তারেক রহমানের স্ত্রীর স্বর্ণালংকার জিম্মা দেওয়ার নির্দেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ সেপ্টেম্বর, ২০২৪
     ৪:২৭ অপরাহ্ণ

তারেক রহমানের স্ত্রীর স্বর্ণালংকার জিম্মা দেওয়ার নির্দেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ সেপ্টেম্বর, ২০২৪ | ৪:২৭ 176 ভিউ
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমান, তার বোন শাহিনা খান ও মা ইকবাল মান্দ বানুর ১ কেজি ৬৭০ গ্রাম স্বর্ণালংকার (স্বর্ণের চেইন, হাতের বালা, আংটি) জিম্মা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন তাদের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার এ আদেশ দেন। এ সব অলংকার ২০০৭ সাল থেকে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ধানমন্ডি শাখার জিম্মায় ছিল। আদালত স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের জিম্মায় বাতিল করে কাস্টমারদের অনুকূলে চালু (operate) করতে অনুমতি দিয়েছেন। জোবায়দার বোন শাহিনা খানের আইনজীবী জাকির হোসেন ভুইয়া বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমান, তার বোন শাহিনা খান ও মা ইকবাল মান্দ বানুর নামে স্ট্যান্ডার্ড চার্টার্ড

ব্যাংক ধানমন্ডি শাখার দুটি লকার ছিল। সেখানে তাদের অলংকার রাখা ছিল। ২০০৭ সালে ধানমন্ডি থানার জিডিমূলে লকার দুটি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ধানমন্ডি শাখার তৎকালীন সেলস টিম ম্যানেজার আবদুল্লাহ আল জায়ীদের কাছে আদালত জিম্মায় প্রদান করে। আমরা লকারসমূহের হিসাবধারী তথা পরিচালনাকারী তথা কাস্টমারদের অনুকূলে চালু করতে আদালতে আবেদন করি। আদালত আমাদের আবেদন মঞ্জুর করেন। আদালত আদেশে উল্লেখ করেন, ২০০৭ সালের ২৫ মার্চ রাজধানীর ধানমন্ডি থানায় জিডিমূলে জোবায়দা রহমান, জোবায়দার বোন শাহিদা খান ও তাদের মা ইকবাল মান্দ বানুর নামে বরাদ্দকৃত স্ট্যান্ডার্ড ব্যাংক, ধানমন্ডি শাখায় থাকা ৩৬/২৩ এবং ৩৬/২৪ নং লকার থেকে ১ কেজি ৬৭০ গ্রাম অলংকারাদি জব্দ করা হয়। পরে ওইদিনই জব্দকৃত অলংকার

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ধানমন্ডি শাখার তৎকালীন সেলস টিম ম্যানেজার আবদুল্লাহ আল জায়ীদের কাছে আদালত জিম্মায় প্রদান করে। পরবর্তীকালে দরখাস্তকারী শাহিনা খান, তার মাতা ইকবাল মান্দ বানু ও বোন জোবায়দার যৌথ নামে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ধানমন্ডি শাখায় বরাদ্দপ্রাপ্ত লকার চালু করার আদেশদানের জন্য আদালতে আবেদন করেন। এ পরিপ্রেক্ষিতে আদালতের আদেশে তদন্তকারী কর্মকর্তা তথা ধানমন্ডি থানা একাধিকবার প্রতিবেদনও দাখিল করেন। ইতোপূর্বে ধানমন্ডি থানা কর্তৃক দাখিলী প্রতিবেদনসমূহ পর্যালোচনায় দেখা যায় জিডিমূলে জব্দকৃত আলামতের বিষয়ে আর কোনো মামলা নেই। ওই প্রতিবেদন পর্যালোচনায় আরও দেখা যায় জব্দকৃত আলামত অলংকারাদি ওই স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ধানমন্ডি শাখার কাস্টডিতেই জমা আছে। এ অবস্থায় সার্বিক পর্যালোচনায় যেহেতু জব্দকৃত আলামত বিষয়ে আর

কোনো মামলা নেই। যেহেতু দরখাস্তকারী কথিত লকার পরিচালনাকারীদের অনুকূলে তা চালু করার আবেদন করেছেন এবং যেহেতু এতে রাষ্ট্রপক্ষের কোনো আপত্তি নাই সেহেতু স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ধানমন্ডি শাখার সেলস টিম ম্যানেজার আব্দুল্লাহ আল জায়ীদ বরাবর জব্দকৃত আলামতের জিম্মা বাতিল করা হলো। অন্য কোনো আদালতের ফ্রিজাদেশ না থাকা সাপেক্ষে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ধানমন্ডি শাখায় যৌথ লকার ৩৬/২৩ এবং ৩৬/২৪ ওই লকারসমূহের হিসাবধারী তথা পরিচালনাকারী তথা কাস্টমারদের অনুকূলে চালু করতে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ধানমন্ডি শাখা কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হলো।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ব্রঙ্কসে ডে কেয়ারে ফেন্টানলের মজুদ, ১ শিশুর মৃত্যু ইরান ইস্যুতে নিঃশর্ত আত্মসমর্পণ দাবির ব্যাখ্যা দিলেন ট্রাম্প কুইন্সে সড়কে জলাবদ্ধতা, গাড়ি চলাচলে বাধা কুয়েতে ইরানের মিসাইল হামলা, নিহত ১ বাংলাদেশি অভিবাসী পেন স্টেশনে দুর্বৃত্তের দেওয়া আগুনে জ্বলছিল গৃহহীন ব্যক্তির শরীর নিউ ইয়র্ক সিটিতে গাড়ির ধাক্কায় নিহত ৪ বছরের শিশু ফেব্রুয়ারি মাসে কমেছে চাকরির খাত, বেকারত্ব বেড়ে ৪দশমিক ৪ শতাংশ মালয়েশিয়া থেকে গ্রেপ্তার বাংলাদেশি শিশু নীপিড়ক: এফবিআই বরখাস্ত হলেন ক্রিস্টি নোয়েম, নেপথ্যে যে কারণ ফেরত এসেছেন লিবিয়ায় অবস্থান নেওয়া ১৬৫ বাংলাদেশি স্বাধিকার আন্দোলনের অগ্নিঝরা মার্চঃ ৫ মার্চ ১৯৭১- টঙ্গীতে শ্রমিক হত্যাকাণ্ড ও বিক্ষোভ ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বাণী ফলের বাজারে নেই লাগাম, বিক্রেতারা যে যার ইচ্ছেমত হাঁকছেন দাম ‘হেয়ার কাট’ বাতিলের দাবিতে পাঁচ একীভূত ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ, বাংলাদেশ ব্যাংক ঘেরাও বাংলাদেশের মতো অস্ট্রেলিয়াতেও উগ্রবাদী ইসলামপন্থী হিযবুত তাহরীরকে নিষিদ্ধ ঘোষণা ফাইনালে ‘আরও একটি’ বড় ইনিংস খেলতে মুখিয়ে স্যামসন ঐতিহাসিক ৭ই মার্চ এবং একজন হতদরিদ্র পঙ্গু ‘মনোয়ারা বিবি’ নেপালের ‘অভ্যুত্থানকারী’ যুবকরা ক্ষমতার কাছাকাছি, বাংলাদেশী আন্দোলনকারীরা কেন ব্যর্থ? কুবি শিক্ষকককে অপহরণের পর নির্যাতন চালিয়ে বিকাশ-এটিএমের টাকা উত্তোলন নিখোঁজের ১২ ঘণ্টা পর খাল থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, ‘অদৃশ্য শক্তির ডাক’- দাবি