জানা গেল রমজান শুরুর তারিখ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ জানুয়ারি, ২০২৬

জানা গেল রমজান শুরুর তারিখ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জানুয়ারি, ২০২৬ |
বছর ঘুরে আবারও দরজায় কড়া নাড়ছে মুসলিম উম্মাহর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সিয়াম সাধনার পবিত্র মাস রমজান। আত্মশুদ্ধির এই মাসকে ঘিরে সারা বিশ্বের মুসলমানদের মধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ২০২৬ সালের ক্যালেন্ডার অনুযায়ী রমজান মাস শুরুর সম্ভাব্য তারিখ ও ঈদুল ফিতরের সময়সূচি নিয়ে প্রাথমিক হিসাব প্রকাশ করেছে। আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ সোমবার (১৯ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্ট (আইএসিএডি) প্রকাশিত ২০২৬ সালের ক্যালেন্ডারে বলা হয়েছে, আগামী ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, মধ্যপ্রাচ্য ও সংযুক্ত আরব আমিরাতে ১৮ ফেব্রুয়ারি (বুধবার) প্রথম রোজা হওয়ার সম্ভাবনা

রয়েছে। তবে বাংলাদেশ ও এশিয়ার অন্যান্য দেশে রোজা শুরু হবে চাঁদ দেখার ওপর নির্ভর করে। সে হিসেবে ১৮ অথবা ১৯ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হতে পারে। শরিয়তের বিধান অনুসারে, শাবান মাসের শেষ দিনে চাঁদ দেখার ভিত্তিতেই রমজান শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। হিজরি বর্ষপঞ্জি চাঁদের ওপর নির্ভরশীল হওয়ায় রমজান মাস সাধারণত ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে। জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, ২০২৬ সালের রমজান মাস শেষ হতে পারে ১৯ মার্চ (বৃহস্পতিবার)। তবে চাঁদ দেখা সাপেক্ষে মাসটি ২৯ দিনের হলে ১৮ মার্চেই রমজান শেষ হওয়ার সম্ভাবনাও রয়েছে। গালফ নিউজের প্রতিবেদনে ঈদুল ফিতরের সম্ভাব্য সময়ও জানানো হয়েছে। আইএসিএডির ক্যালেন্ডার অনুযায়ী, মধ্যপ্রাচ্য ও সংযুক্ত আরব আমিরাতে ২০ মার্চ

(শুক্রবার) পবিত্র ঈদুল ফিতর পালিত হতে পারে। বাংলাদেশে চাঁদ দেখা সাপেক্ষে ২০ অথবা ২১ মার্চ ঈদ উদযাপনের সম্ভাবনা রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত