ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দেশজুড়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ মার্চ, ২০২৬

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দেশজুড়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ মার্চ, ২০২৬ |
ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ ও উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে রাজধানী ঢাকাসহ সারা দেশে উদযাপিত হয়েছে মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। পবিত্র রমজান মাসের এক মাসব্যাপী সিয়াম সাধনা শেষে শনিবার সকালে দেশের বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। নামাজ শেষে বিশেষ মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। রাজধানীর প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় জাতীয় ঈদগাহ মাঠে। সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত এই জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমানসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। জামাতে ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। ঈদের দিনে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হলেও তা উপেক্ষা

করেই মুসল্লিরা নামাজ আদায় করেন। শহর ও গ্রামে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ। নতুন পোশাক পরে পরিবার-পরিজনের সঙ্গে আনন্দ ভাগাভাগিতে মেতে ওঠেন সবাই। ঈদ উপলক্ষে ঘরে ঘরে সেমাই, পায়েস ও বিভিন্ন মুখরোচক খাবারের আয়োজন করা হয়। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে অনেকেই গ্রামে ছুটে যাওয়ায় রাজধানী ঢাকা অনেকটাই ফাঁকা হয়ে পড়ে। ঈদ উপলক্ষে সরকারি হাসপাতাল, এতিমখানা, শিশু সদন, আশ্রয়কেন্দ্র ও কারাগারে পরিবেশন করা হচ্ছে উন্নতমানের খাবার। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান পৃথক বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানান। এছাড়া জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হয় এবং দেশের প্রতিটি মসজিদ ও ঈদগাহে ঈদের

নামাজ আদায় করা হয়। বিশ্বজুড়ে চলমান অস্থিরতা, বিশেষ করে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি থেকে মুক্তির জন্যও দোয়া করেন মুসল্লিরা। ঈদের নামাজ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবারের সদস্যদের নিয়ে তার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন। পরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এদিকে ঈদের আনন্দ আরও বাড়াতে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় বেড়েছে। শাহবাগ, রমনা পার্ক, জাতীয় সংসদ ভবন এলাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়, টিএসসি, হাতিরঝিল, মিরপুর চিড়িয়াখানা ও ধানমন্ডি লেকসহ বিভিন্ন স্থানে দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনা: বাঙালির বাতিঘর জন্মদিনে কোটি হৃদয়ের ভালোবাসায় আগামীর আলোর প্রত্যয় সয়াবিন তেলের দাম আরও বাড়ানোর পাঁয়তারা আবারও গণভোটের ভাবনা সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি নাইজেরিয়ায় ডিপথেরিয়ার প্রাদুর্ভাবে ৩১ জনের মৃত্যু ওয়ানডেতে ১৫ হাজার রানের ক্লাবে কোহলি, শচীনকে টপকে দ্রুততমের রেকর্ড টিআইবি: দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত বাজার থেকে নিখোঁজ, সকালে মিলল লাশ: বান্দরবানে গহিন পাহাড়ে যুবককে নৃশংস হত্যা মুদি দোকানে পেট্রোল বোমা নিক্ষেপ, বাইরে বের হতেই দোকানিকে কুপিয়ে হত্যা অসুস্থ অবস্থায় একবছর কারাবন্দি: জামিনে মুক্তির একমাস পরে মৃত্যু সাংবাদিক আজহারের প্রবাসী জামায়াত কর্মী ফুফার স্ত্রীর বিছানায় পুত্রের হাতে আটক শিবির নেতাকে হাঁসুয়ার কোপ, বাড়িতে আগুন দুই পরাশক্তির স্বার্থের ফাঁদে রূপপুর: সাশ্রয়ী রুশ মডেল বনাম ব্যয়বহুল মার্কিন প্রযুক্তি- কোন পথে হাঁটবে বাংলাদেশ? মহামারি না থাকলেও অজুহাত দেখিয়ে স্বাস্থ্যখাতে ৩ হাজার কোটির প্রকল্প: ভ্রমণ-গাড়ি ক্রয়ে ব্যয় হাজার কোটি টাকা! জাসদ কার্যালয়ে যুবদলের মব: পুলিশ আটকের পরে ১৭৯ জনকে ছেড়ে দিলেও এখনো আটক ২৬ ৩৯ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়েও উন্নতির ক্ষুধা স্পেন কোচের যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান সিকিউরিপোর্ট বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা কাঠামোর নিয়ন্ত্রণ পেতে যাচ্ছে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া সাধারণ মানুষ প্রকাশ্যেই বলছেন শেখ হাসিনা যেন দ্রুত ফিরে দেশ উদ্ধার করেন পুলিশ খুঁজে পায় না, অথচ ছাত্রদল সহ-সভাপতির বগলতলায় ঘুরছে কিশোর গ্যাং প্রধান রতন ১০ লাখ টাকা চাঁদা দাবি: পলোগ্রাউন্ডে ৩২ বছরের ঐতিহ্য বাণিজ্য মেলার মাঠে হামলা-ভাঙচুর