ঈদুল ফিতরের কতদিন পর শাওয়ালের রোজা রাখতে হবে? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ মার্চ, ২০২৬

ঈদুল ফিতরের কতদিন পর শাওয়ালের রোজা রাখতে হবে?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ মার্চ, ২০২৬ |
রমজান বিদায় নিয়ে শুরু হয়েছে আরবি দশম মাস শাওয়াল। রমজানে পুরো মাসব্যাপী রোজা রাখার পর এ মাসে ছয়টি রোজা রাখার কথা এসেছে হাদিসে। অনেকেই এটিকে ‘সাক্ষী রোজা’ হিসেবে অবহিত করে থাকেন। তবে শাওয়ালের ছয় রোজা রাখলে সারা বছর রোজা রাখার সওয়াব পাওয়া যায়। হাদিসে এসেছে- আবু আয়্যুব আনসারী (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি রমজান মাসের সিয়াম (রোজা) পালন করলো, তারপর শাওয়াল মাসে ছয় দিনকে তার অনুগামী করলো (অর্থাৎ, ৬টি সিয়াম পালন করলো), সে যেন সারা বছর রোজা রাখলো। (সহিহ মুসলিম, হাদিস: ২৬২৯, সুনান আত তিরমিজি, হাদিস: ৭৫৯) এ ক্ষেত্রে শাওয়ালের এই রোজা ঈদের পর কবে থেকে রাখতে হয়, তা

নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে থাকেন। যদিও হাদিসে এ বিষয়ে নির্দিষ্ট করে কোনোকিছু উল্লেখ নেই। তবে আলেমদের মতে, ঈদের পর থেকে পুরো শাওয়াল মাসের যেকোনো সময়ে এই ছয় রোজা রাখা যাবে। বিখ্যাত ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারী, শায়খ আহমাদুল্লাহ’র মতো আলেমরাও এ বিষয়ে বিভিন্ন সময়ে ব্যাখ্যা দিয়েছেন। আর শাওয়াল মাসের নফল ৬ রোজা রাখার ক্ষেত্রে একটানা রোজাগুলো রাখতে হবে এমন শর্তও নেই। যে কেউ সুবিধাজনক দিনে এই ছয়টি রোজা রাখতে পারবেন। তবে শর্ত হলো- শাওয়াল মাসের মধ্যেই এই ছয়টি রোজা রাখতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনা: বাঙালির বাতিঘর জন্মদিনে কোটি হৃদয়ের ভালোবাসায় আগামীর আলোর প্রত্যয় সয়াবিন তেলের দাম আরও বাড়ানোর পাঁয়তারা আবারও গণভোটের ভাবনা সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি নাইজেরিয়ায় ডিপথেরিয়ার প্রাদুর্ভাবে ৩১ জনের মৃত্যু ওয়ানডেতে ১৫ হাজার রানের ক্লাবে কোহলি, শচীনকে টপকে দ্রুততমের রেকর্ড টিআইবি: দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত বাজার থেকে নিখোঁজ, সকালে মিলল লাশ: বান্দরবানে গহিন পাহাড়ে যুবককে নৃশংস হত্যা মুদি দোকানে পেট্রোল বোমা নিক্ষেপ, বাইরে বের হতেই দোকানিকে কুপিয়ে হত্যা অসুস্থ অবস্থায় একবছর কারাবন্দি: জামিনে মুক্তির একমাস পরে মৃত্যু সাংবাদিক আজহারের প্রবাসী জামায়াত কর্মী ফুফার স্ত্রীর বিছানায় পুত্রের হাতে আটক শিবির নেতাকে হাঁসুয়ার কোপ, বাড়িতে আগুন দুই পরাশক্তির স্বার্থের ফাঁদে রূপপুর: সাশ্রয়ী রুশ মডেল বনাম ব্যয়বহুল মার্কিন প্রযুক্তি- কোন পথে হাঁটবে বাংলাদেশ? মহামারি না থাকলেও অজুহাত দেখিয়ে স্বাস্থ্যখাতে ৩ হাজার কোটির প্রকল্প: ভ্রমণ-গাড়ি ক্রয়ে ব্যয় হাজার কোটি টাকা! জাসদ কার্যালয়ে যুবদলের মব: পুলিশ আটকের পরে ১৭৯ জনকে ছেড়ে দিলেও এখনো আটক ২৬ ৩৯ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়েও উন্নতির ক্ষুধা স্পেন কোচের যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান সিকিউরিপোর্ট বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা কাঠামোর নিয়ন্ত্রণ পেতে যাচ্ছে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া সাধারণ মানুষ প্রকাশ্যেই বলছেন শেখ হাসিনা যেন দ্রুত ফিরে দেশ উদ্ধার করেন পুলিশ খুঁজে পায় না, অথচ ছাত্রদল সহ-সভাপতির বগলতলায় ঘুরছে কিশোর গ্যাং প্রধান রতন ১০ লাখ টাকা চাঁদা দাবি: পলোগ্রাউন্ডে ৩২ বছরের ঐতিহ্য বাণিজ্য মেলার মাঠে হামলা-ভাঙচুর