ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
মব, মিথ্যা মামলা আর কারাগারে মৃত্যু; এটাই কি বিএনপির “নতুন রাজনীতি”?
ভূমি দস্যুদের হাতেই প্রশাসন! দখলদারকে প্রশাসক বানিয়ে বিএনপি দেখাল তাদের আসল চেহারা
বিএনপির বাংলাদেশ: রাতে গুলি, সকালে তদন্ত, বিকেলে ভুলে যাওয়া
একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক
যশোর-২ আসনে পরাজয়: বিএনপিতে প্রকাশ্য কোন্দল, পাল্টাপাল্টি অভিযোগ
বিএনপি ও জামায়াত ভেতরে ভেতরে এক, মাঠে তারা কৃত্রিম দ্বন্দ্ব দেখাচ্ছে।” শামীম হায়দার পাটোয়ারী, মহাসচিব, জাতীয় পার্টি।
শেখ হাসিনার আমলে ভারতের সঙ্গে তৈরি সেই পাইপলাইনই এখন বিএনপির ভরসা
তানিয়া রবের গাড়ি বহরে হামলা নব্য ফ্যাসিবাদের পদধ্বনি : জেএসডি
লক্ষ্মীপুরের কমলনগরে নির্বাচনী জনসভা শেষে ফেরার পথে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সিনিয়র সহসভাপতি তানিয়া রবের গাড়ি বহরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।
বুধবার (১০ ডিসেম্বর) রাতে এক বিবৃতিতে তিনি এই নিন্দা ও প্রতিবাদ জানান।
জেএসডির সাধারণ সম্পাদক বলেন, এই ন্যাক্কারজনক হামলা নব্য ফ্যাসিবাদের পদধ্বনি ছাড়া আর কিছুই নয়। নির্বাচনের মতো একটি গণতান্ত্রিক প্রক্রিয়াকে যারা বাধাগ্রস্ত করতে সন্ত্রাসের আশ্রয় নেয়, তারা নব্য ফ্যাসিবাদী। বাংলাদেশের জনগণই সেটি প্রতিহত করবে। এর আগে গত ৮ ডিসেম্বর রামগতিতে একইভাবে হামলার ঘটনায় কেউ গ্রেপ্তার না হওয়ায় আজ (বুধবার) আবারও এমন হামলা করার সাহস পেয়েছে তারা।
তিনি
শঙ্কা প্রকাশ করে বলেন, প্রশাসন যদি এখনই এসব নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়, তাহলে আসন্ন নির্বাচনে সেটি আরও প্রকট আকার ধারণ করবে। জেএসডির সহ-দপ্তর সম্পাদক ফারহান হাবীব প্রেরিতবিবৃতিতে আরও জানানো হয়, কমলনগরের হাজির হাট থেকে নির্বাচনী সমাবেশ শেষ করে রামগতির হারুন বাজার এলাকায় গত ৮ ডিসেম্বর সন্ত্রাসী হামলায় আহত নেতাকর্মীদের খোঁজখবর নিয়ে ফেরার পথে আজাদনগর এলাকায় তানিয়া রবের গাড়ি বহরে এই হামলার ঘটনা ঘটে। হামলায় জেএসডির কেন্দ্রীয় কমিটির সদস্য আবদুল্লাহ আল নোমান, রামগতি উপজেলা ছাত্রলীগ (জেএসডি)-এর সভাপতি আসিফুল ইসলাম রিয়াজসহ অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হন।