জেল থেকে চূড়ান্ত আন্দোলনের ডাক দিলেন ইমরান খান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ নভেম্বর, ২০২৪

জেল থেকে চূড়ান্ত আন্দোলনের ডাক দিলেন ইমরান খান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ নভেম্বর, ২০২৪ |
ইসলামাবাদ অভিমুখে পদযাত্রার ডাক দিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান। আগামী ২৪ নভেম্বর এই পদযাত্রা কর্মসূচি পালন করবে তার দল। বুধবার আদিয়ালা কারাগারের বাইরে ইমরান খানের আইনজীবী ফয়সাল চৌধুরী বলেন, পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইসলামাবাদ মার্চের জন্য একটি কমিটি গঠন করেছেন।তবে তিনি কমিটির নাম প্রকাশ করতে রাজি হননি। এর কারণ জানিয়ে ইমরান খান বলেন, আমি নাম দেব না কারণ তখন তাদের গ্রেফতার করা হবে।খবর জিও নিউজ উর্দূর। ফয়সাল চৌধুরী বলেন, ইমরান খান বলেছেন, ২৪ নভেম্বর বিক্ষোভের কেন্দ্রবিন্দু হবে ইসলামাবাদ। পাকিস্তান এবং বিশ্বজুড়ে প্রতিবাদ হবে, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন শেষ হবে না। ফয়সাল চৌধুরীর মতে, এটি প্রতিবাদের চূড়ান্ত ডাক, আমাদের দাবি ২৬

তম সংশোধনী প্রত্যাহার এবং আমাদের ম্যান্ডেট ফিরিয়ে দেওয়া উচিত।বিনা বিচারে যাদের গ্রেফতার করা হয়েছে তাদের মুক্তি দিতে হবে। ফয়সাল চৌধুরী বলেন, পিটিআইয়ের প্রতিষ্ঠাতা বলেছেন, পিটিআইয়ের পুরো নেতৃত্ব প্রতিবাদে বেরিয়ে আসবে এবং দলের সবাই জানে কাকে কী করতে হবে।তবে বিক্ষোভ শেষ করার এখতিয়ার একটি কমিটির হাতে থাকবে । অন্যদিকে ইমরান খানের বোন আলিমা খান বলেন, পিটিআইয়ের প্রতিষ্ঠাতা চূড়ান্ত ডাক দিয়েছেন এবং প্রত্যেক কর্মীকে উদ্দেশ্য করে বলেছেন, পুরো পাকিস্তান থেকে বেরিয়ে আসতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ অফিশিয়াল যারা পদোন্নতি পেলেন চাকরি হারানো সেই পুলিশ কর্মকর্তা উপযুক্ত সময়ে ইরানকে ‘খতম’ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প যুবলীগ নেতার সাজা কমাতে অনুরোধ চিফ প্রসিকিউটরের ছেঁড়া নোট বদলে না দিলে শাস্তি ইরান যুদ্ধে আর্থিক ব্যয়ের হিসাব প্রকাশ করল ইসরাইল কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ১০ হাজার কিলোমিটার দৌড়ে বিশ্বরেকর্ড! বাংলাদেশি সিনেমার যেসব গানে কণ্ঠ দিয়েছিলেন আশা ভোসলে আ’লীগ ও শেখ হাসিনার হাতেই জব্দ ছিলো জামায়াত মার্কিন অর্থায়নে শেখ হাসিনার সরকারের পতন: নথিতে মিলল ৩২৫ মিলিয়ন ডলারের ভাগীদারদের হদিস কুষ্টিয়ায় পীর হত্যায় নিন্দা, জড়িতদের বিচারের দাবি ‘মাকাম’-এর অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা শেখ হাসিনার সরকার পতনে গোপন ভূমিকায় সেনাবাহিনী ও ডিজিএফআই-এর যেসকল কর্মকর্তা মব সংস্কৃতির জন্মদাতা ও পৃষ্ঠপোষক মবের বিরুদ্ধেই সোচ্চার! কাশিমপুর কারাগার থেকে মুক্ত সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ‘এখন খুঁজলেও আর ভিক্ষুক পাওয়া যায় না’, জানালেন বিএনপির এমপি বাবুল ‘মুখে ঘুষির’ ধাক্কা সামলে আর্সেনালকে ঘুরে দাঁড়ানোর তাগিদ আর্তেতার