না করিয়ে সেই ব্যথা নিয়েই

খেলেছেন তিনি। পরে সে চোটের কারণে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) মাঝপথেই ইংল্যান্ডে উড়াল দিয়েছেন এই গতিতারকা। জুনের দ্বিতীয় সপ্তাহ থেকে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে মাঠে নামবে বাংলাদেশ। ওই মাসের প্রথম সপ্তাহেই পুনর্বাসনপ্রক্রিয়া শেষ হওয়ার কথা তাসকিনের। তাই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়ে ফের জাতীয় দলে ফিরতে পারেন ৩ বছর বয়সি এই পেসার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে এ পর্যন্ত শাহজালালে বাতিল ৯৭২ ফ্লাইট বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে, সীমান্তে উত্তেজনা দেশের শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের নাম প্রকাশ্যে, তালিকায় আছে যারা ত্বকের সতেজতা ও উজ্জ্বলতা ধরে রাখতে ম্যাগনেসিয়াম যেভাবে যুক্তরাষ্ট্রের ৩০ বছরের দম্ভ চুরমার করে দিল ইরান সুদ হার কমানো ও ঋণসীমা বাড়ানোর দাবি এফবিসিসিআইয়ের ১৬ লাখ টাকার স্পিন বোলিং মেশিন কী কাজে লাগাবে বিসিবি অধ্যাদেশ নিয়ে যে ‘খেলা’ সেটা রাজনীতি ও আমলাতন্ত্রের: টিআইবি ইরান যুদ্ধ: ‘অহমিকা’ ও ‘অবিশ্বাস’-এর মাঝেও কূটনীতি চালিয়ে যাচ্ছে পাকিস্তান আর্টেমিস চন্দ্রাভিযানে যেসব খাবার নিয়ে গেছেন নভোচারীরা বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু