ঢাকার ডেমরায় ইউপি চেয়ারম্যানের ছোট ভাইকে নির্মমভাবে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ ডিসেম্বর, ২০২৫

ঢাকার ডেমরায় ইউপি চেয়ারম্যানের ছোট ভাইকে নির্মমভাবে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ ডিসেম্বর, ২০২৫ |
ফেনীর সোনাগাজী উপজেলার ৫ নং চর দরবেশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টার ছোট ভাই ফখরুল ইসলামকে রাজধানী ঢাকার ডেমরায় পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হত্যার পর ঘটনাটি আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার উদ্দেশ্যে দুর্বৃত্তরা তার লাশ একটি গাছে ঝুলিয়ে রাখে। পারিবারিক সূত্র ও স্থানীয়দের দাবি, ফখরুল ইসলামের মৃত্যু কোনো স্বাভাবিক ঘটনা বা আত্মহত্যা নয়। তাকে ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। ঘটনাস্থল থেকে প্রাপ্ত ছবিতে দেখা যায়, একটি নির্জন স্থানে তার নিথর দেহ গাছের সঙ্গে ঝুলছে। স্বজনদের অভিযোগ, খুনিরা তাকে হত্যার পর লাশ গুম বা বিভ্রান্তি ছড়ানোর লক্ষ্যে এভাবে ঝুলিয়ে রেখে পালিয়েছে। এই নৃশংস হত্যাকাণ্ডের খবরে নিহতের গ্রামের বাড়ি

ফেনীর সোনাগাজীতে এবং আত্মীয়-স্বজনদের মাঝে গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার ও এলাকাবাসী এই বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। স্বজনরা কান্নাজড়িত কণ্ঠে বলেন, "এই হত্যার বিচার একদিন হবেই। অপরাধীরা যেন কোনোভাবেই পার না পায়।" তারা প্রশাসনের কাছে অবিলম্বে এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িত খুনিদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ নিষিদ্ধের পর এবার বিএনপি সরকারের ৩ দিনের ‘ডিজিটাল ব্ল্যাকআউট’! দেশের উন্নয়ন-আগ্রগতিতে মূখ্য ভূমিকা রাখা এনার্জি সেক্টরে ধস: ইউনূস সরকারের প্রতিহিংসা নাকি অদক্ষতা? আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে ছাত্রলীগের হুঁশিয়ারি :বিএনপি সংসদে গণতন্ত্রের মৃত্যু ঘোষণা করেছে যেভাবে ডিপ স্টেট-এর খপ্পরে বাংলাদেশ খালেদা জিয়াকে পূর্ণ মুক্তিযোদ্ধা, তারেক-কোকোকে শিশু মুক্তিযোদ্ধা স্বীকৃতির দাবি মহান সংসদে বিএনপির বড় সংকট ‘গুপ্ত জামায়াত’, আওয়ামী লীগ নিষিদ্ধ করা আত্মঘাতী: আনিস আলমগীর প্রতিপক্ষ ছোট ঘটনাকেও ন্যাশনাল ইস্যু বানায়, আমরা কেন পারছি না’—প্রশ্ন গোলাম রব্বানীর যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে আইন মন্ত্রণালয়ের ভেটিং না থাকা ‘গোড়ায় গলদ’: সাবেক সচিব আবু আলম শহীদ খান সুষ্ঠু ভোট হলে ৫৩ শতাংশ মানুষ আওয়ামী লীগকে ভোট দিত: শেখ হাসিনা সংকট থেকে ফিনিক্স পাখির মতো উত্থান: আওয়ামী লীগের পঁচাত্তর পরবর্তী দীর্ঘ লড়াইয়ের ইতিহাস সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেলের পাইপলাইনে হামলা ইরানের ক্রিকেটারদের সুখবর দিলেন তামিম যুদ্ধবিরতিতে সাময়িক স্বস্তি, তবে ট্রাম্পের ওপর আস্থা রাখতে পারছেন না বিশ্বনেতারা লেবাননে ইসরাইলের নির্বিচার হামলায় ৮৯ জন নিহত ইরান নিয়ে আগেই সতর্ক করেছিল এফবিআই, পাত্তা দেয়নি ওয়াশিংটন চাঁদপুরে জ্বরে আক্রান্ত শিশুকে কুকুরের ভ্যাকসিন পুশ! লেবাননে ১০ মিনিটের ব্যবধানে ১০০ বিমান হামলা ইসরাইলের ‘যুদ্ধবিরতি লঙ্ঘন’ করে তেল শোধনাগারে হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের ব্র্যাকে কর্মকর্তা পদে চাকরি সুন্দরবনের দস্যু তৎপরতা দমনে যৌথ অভিযান শুরু