‘টাকা খরচ হলেও যদি ছেলেদের ফিরে পেতাম’: ১২ দিনের ব্যবধানে হাম কেড়ে নিল মিরসরাইয়ের সেই যমজ ছেলেকে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ জুন, ২০২৬

‘টাকা খরচ হলেও যদি ছেলেদের ফিরে পেতাম’: ১২ দিনের ব্যবধানে হাম কেড়ে নিল মিরসরাইয়ের সেই যমজ ছেলেকে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জুন, ২০২৬ |
‘সব হারিয়ে আমি এখন পথের ভিখারি। স্বজন, এনজিও—সবার কাছে হাত পেতেছি শুধু সন্তানদের বাঁচাতে। ৬ লাখ টাকা খরচ করলাম, নিজের নাওয়া-খাওয়া ভুললাম, তবু আমার বুক খালি হয়ে গেল।’ কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়ছিলেন চট্টগ্রামের মিরসরাইয়ের পূর্ব খৈয়াছড়া এলাকার হারুনুর রশিদ। হামের ভয়াল থাবায় মাত্র ১২ দিনের ব্যবধানে তাঁর এক বছর বয়সী ফুটফুটে দুই যমজ সন্তান—আবদুল্লাহ আল ফাহিম ও আবদুল্লাহ আল নোমান না ফেরার দেশে চলে গেছে। এক বুক শোক আর পাহাড়সম ঋণের বোঝা নিয়ে এখন দিশাহারা এই হতভাগ্য পিতা। হারুনুর রশিদ পেশায় একজন ক্ষুদ্র মুদি দোকানদার। গত বছরের ১৬ই এপ্রিল তাঁর ঘর আলো করে এসেছিল যমজ দুই সন্তান। গত ৮ মার্চ

বড় ছেলে ফাহিমের শ্বাসকষ্ট দেখা দিলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১৮ই মার্চ তার শরীরে হাম শনাক্ত হয়। ফাহিম কিছুটা সুস্থ হতে না হতেই এপ্রিলের মাঝামাঝি ছোট ছেলে নোমানও হামে আক্রান্ত হয়। শুরু হয় দুই সন্তানকে বাঁচানোর প্রাণান্তকর চেষ্টা। কিন্তু গত ২২শে মে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় নোমান। বড় ভাই ফাহিমের অবস্থা আরও সংকটাপন্ন হলে তাকে নেওয়া হয় ঢাকায়। আইসিইউ সংকটে ঢাকা থেকে নারায়ণগঞ্জের বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয় তাকে। সেখানে লড়াই চালিয়ে অবশেষে গত মঙ্গলবার না ফেরার দেশে পাড়ি জমায় ফাহিমও। গতকাল বুধবার রাতে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আজ ৪ঠা মে, বৃহস্পতিবার

সকালে হারুনুর রশিদের বাড়িতে গিয়ে দেখা যায় এক শোকাতুর পরিবেশ। মা ইসরাত জাহান নির্বাক পাথরের মতো বসে আছেন। হারুনুর রশিদ জানান, সন্তানদের বাঁচাতে গিয়ে গত তিন মাস তাঁর ছোট দোকানটি বন্ধ ছিল। চিকিৎসার খরচ মেটাতে এনজিও এবং পরিচিতদের কাছ থেকে প্রায় ৬ লাখ টাকা ঋণ করেছেন। হারুনুর রশিদ আক্ষেপ করে বলেন, “টাকা খরচ হয়েছে হোক, যদি আমার ছেলেদের ফিরে পেতাম তবে কোনো আফসোস থাকত না। এখন আমি দেনার দায়ে জর্জরিত, আর আমার দুই বুকের ধন কবরে।” প্রতিবেশী আলমগীর হোসেন বলেন, “বাচ্চা দুটি এত সুন্দর আর হাসিখুশি ছিল যে এলাকার সবাই তাদের কোল নিত। ১২ দিনের ব্যবধানে একই পরিবারের দুই শিশুর এমন চলে

যাওয়া আমরা মেনে নিতে পারছি না।” স্বাস্থ্যকর্মীরা ইতিমধ্যে হারুনুর রশিদের বাড়ি পরিদর্শন করে তথ্য সংগ্রহ করেছেন। তবে ৬ বছর বয়সী কন্যাসন্তানকে নিয়ে এই দম্পতি এখন কীভাবে এই বিশাল ঋণের বোঝা বইবেন আর সন্তানের শোক সামলাবেন, সেই প্রশ্নই বড় হয়ে দাঁড়িয়েছে পুরো মিরসরাইয়ে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর রোনালদো ও রামোসের গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল “জুলাই আন্দোলন পরিকল্পিত ডিজাইন ছিল, যেখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে”— বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি “প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে, সেইভাবে প্রস্তুত হও”— নিপীড়িত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা গ্যাসের অভাবে বন্ধ ৫৫০ কারখানা, ঝুলে আছে নতুন ১৮০০ আবেদন রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার মাদক সিন্ডিকেটের হোতাকে ছাড়াতে থানায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তুলতে গিয়ে ধৃত যুবদল নেতা মুচলেকায় মুক্ত, গাড়ি থেকে উদ্ধার মাদক গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কিছু জরুরি তথ্য ‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার ‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’