ট্রাম্পের ইচ্ছায় বদলে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ সেপ্টেম্বর, ২০২৫

ট্রাম্পের ইচ্ছায় বদলে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ সেপ্টেম্বর, ২০২৫ |
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম বদলে যুদ্ধ মন্ত্রণালয় করতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজের ফ্যাক্ট শিটের তথ্য অনুযায়ী, ট্রাম্প নির্বাহী আদেশে স্বাক্ষর করলে প্রতিরক্ষামন্ত্রী পিটে হেগসেথ নিজের পদবীতে ‘যুদ্ধমন্ত্রী’ ব্যবহার করতে পারবেন। উপ-প্রতিরক্ষামন্ত্রী ব্যবহার করতে পারবেন ‘যুদ্ধ প্রতিমন্ত্রী’। শুক্রবার (৫ সেপ্টেম্বর) তিনি এ সংক্রান্ত নির্বাহী আদেশে স্বাক্ষর করতে পারেন বলে গতকাল হোয়াইট হাউজের এক কর্মকর্তা জানান। এই নামকরণকে স্থায়ী করতে আইন ও নির্বাহীগত যেসব কার্যক্রম প্রয়োজন সেগুলো বাস্তবায়ন করতে প্রতিরক্ষামন্ত্রী পিটে হেগসেথকে নির্দেশনা দেওয়া হবে। গত জানুয়ারিতে দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর বেশ কিছুর নাম পরিবর্তন করেন ট্রাম্প। এরমধ্যে মেক্সিকো উপসাগরকে তিনি আমেরিকা উপসাগর করেন। এছাড়া বর্ণবিষয়ক আন্দোলনের পর যেসব ঘাঁটির নাম

পরিবর্তন করা হয়েছিল সেগুলো আগের নামে ফিরিয়ে নেওয়ার উদ্যোগও নেন তিনি। ১৯৪৯ সালের আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম যুদ্ধ মন্ত্রণালয় ছিল। তবে পারমাণবিক যুদ্ধ ঠেকানোর ইঙ্গিত হিসেবে ওই সময় যুদ্ধ মন্ত্রণালয়ের নাম প্রতিরক্ষা মন্ত্রণালয় করা হয়। এই নাম পরিবর্তনের কারণে যুক্তরাষ্ট্রকে বেশ পরিমাণ অর্থ খরচ করতে হবে। সবকিছুতে নতুন নাম ব্যবহারের জন্য আগে সবকিছুই পরিবর্তন করতে হবে। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে কনফেডারেন্সি ও কনফেডারেট নেতাদের নামে থাকা নয়টি সামরিক ঘাঁটির নাম পরিবর্তনের একটি উদ্যোগ নেওয়া হয়েছিল, যার জন্য সেনাবাহিনীর প্রায় ৩৯ মিলিয়ন ডলার খরচ হওয়ার কথা ছিল। কিন্তু এ বছরের শুরুর দিকে সেই উদ্যোগটি হেগসেথ বাতিল করে দিয়েছেন। সূত্র: রয়টার্স

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত