ট্রাম্প যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন: ম্যাক্রোঁ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ জুন, ২০২৫

ট্রাম্প যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন: ম্যাক্রোঁ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ জুন, ২০২৫ |
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও ইরানকে যুদ্ধবিরতির একটি প্রস্তাব দিয়েছেন বলে দাবি করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি আরও বলেছেন যে যুক্তরাষ্ট্র যদি ইরান-ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি আনতে সক্ষম হয়, তাহলে তা খুবই ভালো হবে এবং ফ্রান্স তা সমর্থন করবে। বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর জোট জি ৭-এর সম্মেলন শুরু হয়েছে কানাডার অ্যালবার্টা রাজ্যের কানানাস্কিস শহরে। জোটের অন্যতম সদস্যরাষ্ট্র যুক্তরাষ্ট্রের রাষ্ট্র ও সরকারপ্রধান হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই সম্মেলনে উপস্থিত থাকার কথা ছিলো এবং প্রেসিডেন্ট ট্রাম্প সেই সম্মেলনে গিয়েছিলেন। তবে ইরান-ইসরায়েল সংঘাতের কারণে সম্মেলন শেষ না করেই ওয়াশিংটনে ফিরে এসেছেন তিনি। ট্রাম্প বিদায় নেওয়ার পর সম্মেলনের অবসরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ম্যাক্রোঁ বলেন, “যুদ্ধবিরতি সংক্রান্ত

একটি প্রস্তাব তিনি (ডোনাল্ড ট্রাম্প) উভয়পক্ষকে (ইরান এবং ইসরায়েল) দিয়েছেন। এমন একটি প্রস্তাব, যেখানে অবশ্যই উভয়পক্ষ আলোচনা ও মতবিনিময় করতে পারবে, যুদ্ধবিরতি আনতে পারবে এবং বৃহত্তর আলোচনার দুয়ার খুলতে পারবে। এখন আমরা দেখব তার প্রস্তাবে ইরান ও ইসরায়েলের প্রতিক্রিয়া কী প্রতিক্রিয়া জানায়।” “তবে আমরা আশা করছি যে যুক্তরাষ্ট্রের এই প্রস্তাব সফল হবে এবং যদি তা হয়, সেক্ষেত্রে ফ্রান্স তাতে সমর্থন জানাবে।” “কারণ আমি বিশ্বাস করি যে যত শিগগির সম্ভব ইরান ও ইসরায়েলের বেসামরিক জনগণকে নিরাপত্তা প্রদানের পশাপাশি দুই দেশের জ্বালানি, প্রশাসনিক, সাংস্কৃতিক স্থাপনাগুলোতে হামলা বন্ধ করা প্রয়োজন। এটা জরুরি এবং আপনি কোনোভাবেই কোনো বেপরোয়া কর্মকাণ্ডকে সমর্থন করতে পারেন না। যারা মনে করেন

নিজ দেশের নিরাপত্তার জন্য অন্য দেশে বোমাবর্ষণ জরুরি— তারা খুবই ভুল চিন্তা করেন।” গত ১৩ জুন শুক্রবার ভোর সাড়ে ৪টা থেকে ইরানে হামলা শুরু করেছে ইসরায়েলের বিমান বাহিনী, যা এখনও অব্যাহত আছে। ইসরায়েলের হামলায় ইরানে এ পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ২৪৪ জন। অতর্কিত এই হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলে পাল্টা হামলা শুরু করেছে ইরান। সেই হামলায় গত চার দিনে ইসরায়েলে নিহত হয়েছেন ২৪ জন এবং আহত হয়েছেন আরও ৫ শতাধিক। সূত্র : এএফপি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পাঁচ ঘণ্টা লাইন, চার লিটার তেল, আর একটি তথাকথিত “নির্বাচিত” সরকার! সাবেক আইনমন্ত্রী ও প্রবীণ আইনজীবী শফিক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে ভেনিসে সমাবেশ অনুষ্ঠিত অপশাসন, ভয় আর মামলার বোঝা—এভাবেই কি ঝরে যাবে একের পর এক প্রাণ? ইউনুস–তারেকের রাজনীতিতে কি মানুষের জীবন এতটাই তুচ্ছ হয়ে গেছে? Attack on Humanitarian Physician Professor Dr. Kamrul Islam by BNP Leader — Has the Country Become a Safe Haven for Thugs? একটি স্বেচ্ছাচারী একপাক্ষিক সংসদ কর্তৃক গণবিরোধী আইন পাশ ও দেশের নৈরাজ্যময় পরিস্থিতিতে স্বেচ্ছাসেবক লীগের আহ্বানঃ প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের প্রথম বেতার ভাষণ। ১১ এপ্রিল, ১৯৭১ ‘ড. ইউনূস ৬টি জেনারেশন ধ্বংস করে দিয়েছেন, আওয়ামী লীগের সমর্থক বাড়ছে’ হাসিনা সরকারকে সরাতে ৩২ কোটি ডলার খরচ করেছিল যুক্তরাষ্ট্র: মার্কিন সংবাদমাধ্যম প্রথম আলোর আড়ালে হিযবুত তাহরির ও মেজর জিয়ার ঘনিষ্ঠ সহযোগী আরিফ রহমান: নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য ৪৩ দিনেই ব্যাংক থেকে ৪১ হাজার কোটি টাকা ধার ইউনূসের পর বেপরোয়া ঋণ নিচ্ছে নতুন সরকারও ঢাকা বার নির্বাচন ২০২৬: স্বতন্ত্র প্রার্থীদের বাধাদানের তীব্র নিন্দা ‘একতরফা নির্বাচন ঢাকা বারের ইতিহাসে কলঙ্কজনক নজির হয়ে থাকবে’ শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন একতরফা নির্বাচনে ১৫ পদের সব কটিতেই জয়ী বিএনপিপন্থীরা বন্ধুত্বের হাত, ভেতরে অবিশ্বাসের রাজনীতি চালু হতে না হতেই অচল ‘ফুয়েল পাস অ্যাপ’, তেলের অপেক্ষা আগের মতোই নিজেদের “জুলাই প্রোডাক্ট” আখ্যা দিলেন জামায়াতের আমির শফিকুর আকণ্ঠ ঋণে নিমজ্জিত অর্থনীতি: অন্তর্বর্তীকাল থেকে নতুন সরকার- ৪৩ দিনে আরও ৪১ হাজার কোটি টাকা ঋণ ব্যাংকগুলোর অনিয়ম-দুর্নীতিতেই নিঃস্ব উদ্যোক্তারা, বাংলাদেশ ব্যাংকের কাছে অভিযোগ নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! নারী বিশ্বকাপে থাকছে রেকর্ড প্রাইজমানি