জব্দ বিস্ফোরক থানায় পরীক্ষার সময় বিস্ফোরণ, নিহত ৯ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ নভেম্বর, ২০২৫

জব্দ বিস্ফোরক থানায় পরীক্ষার সময় বিস্ফোরণ, নিহত ৯

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ নভেম্বর, ২০২৫ |
দিল্লিতে গাড়ি বিস্ফোরণের চার দিন পর জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের নওগাম পুলিশ স্টেশনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। থানায় জব্দ করে রাখা বিস্ফোরকের স্তূপে বিস্ফোরণের এ ঘটনাটি ঘটে। এতে কমপক্ষে নয়জন নিহত এবং ২৯ জন আহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই পুলিশ সদস্য ও ফরেনসিক দলের কর্মকর্তা, যারা বিস্ফোরক পরীক্ষা করছিলেন। শ্রীনগর প্রশাসনের দুই কর্মকর্তাও বিস্ফোরণে মারা যান। সম্প্রতি হরিয়ানার ফরিদাবাদ থেকে আনা বিস্ফোরক পদার্থ পরিচালনা করার সময় শুক্রবার গভীর রাতে বিস্ফোরণটি ঘটে। খবর-এনডিটিভি। এনডিটিভি জানিয়েছে, পাঁচজনের অবস্থা গুরুতর। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। স্থানীয় এক পুলিশ কর্মকর্তার বরাতে রয়টার্স জানিয়েছে, নওগাম থানায় বিস্ফোরণের পর আগুন গোটা থানা চত্বরে ছড়িয়ে পড়ে। এর আগে দিল্লিতে বিস্ফোরণের ঘটনায়

গাড়িচালক উমর নবীর জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলার বাড়ি গুঁড়িয়ে দেয় ভারতের নিরাপত্তা বাহিনী। বিস্ফোরণের ঘটনায় তাঁকে সন্দেহ করছে নিরাপত্তা বাহিনী। দিল্লির লাল কেল্লার কাছে একটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণের মাত্র চার দিন পর কাশ্মীরের থানাটিতে এ বিস্ফোরণের ঘটনা ঘটল। দিল্লির ওই বিস্ফোরণে কমপক্ষে ১৩ জন নিহত হন। ভারত সরকার একে ‘সন্ত্রাসী ঘটনা’ হিসেবে উল্লেখ করেছে। দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় গাড়িচালক উমর নবীর জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলার বাড়ি গুঁড়িয়ে দেয় ভারতের নিরাপত্তা বাহিনী। বিস্ফোরণের ঘটনায় তাঁকে সন্দেহ করছে নিরাপত্তা বাহিনী। জানানো হয়, কাশ্মীর, হরিয়ানা, দিল্লি এবং উত্তর প্রদেশের একাধিক সংস্থা এখন পর্যন্ত পাওয়া তথ্যের সূত্রগুলো মেলাতে কাজ করছে। জম্মু-কাশ্মীরে চলছে ব্যাপক ধরপাকড়। গত বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরের একজন

মেডিকেল কলেজের অধ্যাপক এবং একজন ছাত্রসহ আরও দুজনকে উত্তর প্রদেশ থেকে আটক করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আরও ৮ বিল পাস সংসদে আবু সাঈদ হত্যায় দুজনের মৃত্যুদণ্ড শুরু হচ্ছে অনলাইন ক্লাস, কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি সোনার দামে বড় পতন হরমুজ প্রণালি বন্ধ করল ইরান ৪০ দিন পর খুলল আল-আকসা, মুসল্লিদের ঢল ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন দিলো সরকার ৫০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস ওসমান হাদি হত্যার দুই আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত অন্তর্বর্তী সরকারের ১৪ অধ্যাদেশ বিল আকারে পাস দেশ রক্ষায় কোটি ইরানি জীবন দিতে প্রস্তুত: প্রেসিডেন্ট আজ রাতেই ইরানি সভ্যতা ধ্বংস হয়ে যাবে: ট্রাম্প আওয়ামী লীগ নিষিদ্ধের পর এবার বিএনপি সরকারের ৩ দিনের ‘ডিজিটাল ব্ল্যাকআউট’! দেশের উন্নয়ন-আগ্রগতিতে মূখ্য ভূমিকা রাখা এনার্জি সেক্টরে ধস: ইউনূস সরকারের প্রতিহিংসা নাকি অদক্ষতা? আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে ছাত্রলীগের হুঁশিয়ারি :বিএনপি সংসদে গণতন্ত্রের মৃত্যু ঘোষণা করেছে যেভাবে ডিপ স্টেট-এর খপ্পরে বাংলাদেশ খালেদা জিয়াকে পূর্ণ মুক্তিযোদ্ধা, তারেক-কোকোকে শিশু মুক্তিযোদ্ধা স্বীকৃতির দাবি মহান সংসদে বিএনপির বড় সংকট ‘গুপ্ত জামায়াত’, আওয়ামী লীগ নিষিদ্ধ করা আত্মঘাতী: আনিস আলমগীর প্রতিপক্ষ ছোট ঘটনাকেও ন্যাশনাল ইস্যু বানায়, আমরা কেন পারছি না’—প্রশ্ন গোলাম রব্বানীর যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে আইন মন্ত্রণালয়ের ভেটিং না থাকা ‘গোড়ায় গলদ’: সাবেক সচিব আবু আলম শহীদ খান