তরতরিয়ে বাড়ছে আফগানি মুদ্রার মান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ আগস্ট, ২০২৫

তরতরিয়ে বাড়ছে আফগানি মুদ্রার মান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ আগস্ট, ২০২৫ |
গত চার বছরে বৈদেশিক মুদ্রার বিপরীতে আফগানি মুদ্রার মান প্রায় ২১ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। খবর তোলো নিউজের। ব্যাংক কর্মকর্তারা জানান, দেশের অর্থনীতি স্থিতিশীল করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে আফগানি মুদ্রার মান শক্তিশালী করা, ব্যাংকিং খাতের সম্প্রসারণ এবং আর্থিক সহায়তা বাড়ানো। ব্যাংকের মুখপাত্র হাসিবুল্লাহ নূরী বলেন, উপযুক্ত আর্থিক নীতি বাস্তবায়নের মাধ্যমে তারা আফগানির মান সুরক্ষিত রাখতে সক্ষম হয়েছেন এবং মুদ্রাবাজারে বড় ধরনের ওঠানামা প্রতিরোধ করেছেন। তিনি বলেন, ‘গত এক বছরে আফগানি মুদ্রার মান বৈদেশিক মুদ্রার বিপরীতে, বিশেষ করে ডলারের বিপরীতে, ০.৭৯ শতাংশ ইতিবাচক পরিবর্তন দেখিয়েছে, যা আফগানির স্থিতিশীলতার প্রমাণ। আমাদের প্রচেষ্টা হচ্ছে আফগানিকে আরও স্থিতিশীল রাখা

এবং বড় ধরনের অস্থিরতা প্রতিরোধ করা।’ নূরী জোর দিয়ে বলেন, ব্যাংকিং খাত ও আন্তর্জাতিক ব্যাংকের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। বর্তমানে আফগানিস্তান ব্যাংক ২০০টি আন্তর্জাতিক ব্যাংকের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে এবং বৈশ্বিক ব্যাংকিং যোগাযোগ আরও সম্প্রসারণে কাজ করছে, যাতে ব্যবসায়ীরা আন্তর্জাতিক আর্থিক লেনদেন সহজে করতে পারেন। তবে অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করেন, গত চার বছরের ব্যাংকিং সীমাবদ্ধতার প্রেক্ষাপটে আন্তর্জাতিক ব্যাংকের সঙ্গে সম্পর্ক সম্প্রসারণ এ সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাদের মতে, আফগানির মান সুরক্ষায় বিকল্প আর্থিক রিজার্ভ বা সহায়তার পথ খুঁজে বের করা জরুরি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত